অ্যাবটের ক্লিনিক্যাল ট্রায়াল: নিউট্রিশিন সাপ্লিমেন্ট শিশুদের শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা সংস্থা অ্যাবট একটি র‍্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, অপুষ্টির ঝুঁকিতে থাকা ভারতীয় শিশুরা ডায়েট কাউন্সেলিংয়ের পাশাপাশি ওরাল নিউট্রিশনাল সাপ্লিমেন্ট গ্রহণ করায় তাদের শারীরিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কেবল ডায়েট কাউন্সেলিং পাওয়া শিশুদের তুলনায় সাপ্লিমেন্ট নেওয়া শিশুদের উচ্চতা বৃদ্ধি প্রায় ২.৪ গুণ বেশি হয়েছে এবং ছয় মাসে প্রায় ১৫% বেশি ‘লিন মাস’ তৈরি হয়েছে।

‘চিলড্রেন অ্যান্ড জার্নাল অব ক্লিনিকাল মেডিসিন’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৩ থেকে ৭ বছর বয়সী ২২৩ জন ভারতীয় শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছয় মাস ধরে প্রায় অর্ধেক শিশুকে ডায়েট কাউন্সেলিংয়ের সঙ্গে দিনে দুবার অ্যাবটের পেডিয়াশিওর দেওয়া হয়।

দেখা গিয়েছে, সাপ্লিমেন্ট গ্রহণকারী শিশুদের উচ্চতা, ওজন এবং লিন মাসের উন্নতি হয়েছে কোনও অতিরিক্ত চর্বি জমা ছাড়াই। DXA স্ক্যানে তাদের বোন মেটাল ডেনসিটি ৩৫% বৃদ্ধি পেয়েছে। কেবল কাউন্সেলিং প্রাপ্ত দলের চেয়ে এই শিশুদের বয়স অনুযায়ী উচ্চতা ও ওজনের পারসেন্টাইলে চার গুণ পর্যন্ত বেশি অগ্রগতি দেখা গিয়েছে। শিশুদের শক্তি, কার্বোহাইড্রেট ও প্রোটিন গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গবেষণার প্রধান গবেষক এবং পুণের জাহাঙ্গীর ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান ড. অনুরাধা খাদিলকর জানান, সময়মতো পুষ্টি সহায়তার গুরুত্ব অপরিসীম; এটি কেবল দৃশ্যমান বৃদ্ধিই নয়, লিন মাস ও হাড়ের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।

অ্যাবটের মেডিকেল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. প্রীতি ঠাকুর বলেন, এই ফলাফল শিশুদের সামগ্রিক বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। ভারতে অপুষ্টি এখনও একটি বড় সমস্যা, তাই এই ধরনের কার্যকর নিউট্রিশনাল স্ট্র‍্যাটেজি শিশুদের শারীরিক বিকাশের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।