নয়া ঘোষণা হতেই বাড়ছে ক্ষোভ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১১ বছরের নয়, আপাতত ৪ বছরের বকেয়া ডিএ দেওয়া হবে।

সেই বকেয়া আবার দু’ভাগে মেটানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কিন্তু ঠিক কবে এই টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট সময়সীমা জানানো হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক সংগঠনগুলি। তাদের বক্তব্য, শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবে কবে টাকা পাওয়া যাবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়েই স্পষ্ট উত্তর না পাওয়ায় অসন্তোষ আরও বাড়ছে।

এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আধিকারিকরা এই ঘোষণাকে সরাসরি রাজনৈতিক কৌশল বলেই অভিযোগ করেছেন। তাদের দাবি, ভোটের আগে কর্মচারীদের ‘ভোলানোর’ চেষ্টা করছে রাজ্য সরকার। এই ঘোষণার মাধ্যমে ভোটের বৈতরণী পার করার চেষ্টা হচ্ছে বলেও তারা মন্তব্য করেছেন। আরও একটি বড় অভিযোগ উঠেছে টাকার অঙ্ক ও জমার সময় নিয়ে। বিভ্রান্তি এবং ক্ষোভ, দুটোই বাড়ছে।