জলপাইগুড়িতে ব্যাগভর্তি নেশার ট্যাবলেটসহ যুবক আটক

ব্যাগ ভর্তি নেশার ট্যাবলেট সহ জলপাইগুড়িতে আটক যুবক। আজ, বুধবার সকালে শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায়। বাইক নিয়ে ডেঙ্গুয়াঝাড় বাজারের কাছে অপেক্ষা করছিল ওই যুবক। সঙ্গে থাকা ব্যাগে প্রচুর নেশার ট্যাবলেট মিলেছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।