শিলিগুড়িতে হাউস অফ ম্যাকডাওয়েলস সোডা ইয়ারি জ্যাম-এর মঞ্চে ফসিলসের জাদুতে মাতোয়ারা ভক্তরা

কিংবদন্তি বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’-এর পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের মাধ্যমে শিলিগুড়ি সাক্ষী থাকল এক অবিস্মরণীয় সঙ্গীত সন্ধ্যার। ট্রাইবভাইব এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনা ও প্রচারণায় এবং হাউস অফ ম্যাকডাওয়েলস সোডা ইয়ারি জ্যাম-এর নিবেদনে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন শহরজুড়ে ছিল উন্মাদনা, সঙ্গীত এবং আবেগের স্রোত। হাজার হাজার ভক্ত ব্যান্ডের কালজয়ী সুর এবং হাই-অক্টেন পরিবেশনায় মেতে ওঠেন, যা পুরো সন্ধ্যাটিকে লাইভ মিউজিকের এক প্রাণবন্ত উৎসবে পরিণত করে।

ব্যান্ড যখন তাদের জনপ্রিয় গান যেমন ‘হাসনুহানা’, ‘আরও একবার’, ‘বিষাক্ত মানুষ’, ‘নীল রঙ ভীষণ প্রিয়’ এবং ‘একলা ঘর’ পরিবেশন করছিল, তখন দর্শকাসনে উন্মাদনা ফেটে পড়ে। প্রতিটি গান যেন এক একটি সম্মিলিত সঙ্গীতে পরিণত হয়, যা নস্টালজিয়ার সঙ্গে রকের তীব্রতাকে মিলিয়ে দিয়ে এক স্মরণীয় মুহূর্ত তৈরি করে।

শো সম্পর্কে ফসিলস জানায়, “শিলিগুড়ি সফর এক কথায় অসাধারণ ছিল। যখন দর্শকরা আপনার সঙ্গে প্রতিটি শব্দ গেয়ে ওঠে, তখন এমন এক সংযোগ তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন, আর এটাই লাইভ মিউজিকের আসল সার্থকতা। আমরা যে শক্তি এবং ভালোবাসা পেয়েছি তা সত্যিই তৃপ্তিদায়ক। এটি এমন একটি রাত যা আমাদের চিরকাল মনে থাকবে।”

ট্রাইবভাইব এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও সিইও শোভন শাহ বলেন, “শিলিগুড়িতে আমরা যা দেখলাম তা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ইনফ্লুয়েনশিয়াল লাইভ মিউজিকের অভিজ্ঞতা শুধুমাত্র মেট্রো শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ফসিলস, যারা তাদের স্বতন্ত্র রক সাউন্ড এবং আবেগপূর্ণ ও চিন্তাশীল গানের জন্য পরিচিত, তাদের প্রতি দর্শকদের প্রতিক্রিয়া ছিল ব্যতিক্রমী। আমরা লাইভ এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেমকে আরও প্রসারিত করতে এবং এমন অভিজ্ঞতা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যা শো শেষ হওয়ার পরেও দর্শকদের মনে গেঁথে থাকবে।”

ডায়াজিও ইন্ডিয়ার মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং পোর্টফোলিও হেড বরুণ কুরিচ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সঙ্গীত এবং বন্ধুত্ব সবসময়ই হাউস অফ ম্যাকডাওয়েলস সোডার হৃদয়ে গেঁথে রয়েছে এবং এই আবেগগুলোই ভারতের বৃহত্তম ব্র্যান্ডেড মিউজিক আইপি ‘ইয়ারি জ্যাম’-এর মাধ্যমে প্রাণ পায়। গত বছর আমরা পাঁচটি শহরে ৫০,০০০-এরও বেশি উপভোক্তাকে একত্রিত করেছি। এই বছর আমরা ১৫টি শহরে এক অসাধারণ শিল্পীর তালিকা সহ ইয়ারি জ্যাম নিয়ে যাচ্ছি, যেখানে আজকের প্রজন্মের শব্দ ও চেতনার প্রতিফলন ঘটবে। আমরা আশা করছি ১ লক্ষ্যেরও বেশি উপভোক্তার সঙ্গে যুক্ত হতে পারব এবং প্রকৃত বন্ধুত্বের এই উদযাপন অব্যাহত রাখব।”

হাউস অফ ম্যাকডাওয়েলস সোডা ইয়ারি জ্যাম ভারতজুড়ে তার এই সঙ্গীত যাত্রা অব্যাহত রাখবে। চোখ রাখুন, হয়তো আপনার শহরেই আসছে পরবর্তী শো!