মহকুমা পরিষদ এলাকায় অনুষ্ঠানে মিলবে জল ট্যাংকি ও বায়ো টয়লেট পরিষেবা

বিয়ে বাড়ি কিংবা যে কোনও সামাজিক অনুষ্ঠানে এবার থেকে জল ট্যাংকি ও বায়ো টয়লেট পরিষেবা মিলবে মহকুমা পরিষদ এলাকায়।

আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিষেবার সূচনা করলেন সভাধিপতি অরুণ ঘোষ ও সহ-সভাপতি রোমা রেশমি এক্কা।

এদিন শিলিগুড়ির মহকুমা পরিষদ দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিষেবাটির উদ্বোধন করা হয়।

জানা গিয়েছে, মহকুমা পরিষদ এলাকার মাটিগাড়া, নকশালবাড়ি, খুড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে এই পরিষেবা পাওয়া যাবে।

আরো জানা যায়, প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

মূলত মহুকুমা এলাকায় অনুষ্ঠানগুলিতে সুপেয় জল ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি মহকুমা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

ফলে আগামী দিনে আরও বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।