রতুয়া ২ নম্বর ব্লকে ‘লক্ষ্মী এলো ঘরে’ প্রচারে যুব তৃণমূল

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে লক্ষ্মী এলো ঘরে নামক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। এদিন সেই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এল মালদার রতুয়া ২ নং ব্লকের পরান পুর অঞ্চলের মীরজাদ পুর গ্রামে। এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিরজাদ পুর যুব তৃণমুল পার্টি অফিস  প্রাঙ্গণে লক্ষ্মী এলো ঘরে নামক এক তথ্যচিত্র পরিবেশন করা হয়।

যার মাধ্যমে রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু থেকে খাদ্যসাথী বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তার প্রচার করা হয়। এদিনের এই প্রচারমূলক কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন রতুয়া ২নং যুব তৃণমূল সভাপতি শেখ শাহাজান  জেলাপরিষদের সদস্য ফজলুর হক। তৃণমূল নেতা সহ অন্যান্যরা।