Arpita Debnath

5487 Posts
আরও চাপ বাড়ল কালীঘাটের কাকুর

আরও চাপ বাড়ল কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে বহুদিন জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। এবার কলকাতার লি রোডে কালীঘাটের কাকুর জামাইয়ের ফ্ল্যাটে হানা ইডির। শুধু সেখানেই নয় আজ নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় একযোগ হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি পৌঁছে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের নিউ আলিপুর, জোকা এবং ঠাকুরপুকুরের ঠিকানাতেও। অন্যদিকে এদিন সকালেই লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হানা। নিয়োগ দুর্নীতির কালো টাকা সুজয়কৃষ্ণ ভদ্র কোথায় কোথায়…
Read More
কেন্দ্র সরকারের তরফে বাড়ানো হতে পারে ডিএ

কেন্দ্র সরকারের তরফে বাড়ানো হতে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য সুখবর। ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে মোদী সরকার। আগামী মাসেই এই নিয়ে বড় ঘোষণা আসতে পারে। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ডিএ বাড়তে পারে আরও ৩ শতাংশ। এইমুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। এবার ডিএ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। সেই হিসেবে যদি কারও বেতন ২৫ হাজার হয় তাহলে তিনি ডিএ বাড়বে ৭৫০ টাকা। দিই সরকারি কর্মচারীরা যেমন ডিএ (মহার্ঘ্য…
Read More
রাজ্য সরকারের তরফে বড় সুখবর

রাজ্য সরকারের তরফে বড় সুখবর

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। রাজস্থান সরকারের তরফে প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা ফুড স্কিম শুরু করা হয়েছে। চালু হওয়া এই স্কিমটি ১.৪ কোটিরও বেশি পরিবারকে চলতি বছরে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, বিনামূল্যে অন্নপূর্ণা খাদ্য প্রকল্প শুরু হয়েছে রাজ্যে। প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা কিটও পাবেন রাজ্যবাসী। নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা খাবারের প্যাকেটে রয়েছে এক…
Read More
বড় সুখবর, কমতে পারে গ্যাসের দাম

বড় সুখবর, কমতে পারে গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দাবি, সরকার চেষ্টা করছে রান্নার গ্যাসের দাম কমানোর। কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রীর মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, “গ্যাস সিলিন্ডারে আমরা দুশো টাকা করে ভর্তুকি দিচ্ছি। করোনা মহামারীর সময় আমরা তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিয়েছিলাম অনগ্রসর শ্রেণীর পরিবারগুলিকে। গ্যাসের দাম যাতে কমানো যায় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।” ওয়াকিবহাল মহল মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জ্বালানির দামে বদল করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে এর আগে বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। জানা যাচ্ছে…
Read More
যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

যাদবপুর ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একের পর এক প্রাক্তনী এবং বর্তমান ছাত্রকে গ্রেফতার করা হচ্ছে। এদিন আরও তিনজনকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে৷ এই ঘটনায় প্রথমে একজন, তারপরে ২ জন এবং সম্প্রতি ৬ জনকে একসাথে গ্রেফতার করে পুলিস৷ এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১২৷ পুলিস সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রাই৷ সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ রয়েছেন আরও দুই প্রাক্তনী৷ প্রাক্তনীদের প্রথম জনের নাম হিমাংশু কর্মকার৷ এই ছেলেটি অঙ্কে স্নাতকোত্তর পাশ…
Read More
উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মালদহে

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল মালদহে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ধুন্ধুমার মালদহ, নবনির্বাচিত প্রধানের বাড়িতে হামলা, চলল গুলিও। অবস্থা বেগতিক দেখে নিরাপত্তার দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি। মালদহের কালিয়াচকের আলিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসনসংখ্যা ২৪টি। ১২টি করে আসন পেয়েছে কংগ্রেস ও তৃণমূল। শেষে টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জেতে কংগ্রেস। প্রধান নির্বাচিত হন দলের জয়ী প্রার্থী রায়েশা বিবি। নবনির্বাচিত প্রধানের বাড়িতে চড়াও হয়ে রীতিমতো ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। অবশ্য বাড়িতে তখন কেউ ছিলেন না বলেই জানা যাচ্ছে।…
Read More
বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বড় অভিযোগ সুবীরেশের বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের এক নতুন মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সিবিআই দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গ্রুপ সির চাকরি বিক্রির দফতর চলত। এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে চাকরি চুরির শাখা অফিস চলত বলে দাবি তদন্তকারী সংস্থার। সিবিআই অফিসারদের একাংশের মতে, পার্থর বাড়ি যদি চাকরি বিক্রির হেড অফিস হয়, তাহলে সুবীরেশের বাড়ি ছিল শাখা অফিস। সিবিআই সূত্রে খবর, কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওএমআর শিট জালিয়াতি হবে, সে বিষয়ে একাধিক বৈঠক হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর বাড়িতে।…
Read More
বড় সুখবর রাজ্যবাসীর জন্য

বড় সুখবর রাজ্যবাসীর জন্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। তবে এবার বাংলার মানুষের জন্য উঠে আসছে একটি সুখবর। এবার চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি হতে চলেছে ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। চিত্তরঞ্জন রেল কারখানার নতুন ম্যানেজারের সাথে এদিন দেখা করতে যান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এমনকি এই বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনও তৈরি হবে এই কারখানায়। অগ্নিমিত্রার কথায়, “গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার একটি বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি হয়েছিল। আমি নিজে একজন বাঙালি। আমি…
Read More
চলতি বছরের মধ্যেই খুলে যেতে পারে গঙ্গার তলার মেট্রো

চলতি বছরের মধ্যেই খুলে যেতে পারে গঙ্গার তলার মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। চলতি বছরের শেষেই গঙ্গার তলার মেট্রো স্টেশনকে মুড়ে ফেলা হবে প্রযুক্তির মাধ্যমে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। পুজোর পর অর্থাৎ ডিসেম্বর মাসেই সম্ভবত এই পরিষেবা একেবারে বাণিজ্যিক ভাবে শুরু হবে। আর এই কাজের জন্যই আজ শনিবার এবং পরের শনিবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। মূলত যাত্রীদের ঢোকা-বেরনোর জন্যে এই গেট। রুট পরিদর্শন করে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না। হাওড়া থেকে সেক্টর…
Read More
খুশির খবর সরকারের তরফে, একাধিক ইলেকট্রিক বাস পেতে চলেছে মহানগরী

খুশির খবর সরকারের তরফে, একাধিক ইলেকট্রিক বাস পেতে চলেছে মহানগরী

দুষণমুক্ত কলকাতা গড়ার পরিকল্পনায় এবং সরকারের খরচ কমাতে বড় খুশির খবর রাজ্য সরকারের তরফে। ঘোষণা অনুযায়ী চলতি বছরের মধ্যেই সম্পন্ন হবে কার্য। এদিন জানানো হয়, মহানগরের বুকে প্রায় ১১০০ শীততাপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক বাস নামানোর জন্য রাজ্য সরকার চুক্তি করেছে একটি সংস্থার সাথে। সম্প্রতি এই সংক্রান্ত সুপারিশ পেশ করে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন ২০ সদস্যের এক কমিটি। কমিটির বক্তব্য, রাস্তায় আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চললে একদিকে যেমন ক্রমবর্ধমান ডিজেলের দাম থেকে মুক্তি মিলবে, অন্যদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণও সম্ভব হবে। এমনকি এই কমিটি বর্তমানে রাস্তায় যে সকল বাস চলে সেগুলিকে ইলেকট্রিক বাসে রূপান্তরিত করার সুপারিশ করেছে। ক্রমাগত ডিজেলের দাম বৃদ্ধি…
Read More
চাপ বাড়ল অনুব্রতর

চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের নাকচ হল অনুব্রত মণ্ডলর জামিনের আবেদন। আদালত সূত্রের খবর, শরীর খারাপ থাকায় এদিন আদালতে সশরীরে হাজির করানো হয়নি অনুব্রতকে। তবে সুকন্যা, সায়গলকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বিচারক জামিন নাকচ করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আসানসোল মহকুমা আদালত থেকে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যাওয়া যাবে কি না, সেদিন বিচারকের কাছে তাও জানতে চান কেষ্ট…
Read More
দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে…
Read More
বড় বিপাকে পড়লেন অভিষেক

বড় বিপাকে পড়লেন অভিষেক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনের গন্ধ পাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানির সময় এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কথা তুলে আনে কেন্দ্রীয় সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, সুজয় ভদ্রের গ্রেফতারির পর জানা গিয়েছে, তিনি অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই কারণ দেখিয়ে কাউকে সন্দেহের বাইরে রাখতে চাইছে না ইডি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, কীসের ভিত্তিতে আদালতের কাছে…
Read More
বাড়ানো হবে না পার্কিং ফি

বাড়ানো হবে না পার্কিং ফি

সরকারের তরফে নয়া ঘোষণায় বড়সড় স্বস্তি পেল মহানগরীর মানুষ, খারিজ হল পুরসভার আবেদন। ঘোষণা অনুযায়ী বজায় রইল পুরোনো নিয়মই। সম্প্রতি কিছুদিন আগেই গোটা মহানগরীতে পার্কিং ফি বৃদ্ধি করার প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু এই সিদ্ধান্তে রাজি হয়নি নবান্ন। তারপরে মে মাসে কলকাতা পুরসভার পক্ষ থেকে নবান্নে ভারতের কয়েকটি শহরের পার্কিং ফির রূপরেখা পাঠানো হয়। তবে কলকাতা পুরসভাকে নবান্নর পক্ষ থেকে জানাল হল কলকাতায় গাড়ি পার্কিং ফি বৃদ্ধি করা যাবে না, পার্কিং ফি পুরানো হাড়েই প্রযোজ্য হবে। অন্যদিকে কলকাতা পুরসভা একটি ই টেন্ডার তৈরি করেছে পার্কিং বে পরিচালনার জন্য অধিকার বরাদ্দ করার জন্য। গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের…
Read More