আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া হয়ে উঠল বিশ্বের প্রথম স্টিল কোম্পানি যারা এপিআই ৫এল এক্স ১০০-এর সমতুল্য সর্বোচ্চ শক্তিমান ওয়েল্ডেড পাইপ তৈরি করে

আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে বিশ্বমানের সামর্থ্য প্রদর্শন করেছে, কেননা তারা বিশ্বের প্রথম স্টিল কোম্পানি হয়ে উঠেছে যারা সর্বোচ্চ শক্তিমান ওয়েল্ডেড পাইপ (ইকিউ৭০ গ্রেড) তৈরি করে। এর সার্টিফিকেট তারা পেয়েছে আমেরিকান ব্যুরো অফ শিপিং (এবিএস)-এর পক্ষ থেকে। উল্লেখ্য, এই পাইপ ব্যবহার করা হয় মেরিন ইঞ্জিনিয়ারিং প্রোজেক্টগুলিতে। প্রসঙ্গত, এবিএস হল প্রথম সারির একটি মেরিটাইম ক্লাসিফিকেশন সোসাইটি। যারা স্বতন্ত্র ভাবে এই বৈধতা প্রদান করে যে কারা সারা বিশ্বে স্বীকৃত মানদণ্ডগুলি মেনে পাইপকে শক্তপোক্ত ভাবে তৈরি করার নির্ণায়ক মান অনুযায়ী পাইপ তৈরি করে। 

অফশোর ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরি করে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া অত্যন্ত দৃঢ় ভাবে ‘আত্মনির্ভর ভারত’ ও ‘বিকশিত ভারত’ উদ্যোগগুলিকে মদত করছে। কেননা, তারা সারা দেশে দেশীয় ভাবে উত্পন্ন সর্বোচ্চ শক্তিমান ওয়েল্ডেড পাইপের জোগান দিয়ে চলেছে। এই পাইপ বর্তমানে ইউরোপ থেকে আমদানি করে আনা হয় বিভিন্ন জরুরি সব কাজে লাগানোর জন্য। এখন সেই সব পাইপ দেশীয় ভাবেই জোগান দিচ্ছে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া। যেসব জরুরি কাজে এই পাইপগুলি ব্যবহার করা হয় সেগুলি হল তেল ও গ্যাসের বিভিন্ন প্ল্যাটফর্ম, অফশোর উইন্ড স্ট্রাকচার, ও গভীর জলে পাইপ বসানোর কাজ। এই ওয়েল্ডেড পাইপগুলো খুব ভাল পারফরম্যান্স দেয় বলে ভারতের অফশোর ও ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলির গ্রাহকরা উপকৃত তো হবেনই। সেই সঙ্গে, আরও নানা কারণে তাঁরা উপকৃত হবেন। যেমন, এই পাইপের জোগান অনেক বেশি নিরাপদে হচ্ছে, লিড টাইম কমে যাচ্ছে, খরচ কমছে। সেই সঙ্গে, দেশে-বিদেশে অনেক ভাল ভাবে প্রতিযোগী হয়ে ওঠা যাচ্ছে।      

এই কোম্পানির সর্বশেষ যে অগ্রগতি করেছে তার ফলে তারা স্টিল তৈরির ক্ষেত্রে উদ্ভাবনের দিকে নিজেদের প্রতিশ্রুতিকে আরও ভাল করে পূরণ করতে পারছে। তারা এই কাজ করতে পারছে বিভিন্ন জিনিসের সহায়তায়। যেমন- প্রযুক্তির ক্ষেত্রে তাদের দক্ষতা অনেক বেশি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তাদের সামর্থ্য আছে, এবং তাদের মূল কোম্পানি দুটি কোম্পানি— আর্সেলরমিত্তল ও নিপ্পন স্টিল— বিশ্বের সেরা পন্থাগুলো অনুসরণ করে চলে। ব্র্যান্ড হিসাবে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার অঙ্গীকার হল ‘স্মার্টার স্টিল, ব্রাইটার ফিউচার’। মানে আরও বেশি স্মার্ট স্টিল, আরও উজ্জ্বল ভবিষ্যৎ। এই অঙ্গীকারকে পাথেয় করে তারা এই মাইল ফলক স্থাপন করেছে যে তারা দেশীয় স্টিলের একটি সুদৃঢ় বাস্তুতন্ত্র গড়ে তোলার পাশাপাশি সারা বিশ্বের সেই সব কাজে স্টিলের জোগান দেবে যেগুলোর বিশেষত্ব অনেক বেশি এবং যেগুলো অনেক বেশি নীতি-নিয়ম মেনে করা হয়।