মা মহামায়ার আশীর্বাদে বাংলার পরিবর্তনের ডাক কঙ্গনা রানাউতের

মা আদ্যাশক্তি মহামায়ার কাছে বাংলার পরিত্রাণ, শান্তি ও সুরক্ষার জন্য প্রার্থনা করলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। মঙ্গলবার দুপুরে কালীঘাট কালী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি এই বার্তা দেন।

মন্দির থেকে বেরিয়ে কঙ্গনা রানাউত বলেন, “মা আদ্যাশক্তি মহামায়ার কাছে বাংলার পরিত্রাণের জন্য প্রার্থনা করেছি। বাংলার মা-বোনদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করেছি। বিজেপির অমৃত কাল এবার বাংলায় হোক। বাংলার কল্যাণ হোক। মা সবার কল্যাণ করুক।”

 নির্বাচনের আবহে তাঁর এই বার্তা বিজেপির পক্ষ থেকে বাংলায় ইতিবাচক পরিবর্তনের আহ্বান বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন কালীঘাট কালী মন্দিরে তাঁর পুজো দেওয়াকে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।