শাওমি লঞ্চ করল রেডমি নোট ১৫ স্পেশাল এডিশন থাকছে প্রিমিয়াম ডিজাইন এবং সারাদিন ব্যবহারের সক্ষমতা

শাওমি ইন্ডিয়া আজ তাদের রেডমি নোট ১৫ স্পেশাল এডিশন লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই স্মার্টফোনটি পরিশীলিত ডিজাইন, ইমারসিভ ভিজ্যুয়াল এবং ইন্টেলিজেন্ট ফিচারের এক অনন্য সমন্বয় অফার করে, যা ইউজারদের জীবনযাপন, সৃজনশীলতা এবং সর্বদা সংযুক্ত থাকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এটি বিনোদন, যোগাযোগ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতেই ডিজাইন করা হয়েছে। রেডমি নোট ১৫ স্পেশাল এডিশন-এ রয়েছে এফএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৭-ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ব্রাউজিং, স্ট্রিমিং এবং গেমিংয়ের সময় স্মুদ ভিজ্যুয়াল দেয়। ৩২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট থাকায়, ঘরের ভেতর থেকে শুরু করে বাইরের উজ্জ্বল পরিবেশ পর্যন্ত সব ধরণের আলোর পরিস্থিতিতেই এই ডিসপ্লে অত্যন্ত প্রাণবন্ত এবং স্বচ্ছ দেখা যায়।

এই ইমারসিভ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে একটি স্লিক থ্রিডি-কার্ভড ডিজাইন, যার মাত্র ৭.৩৫ মিমি থেকে থিকনেস শুরু হয় এবং ওজন প্রায় ১৭৮ গ্রাম, যা ব্যবহারকারীকে দেয় আরামদায়ক গ্রিপ এবং প্রিমিয়াম অনুভুতি। দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে চোখের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এতে রয়েছে ট্রিপল টিইউভি (TÜV) সার্টিফিকেশন।

তিনটি স্বতন্ত্র রঙের ভেরিয়েন্টে এটি পাওয়া যাচ্ছে — ক্রিমসন রিজার্ভ, কার্বন ব্ল্যাক এবং ফ্রস্টেড হোয়াইট। রেডমি নোট ১৫ স্পেশাল এডিশন-টি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার নিজস্ব স্টাইলের পরিপূরক হওয়ার পাশাপাশি এর প্রিমিয়াম পরিচিতিকে আরও দৃঢ় করে। ডিসপ্লে থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি বিবরণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে যাতে এমন একটি ডিভাইস তৈরি করা যায় যা দেখতে যতটা অসাধারণ হবে, ব্যবহারেও ঠিক ততটাই ব্যতিক্রমী হবে।