কলকাতায় ইয়ামাহা-র প্রথম ‘মেগা মাইলেজ চ্যালেঞ্জ’ আয়োজন

ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড কলকাতায় তাদের FZ-S Fi হাইব্রিড মোটরসাইকেলের জন্য ‘মেগা মাইলেজ চ্যালেঞ্জ’ আয়োজন করেছে। এই ইভেন্টের মূল উদ্দেশ্য হলো FZ-S Fi হাইব্রিড-এর স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তির অসাধারণ জ্বালানি দক্ষতা এবং এর সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানানো। অনুমোদিত ডিলারশিপ বানিয়ান ট্রি অটোমোবাইলস, এটিসি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, তনুষ্কা অটো এবং ভেলোসিটি মোটরস-এর সহযোগিতায় আয়োজিত এই চ্যালেঞ্জে অত্যন্ত উৎসাহ সহকারে ইয়ামাহা গ্রাহকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেয়।

স্মার্ট মোটর জেনারেটর এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম জ্বালানি খরচ কমিয়ে দেয় এবং কার্বন নির্গমনও কমায়। এই প্রযুক্তিগুলো নিঃশব্দে বাইক স্টার্ট করতে সাহায্য করে এবং চমৎকার গতি বাড়াতে ইলেকট্রিক-অ্যাসিস্টেড টর্ক প্রদান করে। এছাড়া যানজটে বা আইডল অবস্থায় থাকলে এটি নিজে নিজেই ইঞ্জিন বন্ধ করে জ্বালানি সাশ্রয় করে।

চ্যালেঞ্জটি শুরু করার আগে, ইয়ামাহা FZ-S Fi হাইব্রিড মোটরসাইকেলগুলোতে জ্বালানি ভরে নেওয়া হয়। এরপর চালকরা কলকাতার বৈদিক ভিলেজ রিসোর্ট থেকে শুরু করে প্রায় ২৫ কিলোমিটারের একটি নির্দিষ্ট রুটে যাত্রা করে আবার একই স্থানে ফিরে আসে। এখানে  অংশগ্রহণকারীদের বাইকের সাসপেনশন, নিয়ন্ত্রণ ক্ষমতা (ম্যানুভারেবিলিটি), ব্রেকিং, গতিবৃদ্ধি (অ্যাকসেলারেশন) এবং প্রাথমিক পিক-আপ সরাসরি যাচাই করার সুযোগ করে দেয়। অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় এবং বিনামূল্যে বাইক ওয়াশ-এর সুবিধা দেওয়া হয়। এছাড়া গ্রাহক সন্তুষ্টির প্রতি ইয়ামাহার দায়বদ্ধতার প্রতিফলন রূপে প্রতিটি মোটরসাইকেলের ব্যাপক ‘১০-পয়েন্ট ইন্সপেকশন’ করা হয়, যাতে চ্যালেঞ্জ চলাকালীন বাইকগুলোর সেরা পারফরম্যান্স এবং নিরাপত্তা নিশ্চিত থাকে।