অ্যামওয়ে ইন্ডিয়া তাদের প্রিমিয়াম স্কিনকেয়ার পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে বাজারে নিয়ে এসেছে ‘আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন মাল্টি-ডিফেন্স ইউভি প্রোটেক্ট’। নিউট্রিলাইট-এর ভেষজ উপাদানের গুণে সমৃদ্ধ এই আধুনিক ডে-ডিফেন্স সলিউশন ত্বককে পরিবেশের ক্ষতিকারক উপাদান ও অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে।
অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রজনীশ চোপড়া এই লঞ্চ প্রসঙ্গে বলেন, “ভারতীয় স্কিনকেয়ারের বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। ক্রেতারা এখন বিজ্ঞানসম্মত ও প্রাকৃতিক উপাদানের মেলবন্ধনে তৈরি পণ্যের খোঁজ করছেন। অ্যামওয়ের ৯০ বছরের নিউট্রিলাইট ঐতিহ্যের হাত ধরে আমরা এই চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই সানস্ক্রিনটিতে রয়েছে SPF 50+ এবং PA++++ সমৃদ্ধ ব্রড-স্পেকট্রাম সুরক্ষা, যা ত্বককে ক্ষতিকর UVA, UVB রশ্মি, ব্লু লাইট এবং ইনফ্রারেড রশ্মি থেকে বাঁচায়। এতে থাকা জিঙ্ক অক্সাইড এবং টাইটানিয়াম ডাই-অক্সাইডের খনিজ মিশ্রণ ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে। এছাড়া, নিউট্রিলাইটের নিজস্ব খামারে উৎপাদিত ডালিম দূষণজনিত ত্বকের জ্বালাপোড়া কমায় এবং ক্রাইস্যান্থেমাম ফুলের নির্যাস পরিবেশের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। কার্নোসিন উপাদানটি ত্বকের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
আজকের দ্রুতগতির জীবনযাত্রার কথা মাথায় রেখে এটি একটি হালকা এবং টিন্টেড ফর্মুলায় তৈরি করা হয়েছে, যা ত্বকে কোনও সাদা দাগ না রেখেই মিশে যায়। এটি সম্পূর্ণ ভেগান ও প্যারাবেন-মুক্ত এবং ৮০ মিনিট পর্যন্ত ওয়াটার-রেজিস্ট্যান্ট থাকে।
সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য ডিজাইন করা এই মাল্টি-ডাইমেনশনাল ইউভি প্রোটেক্ট সানস্ক্রিনটির সর্বোচ্চ রিটেইল; মূল্য রাখা হয়েছে ৩,৩৯৯ টাকা। পণ্যটি এখন অ্যামওয়ের সমস্ত অনুমোদিত ডিস্ট্রিবিউটর, অ্যামওয়ে স্টোর এবং তাদের অফিশিয়াল ওয়েবসা
অ্যামওয়ে নিয়ে এলো আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন মাল্টি-ডিফেন্স ইউভি প্রোটেক্ট
