Business

শপসি-তে সাশ্রয়ী মূল্যে দুর্গোৎসব ও নবরাত্রির কেনাকাটা উৎসবের সম্ভার নিয়ে হাজির শপসি

শপসি-তে সাশ্রয়ী মূল্যে দুর্গোৎসব ও নবরাত্রির কেনাকাটা উৎসবের সম্ভার নিয়ে হাজির শপসি

উৎসবের মরসুমে ‘শপসি’ বাই ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম নিয়ে এসেছে পুজো উদযাপনের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। সাশ্রয়ী মূল্যে ঐতিহ্যবাহী ও আধুনিক পোশাক, পুজোর থালা, ঘর সাজানোর জিনিস এবং নানা উপহারের সমাহার নিয়ে শপসি দেশের প্রতিটি কোণায় উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। গ্রাহকরা বাজেটের মধ্যে থেকেই তাঁদের পছন্দের জিনিসপত্র বেছে নিতে পারবেন।এই উৎসবের কালেকশনটি মূলত দুটি প্রধান বিভাগ ‘দিওয়ালি মাস্ট-হ্যাভস’ এবং ‘প্রাইস পয়েন্ট স্টোর’-এর পাশাপাশি তিনটি বিশেষ ক্যাটাগরিতে বিভক্ত, হোম ফার্নিশিং, ফেস্টিভ হ্যাম্পার্স এবং ফেস্টিভ অ্যাটায়ার। প্যান্ডেল হপিং, গরবা নাইট কিংবা পারিবারিক জমায়েতের জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে।শপসি-তে যে সমস্ত প্রধান জিনিসগুলি পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য শাড়ি ও এথনিক পোশাক। পাওয়া যাচ্ছে প্যান্ডেল…
Read More
বাটা ইন্ডিয়ার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল ঘোষণা, টানা চতুর্থ ত্রৈমাসিকেও বৃদ্ধির গতি অব্যাহত

বাটা ইন্ডিয়ার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল ঘোষণা, টানা চতুর্থ ত্রৈমাসিকেও বৃদ্ধির গতি অব্যাহত

ভারতের অন্যতম বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা ইন্ডিয়া আজ ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। চলতি ত্রৈমাসিকে সংস্থার রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৮,৬১৮ মিলিয়ন টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ৮,০১৩ মিলিয়ন টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৭.৫ শতাংশেরও বেশি। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরে উৎসবের মরশুমের অধিকাংশ ব্যবসা তৃতীয় ত্রৈমাসিকে পিছিয়ে যাওয়া সত্ত্বেও এই বৃদ্ধি হয়েছে।অন্যদিকে, চলতি ত্রৈমাসিকে সংস্থার কর পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ মিলিয়ন টাকা। গত বছরের একই ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ১৩৮ মিলিয়ন টাকা। অর্থাৎ মুনাফায় ৩১ শতাংশেরও বেশি বৃদ্ধি হয়েছে। পণ্যের গড় বিক্রয়মূল্য (এএসপি) বৃদ্ধির ফলে এই…
Read More
কোষ্ঠকাঠিন্য মোকাবিলায় নতুন উদ্যোগ, প্রচারে পঙ্কজ ত্রিপাঠী

কোষ্ঠকাঠিন্য মোকাবিলায় নতুন উদ্যোগ, প্রচারে পঙ্কজ ত্রিপাঠী

কোষ্ঠকাঠিন্য মানেই শুধু মলত্যাগে সমস্যা নয়। এর পাশাপাশি পেট ফাঁপা, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ এবং শক্ত মলের মতো সমস্যাও দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। এই সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বাড়াতে ওপেলা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে নতুন পণ্য নিউ ডালকোফ্লেক্স লিকুইড-এর #1SmartSolution প্রচারাভিযান শুরু করেছে। ওমনিকম অ্যাডভার্টাইজিং ইন্ডিয়ার অন্তর্গত ম্যাকক্যান ইন্ডিয়া ও ওপেলার যৌথ উদ্যোগে তৈরি এই প্রচারাভিযানে কর্মক্ষেত্রের পরিচিত পরিস্থিতি ও হাস্যরসের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য নিয়ে খোলামেলা আলোচনার বার্তা দেওয়া হয়েছে। প্রচারের মূল আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠী অভিনীত বিজ্ঞাপনচিত্র, যেখানে তাঁর স্বভাবসিদ্ধ আন্তরিকতা ও রসবোধের মাধ্যমে ব্র্যান্ডের বার্তা তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, ডালকোফ্লেক্স লিকুইডের টুইন-পাওয়ার ফর্মুলা কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি পেট ফাঁপা, মলত্যাগে অতিরিক্ত চাপ…
Read More
‘হিরো সঙ্গ তিওহার হ্যায় হর কহী’, উৎসবের মেজাজে হিরো

‘হিরো সঙ্গ তিওহার হ্যায় হর কহী’, উৎসবের মেজাজে হিরো

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প নিয়ে এসেছে চার দিনের বিশেষ আয়োজন ‘হিরোৎসব’ । আগামী ১ থেকে ৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত দেশজুড়ে চলবে এই বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ। সংস্থার দেশব্যাপী উৎসব প্রচারাভিযান ‘হিরো সঙ্গ তিওহার হ্যায় হর কহী’-এর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।সম্প্রতি হিরো মোটোকর্পের মোটরসাইকেল ও স্কুটার বিভাগে নতুন ও আপডেটেড ১২টি মডেল বাজারে আসার পর ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। ডিলারশিপগুলিতে ক্রেতাদের ভিড় এবং গাড়ির চাহিদা বৃদ্ধির মধ্যেই ‘হিরোৎসব’-এর মাধ্যমে কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে সংস্থা।এই চার দিনের বিশেষ আয়োজনে ক্রেতাদের জন্য থাকছে হিরো টু-হুইলার ও…
Read More
আইএইচসিএল ও আম্বুজা নিওটিয়ার হাত ধরে প্রসার ঘটছে বাংলার আতিথেয়তা খাতের

আইএইচসিএল ও আম্বুজা নিওটিয়ার হাত ধরে প্রসার ঘটছে বাংলার আতিথেয়তা খাতের

ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড’ এবং স্বনামধন্য কর্পোরেট গোষ্ঠী ‘অম্বুজা নিওটিয়া’ যৌথভাবে কলকাতা ও শিলিগুড়িতে ‘Alt Air House – IHCL Sele Qtions’ চালু করার কথা ঘোষণা করেছে। এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গে প্রায় ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে অম্বুজা নিওটিয়া।উদ্বোধনী অনুষ্ঠানে আইএইচসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনিত ছত্রওয়াল জানান যে, এই ফ্র্যাঞ্চাইজি চুক্তির মাধ্যমে দুই সংস্থার দীর্ঘদিনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাল। অন্যদিকে, অম্বুজা নিওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নিওটিয়া বলেন যে, এই বিনিয়োগ রাজ্যের পর্যটন সম্ভাবনা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের প্রতি তাদের আস্থার প্রতীক।এই বিশাল বিনিয়োগের আওতায় কলকাতা ও শিলিগুড়ি ছাড়াও রায়চক, দীঘা, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে…
Read More
তিউনিসিয়া চলচ্চিত্র উৎসবে ভারতের সাফল্য; পুরস্কার জিতল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘তোয়াজ’

তিউনিসিয়া চলচ্চিত্র উৎসবে ভারতের সাফল্য; পুরস্কার জিতল স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘তোয়াজ’

তিউনিসিয়ায় আয়োজিত ‘জেরবা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ উইমেন অ্যান্ড ইয়ুথ সিনেমা’-এর দ্বাদশ সংস্করণে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে অংশগ্রহণ করে ভারত বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক ও চলচ্চিত্র বিষয়ক উৎকর্ষের স্বাক্ষর রেখেছে। ২৪ থেকে ২৭ অক্টোবর চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ উৎসবে ভারতের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘তোয়াজ’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। অভিজিৎ শ্রীবাস্তব পরিচালিত ভারতীয় শর্ট ফিল্ম ‘তোয়াজ’ এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। পাশাপাশি কম্পিটিটিভ শর্ট-ফিল্ম ক্যাটেগরিতে তৃতীয় পুরস্কার জয় করেছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। চলচ্চিত্রটির কাহিনি এবং কারিগরি উৎকর্ষ আন্তর্জাতিক দর্শক ও জুরি সদস্যদের গভীরভাবে মুগ্ধ করেছে। তিউনিসিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছে, “জয়! দ্বাদশ ‘জেরবা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ উইমেন অ্যান্ড ইয়ুথ সিনেমা’-এর আনুষ্ঠানিক…
Read More
IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

IOQM ২০২৬-এ নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের ১২ জন শিক্ষার্থীর সাফল্য

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর  ১২ জন শিক্ষার্থী ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স (IOQM) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নারায়ণার সফল শিক্ষার্থীদের মধ্যে ৭০ নম্বর পেয়ে শীর্ষে রয়েছে শেখ মুনাহিদ হোসেন। এছাড়া সাগ্নিক রায় ৬৪ নম্বর, আরমান দত্ত ৫৬ নম্বর, সৌমিত মিস্ত্রি ৪৫ নম্বর এবং নৈতিক ডাঙ্গি ৪২ নম্বর পেয়েছে। অন্য সফল শিক্ষার্থীরা হল ভি চন্দ্র শাণ্ডিল্য, জিৎ ঘোষ, কুমার কৃষ, ঈশান ভরদ্বাজ, অনিকেত কুমার, রৌনক রাজ সিং ও আনমোল, এই সাফল্য নারায়ণা স্কুল-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বলেন, “IOQM 2026-এ আমাদের সকল কৃতী শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের আমরা অত্যন্ত গর্বিত।…
Read More
বিশ্বব্যাপী সংকট সমাধানে সাহায্য করতে পারে ‘অদ্বৈত’; দেশগুলোকে জিরো-সাম থিঙ্কিং পরিহার করার ডাক দিলেন ড. জয়শঙ্কর

বিশ্বব্যাপী সংকট সমাধানে সাহায্য করতে পারে ‘অদ্বৈত’; দেশগুলোকে জিরো-সাম থিঙ্কিং পরিহার করার ডাক দিলেন ড. জয়শঙ্কর

জাতিসংঘ দিবস উপলক্ষে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে বিশ্ব শান্তি ও কূটনীতি নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে সম্মেলনের কেন্দ্রীয় বিষয় ‘অদ্বৈত’ (এক সত্য)-এর ওপর তাঁর মতামত তুলে ধরে তিনি বলেন যে, “অদ্বৈতের ধারণা আমাদের সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে ওঠার শিক্ষা দেয়।” পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতি অনুসারে, ড. জয়শঙ্কর জোর দিয়ে বলেন, “‘অদ্বৈত’ বা ‘এক সত্য’-এর দর্শন আমাদের ‘জিরো-সাম গেম’ সম্পূর্ণভাবে বর্জন করতে অনুপ্রাণিত করে, যেখানে এক পক্ষের জয় অন্য পক্ষের পরাজয়ের মূল্যে অর্জিত হয়।” তিনি আরও বলেন, “এর অর্থ হলো আমাদের অবিভাজ্যতাকে বোঝা, উপলব্ধি করা এবং তাতে বিশ্বাস রাখা। এটি আমাদের জিরো-সাম গেমের…
Read More
অ্যামওয়ে ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করতে ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে

অ্যামওয়ে ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করতে ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে

ভারতে নিজেদের বাজার উপস্থিতি এবং বহু-বছরের বৃদ্ধি কৌশলকে ত্বরান্বিত করে, স্বাস্থ্য ও সুস্থতার সহায়ক অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া আজ দেশের প্রধান বাজারগুলিতে তার ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণের ঘোষণা করেছে। এই সম্প্রসারণের পরবর্তী পর্যায়কে চিহ্নিত করে, অ্যামওয়ের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল নেলসন আজ শহরে তাঁর আনুষ্ঠানিক সফরের সময় গুরুগ্রামে অ্যামওয়ের নতুন স্টোরের উদ্বোধন করেন। এই সম্প্রসারণ গত বছর মাইকেল ঘোষিত ১০০ কোটি টাকার বিনিয়োগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যার মধ্যে কোম্পানির ফিজিক্যাল উপস্থিতি সম্প্রসারণ সহ একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর অংশ হিসেবে, অ্যামওয়ে ইন্ডিয়া শিলিগুড়িতে তাদের নতুন ও আরো উন্নত রূপের স্টোর খুলেছে, যা ভোক্তাদের আরও কাছে তার পোর্টফোলিও ও…
Read More
দৈনিক দুশো ছাড়াল উড়ান সংখ্যা, নেটওয়ার্ক প্রসার আকাশা এয়ার-এরদেশজুড়ে ফ্লাইট সংখ্যা ও নেটওয়ার্ক বাড়াল আকাশা এয়ার, দৈনিক উড়ান ছাড়াল ২০০

দৈনিক দুশো ছাড়াল উড়ান সংখ্যা, নেটওয়ার্ক প্রসার আকাশা এয়ার-এরদেশজুড়ে ফ্লাইট সংখ্যা ও নেটওয়ার্ক বাড়াল আকাশা এয়ার, দৈনিক উড়ান ছাড়াল ২০০

ভারত ও তার বাইরে নিজেদের নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে প্রসারিত করার কথা ঘোষণা করেছে দেশের দ্রুততম বর্ধনশীল বিমান সংস্থা আকাশা এয়ার। বর্তমানে তাদের দৈনিক উড়ান সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই সম্প্রসারণের ফলে প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং যাত্রীরা আরও বেশি সুবিধা ও বিকল্প পাবেন। নতুন এই নেটওয়ার্ক বৃদ্ধির ফলে উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে উড়ানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পূর্ব ভারতে কলকাতার উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। কলকাতা থেকে এখন সাপ্তাহিক উড়ান সংখ্যা বাড়িয়ে ৯৫টি করা হয়েছে এবং শহরে একটি নতুন ক্রু বেস স্থাপন করা হয়েছে, যা পূর্ব ভারতে সংস্থার ক্রমবর্ধমান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।…
Read More
জাওয়া ইয়েজদি ও বিএসএ-র স্পেয়ার পার্টস পাওয়া আরও সহজ, সারা ভারতে আছে তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

জাওয়া ইয়েজদি ও বিএসএ-র স্পেয়ার পার্টস পাওয়া আরও সহজ, সারা ভারতে আছে তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

জাওয়া ইয়েজদি ও বিএসএ সারা ভারতে ওনারশিপ সাপোর্টকে আরও মজবুত করার জন্য জেনুইন স্পেয়ার পার্টসকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে একটি অনুমোদিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে। এই উদ্যোগের ফলে জেনুইন স্পেয়ার পার্টস আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে গ্রাহক, ওয়ার্কশপ ও সার্ভিস পার্টনারদের কাছে। ডিলারশিপ নেটওয়ার্কের ভরসায় না-থেকেও আরও সহজে স্পেয়ার পার্টস পাওয়া যাবে।এই ব্র্যান্ড অনবরত এই প্রয়াস পেয়ে চলে যে ওনারশিপ এক্সপিরিয়েন্সকে যাতে আরও উন্নত করা যায় এবং তারা মোটরসাইকেল মালিকদের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশাকেও পূরণ করতে চায়। তাই তারা স্পেয়ার পার্টস প্রাপ্তির যে-ব্যবস্থা গ্রহণ করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। মোটরসাইকেল মালিকরা চান যে তাঁরা যাতে সময় মতন জেনুইন স্পেয়ার…
Read More
জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া আনলক করল নতুন এমজি উইন্ডসর INDULGE এডিশনভারতের ১ নম্বর ইভি হিসেবে লঞ্চ হলো এমজি উইন্ডসর INDULGE এডিশন

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া আনলক করল নতুন এমজি উইন্ডসর INDULGE এডিশনভারতের ১ নম্বর ইভি হিসেবে লঞ্চ হলো এমজি উইন্ডসর INDULGE এডিশন

ভারতের এক নম্বর ইভি-র আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম রূপ হিসেবে আজ এমজি উইন্ডসর ‘INDULGE’ এডিশন লঞ্চ করল জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া। ৩৮ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাকযুক্ত এই গাড়িটি ১০০ কিলোওয়াট (১৩৬ পিএস) শক্তি ও ২০০ এনএম টর্ক প্রদান করে এবং এর সার্টিফাইড রেঞ্জ ৩৩২ কিমি।গাড়ির বাহ্যিক নকশায় প্রিমিয়াম ভাব ফুটিয়ে তুলতে শ্যাডো গোল্ড বডি কালারের সঙ্গে কালো ছাদ (ব্ল্যাক রুফ), ব্ল্যাক ওআরভিএম, আর-১৮ ব্ল্যাক অ্যালয় হুইল এবং সি-পিলারে এক্সক্লুসিভ ‘INDULGE’ ব্যাজ দেওয়া হয়েছে। অভ্যন্তরে কেবিনে রয়েছে আরবান ট্যান ও ব্ল্যাক আপহোলস্ট্রি থিম এবং ফ্রন্ট হেডরেস্টে বিশেষ ‘INDULGE’ এমব্রয়ডারি। এছাড়া পেছনের যাত্রীদের বিনোদনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ‘প্রিভ স্ক্রিন’।সংস্থার চিফ কমার্শিয়াল অফিসার…
Read More
এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ

ভারতে অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম হিসাবে পথিকৃৎ সুইগি (সুইগি লিমিটেড, এনএসই: সুইগি/বিএসই: 544285) ঘোষণা করল যে তারা তাদের অ্যাপ-এ চালু করেছে মাল্টি রেস্তোরাঁ অর্ডার ফিচার। খাবার হল ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। এটা বিভিন্ন পরিবার ও বন্ধু-বান্ধব বা অন্যান্য নানা দলবলের ক্ষেত্রে আলাদা-আলাদা হতে পারে। মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং-কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ইউজাররা নিজের রুচি ও পছন্দের সঙ্গে কোনও আপস না-করেই সেই সমস্ত খাবার অর্ডার করতে পারেন, যা তাঁরা খেতে ভালবাসেন। এই ফিচারের সাহায্যে ইউজাররা সর্বাধিক পাঁচটি রেস্তোরাঁর বিভিন্ন ধরনের ক্যুজিন, ডিশ ও সুস্বাদু খাবার বেছে নিয়ে একসঙ্গে অর্ডার করতে পারবেন। এ ছাড়াও এই মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং দিচ্ছে আরও…
Read More
শ্রী সিটি প্ল্যান্টে উৎপাদনে ১০ বছর পূর্ণ ইসুজু মোটরস ইন্ডিয়ার

শ্রী সিটি প্ল্যান্টে উৎপাদনে ১০ বছর পূর্ণ ইসুজু মোটরস ইন্ডিয়ার

ইসুজু মোটরস ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশের শ্রী সিটি কারখানায় গাড়ি উৎপাদনের ১০ বছর সফলভাবে পূর্ণ করেছে। ২০১৬ সালের এপ্রিলে উদ্বোধন হয় এই আধুনিক প্ল্যান্টের। তারপর থেকে এই প্ল্যান্টটি বিশ্বমানের ও টেকসই 'মেড-ইন-ইন্ডিয়া' গাড়ি উৎপাদনের একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে এই প্ল্যান্ট থেকে গাড়ি ও ইঞ্জিন রপ্তানি করা হচ্ছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সুজুকি মোটরসের প্রতিনিধি ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্ধ্রপ্রদেশের শিল্প ও বাণিজ্য সচিব ড. এন. যুবরাজ। এই উপলক্ষে ইসুজু মোটরস লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও নাওহিরো ইয়ামাগুচি জানান যে, গত অর্থবছর থেকে কোম্পানিটি নিয়মিত মুনাফা অর্জন করছে এবং ভারতের বাজার তাদের…
Read More