কবে থেকে শুরু হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। তবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শুরু হওয়ার আগে তৃতীয় সেমিস্টারের নাম ভুক্ত করেও পরীক্ষায় বসেনি অথবা নামভুক্ত করেনি এমন প্রায় আড়াই হাজার পড়ুয়া ফের পরীক্ষায় বসতে চলেছে।

২০২৬ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারিতে। সেই সঙ্গেই তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টার। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত, ৭,০৭,৬৭২ পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে।

যার মধ্যে রয়েছে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, তেমনই রয়েছে পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীরাও রয়েছে। শুধু মাত্র চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে ৬,৩৩,৫৫৮ প়ড়ুয়া। পাশাপাশি তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীর সংখ্যা ৫৮,৮৬৪। পুরনো পাঠ্যক্রমের পরীক্ষার্থীর সংখ্যা ১৫,২২৪।