নিরাপত্তা নিশ্চিত করতে, ৪টি থানায় CCTV লাগানোর জন্য পুলিশ কে 1 কোটি 55 লক্ষ টাকার সাহায্য বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের। মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙ্গা, রেজিনগর ও শক্তিপুর থানার এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্যে মুর্শিদাবাদের MP LADS থেকে 1 কোটি 55 লক্ষ টাকা দিয়ে পলিশ কে সাহায্য করলেন ইউসুফ পাঠান।
এদিন মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান।
