Arpita Debnath

5487 Posts
বাড়তে থাকা ডেঙ্গু নিয়ে জারি করা হয়েছে একাধিক সতর্ক বার্তা

বাড়তে থাকা ডেঙ্গু নিয়ে জারি করা হয়েছে একাধিক সতর্ক বার্তা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ রাজ্যের মধ্যে ডেঙ্গি আক্রান্তের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভা। অষ্টম স্থানে পানিহাটি। তারপরে যথাক্রমে নৈহাটি, বরানগর, খড়দহ প্রভৃতি। তবে সকলকে ছাপিয়ে প্রথম স্থান দখল করেছে কলকাতা৷ তার পরেই রয়েছে বিধাননগর পৌরসভা। সরকারের তরফে হাসপাতালগুলিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তার যথাযথ বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে। প্রত্যেকটি পুরসভাকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভাগুলির পক্ষ থেকে আবাসিকদের অনুরোধ করা হয়েছে বাড়িতে যাতে জমা জল না থাকে।…
Read More
নন্দীগ্রামে আরও একটু শক্ত হল রাজ্যের বিরোধী দলের পায়ের তলার মাটি

নন্দীগ্রামে আরও একটু শক্ত হল রাজ্যের বিরোধী দলের পায়ের তলার মাটি

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে একটু একটু করে খুঁটি শক্ত করছে রাজ্যের বিরোধী দল। রাজ্য-রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে পায়ের তলার মাটি আরও শক্ত হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এবারে আরও একটি পঞ্চায়েত এল গেরুয়া শিবিরের ঝুলিতে। নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি লটারির মাধ্যমে দখল করল বিজেপি। ফলে নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখতে পারল বিজেপি। রাজ্যের রাজনীতির আঙিনায় অন্যতম চর্চার বিষয়বস্তু হল নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে পরাজিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের দখল…
Read More
উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল উত্তর দিনাজপুরে

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল উত্তর দিনাজপুরে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে চলছে বোর্ড গঠন প্রক্রিয়া। তবেও তাতেও বদলায়নি অশান্তির চিত্র। রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। অভিযোগ, বিধানসভা এলাকার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি এলাকায় শাসকদলেরই দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে গুলি পর্যন্ত চলে। সবমিলিয়ে ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার…
Read More
রাজনৈতিক দিকে বড় পরিবর্তন হতে পারে বীরভূমে

রাজনৈতিক দিকে বড় পরিবর্তন হতে পারে বীরভূমে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক বছরেরও বেশি সময় ধরে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই আবহেই এবার বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বিরাট’ পরিবর্তন। জেলা সভাধিপতির পদে বসতে চলেছেন অনুব্রত মন্ডল বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ। শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। কেষ্ট বিরোধী কাজল শেখ জেলা সভাধিপতির পদে বসলে যে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। কেষ্ট গ্রেফতারির পরই কোর কমিটিতে জায়গা পায় কাজল শেখ। বাড়ছে তার দাপট। আর এবার জেলা পরিষদ থেকে জয়লাভ…
Read More
আগামী মাসেই বিদেশ ভ্রমণে যেতে পারেন মুখ্যমন্ত্রী

আগামী মাসেই বিদেশ ভ্রমণে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতেই বিদেশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে বিদেশ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে দুবাই এবং স্পেন সফরে যেতে পারেন মমতা। সেই উদ্দেশ্যে কেন্দ্রের কাছে রাজ্যের তরফে অনুমতিও চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই বিদেশ সফরের চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হবে। মুখ্যমন্ত্রী মূলত রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই ৫-৬ দিনের জন্য বিদেশে যেতে পারেন। দুই দেশের শিল্পপতিদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রের অনুমতির উপর। কেন্দ্র সরকার যদি শেষমেশ অনুমতি না দেয়, তাহলে ইচ্ছা থাকলেও…
Read More
বড় ঘোষণা নন্দীগ্রামের এলাকাবাসীদের জন্য

বড় ঘোষণা নন্দীগ্রামের এলাকাবাসীদের জন্য

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। জানা গিয়েছে যে, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। মূলত, রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা। খুব দ্রুত রেলপথের সঙ্গে নন্দীগ্রাম যুক্ত হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রাম সংযুক্ত হবে রেলপথের মাধ্যমে। ২০০৯ সাল থেকে এই প্রকল্পের কাজ আটকে থাকলেও চলতি মাসেই ফের এটির কাজ শুরু হবে। উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ রেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হল ২২ কিমি। যেটির মধ্যে ১৮.৫ কিলোমিটার রেললাইনের কাজ হওয়ার কথা নন্দীগ্রামে। দেশপ্রাণ…
Read More
আধুনিকতার দিকে এগোচ্ছে দেশ

আধুনিকতার দিকে এগোচ্ছে দেশ

দিন প্রতিদিন দেশ এগিয়ে চলেছে অগ্রগ্রতির দিকে এগিয়ে চলেছে দেশ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সড়ক, পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সড়কপথে দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন। গড়করি জানিয়েছেন, আমাদের দেশে সেই দিন খুব বেশি দূরে নেই যখন মানুষ বিমানবন্দরে যেতে ড্রোন ব্যবহার করবে। অর্থাৎ, মানুষ ড্রোনে বসেই শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এছাড়াও, তিনি বেঙ্গালুরুর একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। যেখানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাস আকাশে ওড়ানোর পরিকল্পনা চলছে। যেটিতে একসাথে প্রায় ২৫০ জন যাতায়াত করতে পারবেন। পাশাপাশি, ড্রোনের মাধ্যমে ২০০ কেজি পর্যন্ত পণ্য বহন করা…
Read More
আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

আগামী এক বছরের মধ্যে আরও অত্যাধুনিক হতে চলেছে কলকাতা মেট্রো

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। বিদ্যুৎ বিভ্রাটের কারণে থামবে না মেট্রো। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সুড়ঙ্গের নীচে থমকে যাবে না মেট্রো। বরং ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে মেট্রো চলতে পারবে। কলকাতা মেট্রোর একটি শাখা জানিয়েছে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অ্যালিমিনিয়ামের থার্ড লাইন বসানো হবে। এবার মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরে বসানো হচ্ছে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। জরুরী অবস্থার এটাই টেনে নিয়ে যাবে মেট্রোকে।যা এইমুহুর্তে ভারতের কোনও মেট্রো করিডরে নেই। কলকাতা মেট্রো পরিবেশ বান্ধব উপায়ে নর্থ-সাউথ করিডোরের চারটি স্থানে এই বিশেষ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসাতে চলেছে৷…
Read More
আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

আবার মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে দাম বেড়েছে আলুর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর পর এবার কার্যত আকাশছোঁয়া দাম আলুর। এইমুহুর্তে শহর ও শহরতলিতে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ২৮-৩০ টাকা প্রতি কেজি। এদিকে জ্যোতি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে। আলুর পাশাপাশি দাম বেড়েছে পটলেরও। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এদিকে আদার দামও যথেষ্ট বেশি। কেজি প্রতি আদার দাম এখন ৩০০ টাকা। এমতাবস্থায় আম জনতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে ঢ্যাঁড়শ। 35- 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়শ। কুমোড়র দামও যথেষ্ট চড়া। ৪০ টাকায় মিলছে এক কেজি কুমড়ো। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ টাকা…
Read More
বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

বড় খুশির খবর, আরও এক বন্দে ভারত পেতে চলেছে বাংলা

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এই মুহূর্তে ভারতীয় রেলের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস দেশের ২৫টি রুটে যাতায়াত করে। এরমধ্যে তিনটি রুট রয়েছে বাংলায়। তবে খুব শীঘ্রই বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। চলতি আগস্ট মাসেই বাংলার চতুর্থ বন্দে ভারত ট্র্যাকে নামতে পারে। হাওড়া থেকে বিহারের পাটনা এবং পাটনা থেকে হাওড়া পর্যন্ত নতুন এই বন্দে ভারত যাতায়াত করবে। ইতিমধ্যে দুবার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। নতুন এই বন্দে…
Read More
আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

আগামী কদিন রাজ্যে বাড়তে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়ার দফতর সূত্রে খবর, আজও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমান আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বর্ষণ। আবার উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কিছুদিন গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম…
Read More
আরও চাপের মধ্যে পার্থ, নাকতলার পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ

আরও চাপের মধ্যে পার্থ, নাকতলার পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েকে তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। তবে এবারের পুজোয় নাকতলা উদয়ন সংঘের পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গত মাসে নাকতলা উদয়ন সংঘের খুঁটিপুজো সময়ই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসকে ক্লাবের মুখ্য উপদেষ্টা করা হয়। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে চিরতরে সরিয়ে উপদেষ্টা হিসাবে স্থান দেওয়া হল টালিগঞ্জ কেন্দ্রের বিধায়ককে।…
Read More
রাম মন্দিরের পুরোহিতের নিয়ে বড় ঘোষণা

রাম মন্দিরের পুরোহিতের নিয়ে বড় ঘোষণা

ঘোষণার পর থেকেই অগ্রগতির সাথে চলেছে নির্মান কার্য। বলতে গেলে প্রায় গোটা দেশই অপেক্ষায় রয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের। পাশাপাশি মন্দিরটি ইতিমধ্যেই সবার কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে। আগামী বছরের শুরুতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব সম্পন্ন হবে। শ্রীরাম জন্মভূমির মুখ্য আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, শ্রীরাম মন্দির ট্রাস্ট এবার রামলালার সেবায় নিযুক্ত পুরোহিত এবং কর্মচারীদের সরকারি স্তরের সুবিধা প্রদান করবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই পুরোহিত এবং কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করা হবে। মন্দিরের পুরোহিতের আবাসিক ভাতাও দেওয়া হবে। সরকারি ছুটিতে পুরোহিতদেরও ছুটি দেওয়া হবে। উল্লেখযোগ্য, বর্তমান সময়ে চারজন পুরোহিতসহ মোট আটজন কর্মচারী রামলালার…
Read More
দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

দ্বিতীয় হুগলি সেতু নিয়ে বড় ঘোষণা সরকারের তরফে

আসন্ন পূজার আগেই বড় ঘোষণা সরকারের তরফে। আজ থেকে দীর্ঘ একত্রিশ বছর আগে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিলান্যাস করেছিলেন দ্বিতীয় হুগলি সেতুর। এমতাবস্থায়, ১৯৭৯ সাল নাগাদ এই সেতুর নির্মাণ কাজ শুরু হলেও ১৯৯২ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় সেতুটির। যেটি পরিচিত বিদ্যাসাগর সেতু নামেও। পাশাপাশি, ভারতের প্রথম এবং সবচেয়ে দীর্ঘ কেবল স্টেইড সেতুর তকমাও রয়েছে বিদ্যাসাগর সেতুর কাছেই। বর্তমান সময়ে এই সেতুর গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তবে, এবার দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্যের প্রসঙ্গে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন দুর্গাপুজোর পরই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এই সেতুর মেরামতের কাজ শুরু হবে। দ্বিতীয় হুগলি সেতুর ডিজাইন তৈরি…
Read More