Arpita Debnath

5487 Posts
প্রকাশ্য এলো বন্দে ভারত এক্সপ্রেসের পরিসংখ্যান

প্রকাশ্য এলো বন্দে ভারত এক্সপ্রেসের পরিসংখ্যান

রেল যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে রেল কতৃপক্ষ। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সামগ্রিক পরিসংখ্যান সামনে এনেছেন। এছাড়াও, তিনি আরও ৯ টি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখিয়েছেন। মূলত, এই নয়টি ট্রেন মোট ১১ টি রাজ্য জুড়ে চলাচল করবে। সেগুলি হল রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ১.১১ কোটি মানুষ বন্দে ভারত ট্রেনে চড়েছেন। এতদিন ২৫ টি বন্দে ভারত ট্রেন চলছিল। তবে, এবার আরও ৯ টি ট্রেন…
Read More
আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

আসন্ন দুর্গাপুজো নিয়ে এবার বিরাট প্ল্যান গেরুয়া শিবিরের

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ওদিকে শারদ উৎসবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোট, সেইদিকে নজর রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের থেকে নির্দেশ এসছে বঙ্গ বিজেপি শিবিরে। সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু। পাশাপাশি মোদী সরকারের একাধিক প্রকল্প, সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ, দর্শণার্থীদের নজরে আনতে হবে। সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে। প্রতিটি হোর্ডিংয়ে…
Read More
চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী অন্যতম। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এরই মধ্যে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। ২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু…
Read More
অবশেষে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

অবশেষে রাজ্যে ঢুকছে পদ্মার ইলিশ

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ইলিশ৷ গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পদ্মার ইলিশের। অবশেষে আশা পূরণ হতে চলেছে। জানা যাচ্ছে আজ রাতেই ওপার বাংলা থেকে ইলিশ এসে পৌঁছাবে এপার বাংলায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে শুরু হয়ে যাবে ইলিশ বিক্রি। তবে, কত দামে রূপালী শস্য বিক্রি হবে সেই বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জানা যাচ্ছে ইতিমধ্যেই এগ্রিমেন্ট ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা কেটে গেছে। ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে ৭০ জন ভারতীয় আমদানিকারক নিয়ে আসবেন পদ্মা-মেঘনার ইলিশ।
Read More
সরকারের ঘোষণা অনুযায়ী নয়া চমক আসতে চলেছে দিঘায়

সরকারের ঘোষণা অনুযায়ী নয়া চমক আসতে চলেছে দিঘায়

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। সৈকত শহর দিঘা প্রত্যেক বাঙালির কাছেই খুব প্রিয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে। আলোকসজ্জায় নতুনভাবে সেজে উঠেছে এই সৈকত শহর। এছাড়াও পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে মন্দির। এরই মধ্যে এবার দিঘা থেকেই পেতে পারেন বিদেশের মজা। বিদেশি পর্যটনস্থানের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন পার্ক। এবার দিঘায় সিঙ্গাপুরের আদলে তৈরি করা হচ্ছে আন্ডার ওয়াটার পার্ক। প্রশাসন খুব শীঘ্রই শুরু করবে জায়গা চিহ্নিতকরণের কাজ। এই আন্ডারওয়ার্ল্ড পার্কের মাধ্যমে সমুদ্রের গভীরে ভ্রমণ করতে পারবেন…
Read More
উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

উত্তরবঙ্গ ভ্রমণের পরিবহন ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গ। চিরকালই উত্তরবঙ্গদ টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। মালবাজার ডুয়ার্সের ছোট্ট একটি চা বাগান ঘেরা অঞ্চল। মালবাজার এলাকাটি আয়তনে ছোট হলেও পর্যটনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তবে এই মালবাজার পুর এলাকাটি নানাভাবে শিলিগুড়ি ও জেলা সদর শহর জলপাইগুড়ির উপর নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য কাজে প্রায় প্রত্যেক দিনই মালবাজার এলাকার বাসিন্দাদের যেতে হয় শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি। এই মহকুমা শহরটি বেশ খানিকটা পিছিয়ে পরিকাঠামোগত দিক থেকে। নিত্যযাত্রীদের অভিযোগ, সন্ধ্যা ছটার পর থেকেই মালবাজারের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির। মালবাজার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো…
Read More
নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

নয়া পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে

উঠতে থাকা একাধিক অভিযোগের সমাধান করতে বড় এক পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সিলেবাস বহির্ভূত ও বিতর্কিত প্রশ্ন রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নতুন পদক্ষেপ গ্রহণ করল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই বইগুলিতে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, নবম-দশম শ্রেণীর পড়ুয়ারা ২০২৪ সালেই হাতে পাবে বইগুলি। সেই বইগুলি পড়ে পড়ুয়ারা মাধ্যমিক দেবে ২০২৫ সালে। তবে পরিবর্তন হবে না সিলেবাসের। পরীক্ষায় অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন এসেছে যা সিলেবাস বহির্ভূত। আবার অনেক সময় এসে থাকে বিতর্কিত প্রশ্ন। পরে অনুসন্ধান করে দেখা যায় এইসব প্রশ্নের উত্তর রয়েছে কোনও বেসরকারি সংস্থার…
Read More
রাজ্য কয়েক কোটি টাকার অর্থ পেলো কেন্দ্রের তরফে

রাজ্য কয়েক কোটি টাকার অর্থ পেলো কেন্দ্রের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বাংলা বঞ্চনার শিকার, কেন্দ্র থেকে মেলেনা আর্থিক সাহায্য। এসবের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের ১৭০০ কোটি টাকা পেল রাজ্য। অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী, টায়েড (নির্দিষ্ট কাজে) এবং আন-টায়েড (নির্ধারিত কাজ ছাড়া) এই দুটি খাতে এই অর্থ ভাগ করে দেওয়া হয়। কমিশনের থেকে ২০২৩ সালের প্রথম বারের কিস্তি হিসেবে এই ১৭০০ কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ সরকার। যদিও এক বছরে ৬০ শতাংশ খরচের শর্ত রয়েছে কেন্দ্রের। এই শর্ত পূরণ করলেই মিলবে পরের বরাদ্দ। জানা যাচ্ছে পঞ্চায়েতগুলি সম্মিলিত ভাবে টায়েড খাতে…
Read More
চলতি বছর শেষের আগেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য

চলতি বছর শেষের আগেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। রেল বিভাগ পশ্চিমবঙ্গে ছটি বন্দে ভারত রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই তিনটি রুটে পরিষেবা শুরু হয়ে গেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরি রুটে পরিষেবা দিচ্ছে বন্দে ভারত। খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে অন্য দুটি রুটে। তবে জানা যাচ্ছে পুজোর আগেই চালু হয়ে যেতে পারে বাংলার ষষ্ঠ বন্দে ভারত রুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে উদ্বোধন করতে চলেছেন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এর মধ্যে দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। এগুলি হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, টাটানগর…
Read More
আসন্ন পূজার আগে আরও এক বড় ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস

আসন্ন পূজার আগে আরও এক বড় ঘূর্ণি ঝড়ের পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এমতাবস্থায়, পুজোর দিনগুলিতেও বৃষ্টি বজায় থাকবে কি না এই প্রশ্ন সকলের মনে। মৌসম ভবন জানিয়েছে যে, এবার দেশে স্বাভাবিকের থেকে ৮ দিন পর বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। সামনের সপ্তাহ থেকেই বর্ষা বিদায়ের সূচনার সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করলেও বৃষ্টির সতর্কতা কিন্তু জারি থাকছে। শুধু তাই নয় উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহেই তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। আগামী ২৯…
Read More
আসন্ন পূজার আগেই বড় সুখবর সরকারের তরফে

আসন্ন পূজার আগেই বড় সুখবর সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে প্রায় একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। ফের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়াতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চলতি জুলাইয়ে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরের প্রথম দিকে ফের বাড়তে পারে ডিএ। সূত্রের খবর, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথা রেখে শীঘ্রই কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের…
Read More
বিদেশ থেকে এক বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য

বিদেশ থেকে এক বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য

পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। স্পেন থেকে মুখ্যমন্ত্রী উড়ে গেছেন দুবাই। এবার দুবাই থেকেই বাংলার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা লুলুর সাথে একান্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেন লুলু গোষ্ঠীর এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সাথে। জানা গেছে মুখ্যমন্ত্রী ও আশরাফ আলির বৈঠক ইতিবাচক হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লুলু গোষ্ঠী কলকাতার নিউ টাউনে গড়ে তুলবে বিশ্বমানের শপিংমল। ‘বিশ্ব বাংলা’র আলাদা কাউন্টার খোলা হতে পারে লুলু গোষ্ঠীর বিভিন্ন দেশের শপিংমলগুলিতে। এই…
Read More
রেলের তরফে ভেঙে ফেলা হচ্ছে একাধিক দোকান

রেলের তরফে ভেঙে ফেলা হচ্ছে একাধিক দোকান

নিত্য দিনের রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে কৃষ্ণনগর-আমঘাটা রেল পরিষেবা। রেল কর্তৃপক্ষ সেই জন্য রেলের জমিতে থাকা বেআইনি দোকান উচ্ছেদে নামল প্রশাসনকে সাথে নিয়ে। রেলের জমিতে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আগেই শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন পরিষেবা দেওয়া শুরু করেছে। কিন্তু জমি জটের কারণে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত থমকে ছিল কাজ। এবার মাস দুয়েক আগে রেল তাদের জমিতে থাকা বেআইনি দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ পাঠায়। তবে, রেলের কঠোর পদক্ষেপে পাশে আছে প্রশাসনও। প্রশাসনকে সাথে করে আজ রেলের পক্ষ থেকে সেই দোকানগুলি ভাঙার কাজ চালানো হয়।…
Read More
বেশ খানিকটা স্বস্তি দিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালো সরকার

বেশ খানিকটা স্বস্তি দিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালো সরকার

সম্প্রতি নিয়ম বদলের ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। এরই মধ্যে সামনে এল বড় খবর। পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, এবার আর চাকরি যাওয়ার ভয় নেই তাদের। পাশে দাঁড়ালো সরকার, স্বস্তিতে সকল শিক্ষকেরা। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর B.Ed প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ডি এল এড প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে বলেও সূত্রের খবর। সম্প্রতি এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে। অর্থাৎ কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত…
Read More