জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ মহিলা সংঘের সদস্যদের, বিগত ৪- ৫ মাস আগে বন্যার সময় রান্নার কাজে নিয়জিত হয়েছিল বেশ কিছু মানুষজন। কিন্তু আজও তারা টাকা পায়নি বলে অভিযোগ।
বানভাসি দের কে রান্না করে খাইয়ি ছিলেন বলে দাবি এই মহিলা দের। গ্রাম পঞ্চায়েতে বারংবার জানিয়েও কোন লাভ হয়নি, তাই বাধ্য হয়ে অঞ্চলে তালা ঝুলিয়ে দেয় মহিলারা।
এরই পাশাপাশি টাকা পায়নি কল, টয়লেট সহ বিভিন্ন কাজ করেছেন এমন বেশ কয়েকজন এজেন্সিও বলে অভিযোগ। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস গ্রাম পঞ্চায়েতের।
