কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশন সহ সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ ডাকে রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল।
শ্রমকোড বাতিলের দাবিতে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্যব্যাপী ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন শিলিগুড়ি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনে এলাকায় শেষ হয়।
জানা যায় মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, কৃষক সংগঠনের প্রতিনিধিরা ও সমর্থকরা। তাঁদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার।
বনধ সমর্থকদের অভিযোগ, নতুন শ্রমকোড শ্রমিকদের অধিকার খর্ব করছে ও শ্রম আইনকে দুর্বল করছে। এর প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে শিল্প ক্ষেত্রে ধর্মঘট সফল করতে সর্বস্তরের শ্রমজীবী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
