Arpita Debnath

5487 Posts
চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। দুদিন হল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। বুদ্ধবাবুর চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওনার কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার ইনফেকশনটা কমছে।’’ চিকিৎসক জানিয়েছেন বুদ্ধবাবুর অবস্থা ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল। এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন৷ রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।…
Read More
আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তর থেকে থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আসি উত্তরে। মঙ্গলবার এবং…
Read More
ডেলিভারি কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ

ডেলিভারি কর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ

রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, উত্তরপ্রদেশ, গুজরাত, বেঙ্গালুরুর মতো জায়গায় যখন ফুড ডেলিভারি বয়দের উপর মারধরের ছবি সামনে আসছে, তখন তাঁদের জন্য বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যে ফুড জেলিভারি কাজের সঙ্গে যুক্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য। জীবন-জীবিকার তাগিদে, রোদ-জলে ভিজে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই ডেলিভারি বয়রা কখনও মোটরবাইক, কখনও আবার সাইকেলে ঘুরে ঘুরে অর্ডার করা জিনিস ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসেন। অসংগঠিত শ্রেণির এই কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল রাজ্য সরকার। জানা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সুরক্ষার জন্য পৃথক একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাঁদের সামাজিক সুরক্ষা এবং কল্যাণের…
Read More
রেলমন্ত্রীর তরফে জানানো হল জমি অধিগ্রহণের কারণে বিলম্বের সম্মুখীন বুলেট ট্রেন প্রকল্প

রেলমন্ত্রীর তরফে জানানো হল জমি অধিগ্রহণের কারণে বিলম্বের সম্মুখীন বুলেট ট্রেন প্রকল্প

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বহুকাঙ্ক্ষিত বুলেট ট্রেন প্রকল্পের। তবে এবার, রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে, মুম্বাই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডোর প্রকল্প, যেটি সাধারণত বুলেট ট্রেন প্রকল্প নামে পরিচিত সেটি জমি অধিগ্রহণের কারণে বিলম্বের সম্মুখীন হয়েছে। মূলত, বিভিন্ন দিকে অগ্রগতি সত্বেও জমি অধিগ্রহণের বিষয়টি এই প্রকল্পের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে। জমি অধিগ্রহণে দেরি হওয়ায় প্রকল্পটি শেষ হতে আরও বেশি সময় লাগবে। আগামী মাসগুলিতে জমি অধিগ্রহণের বিষয়টি ত্বরান্বিত করার…
Read More
দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল প্রার্থী

দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল প্রার্থী

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থীকেই এবার খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়। মৈমুর ঘরামি নামে এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ঢোকার কিছু আগেই বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায়। সঙ্গে ধারালো অস্ত্র দিয়েও কোপানো হয় তাঁকে। এমনকি মৈমুরের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে আসা এক প্রতিবেশী ব্যক্তিকেও গুলি করে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই তাঁদের দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার…
Read More
সরকারের তরফে চালু হল নয়া বাস পরিষেবা

সরকারের তরফে চালু হল নয়া বাস পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে রেলের পর সবথেকে বেশি যাত্রী পরিবহনকারী মাধ্যম হিসেবে নিজের জায়গা দখল করে নিয়েছে বাস। শহরের মধ্যে হোক বা এক জেলা থেকে অন্য জেলা ভরসা রাখতে হয় বাসের উপর। এই সব বাসযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার সরকারি তরফে একটি নতুন রুট চালু করা হল। হাবরা থেকে সোজা দুর্গাপুর আসানসোল বাস পরিষেবা চালু করল সরকার। WBTC’র এই বাসের রুট নম্বর E41। হাবরা থেকে যে সকল যাত্রী বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল ইত্যাদি জায়গায় যান তাদের জন্য এই বাস পরিষেবা খুবই উপকারী হবে। পূর্বে এই…
Read More
প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

চলতি মাসে শিক্ষা পর্ষদের তরফে বড় খুশির খবর, আগামী মাস অর্থাৎ আগস্টে খানিকটা ছুটির মেজাজেই সময় কাটবে স্কুল পড়ুয়াদের। এই মাসে স্কুল পড়ুয়ারা যথারীতি মাসের চারটি রবিবার ছাড়াও আরও একাধিক ছুটি পেতে চলেছে। চারটি রবিবার যথাক্রমে ৬ অগাস্ট, ১৩ অগাস্ট, ২০ অগাস্ট ও ২৭ অগাস্ট স্কুল ছুটি থাকছে। তারপর আগামী ১৫ অগাস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। এরপর আগামী ২৯ অগাস্ট ওনাম উপলক্ষে ছুটি থাকবে। তার পরদিনই অর্থাৎ ৩০ অগাস্ট বুধবার রাখী পূর্ণিমার জন্য বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। এরপর সেপ্টেম্বর পার করে অক্টোবরের মাঝামাঝি পড়ুয়ারা পাবে পুজোর ছুটি। আর তারপরেই চলে আসবে অ্যানুয়াল পরীক্ষা‌। এতগুলো ছুটি…
Read More
সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে নোট বিনিময়ের সময়সীমা নিয়ে বড় ঘোষণা অর্থ মন্ত্রকের

সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে নোট বিনিময়ের সময়সীমা নিয়ে বড় ঘোষণা অর্থ মন্ত্রকের

বর্তমান কেন্দ্র সরকার গঠনের পর নোট নিয়ে বেশ কয়েকবার নিয়মে বদল আনা হয়েছিল। এমনকি, সম্প্রতি সরকার ২,০০০ টাকার নোট প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করেছে। তবে, এবার লোকসভায় নোটের প্রসঙ্গে বড়সড় তথ্য জানালো অর্থমন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আপনি ২,০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন। এমতাবস্থায়, অর্থমন্ত্রক লোকসভায় জানিয়েছে যে, ব্যাঙ্কগুলিতে ২,০০০ টাকার নোট বিনিময়ের সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্তই বহাল রয়েছে। অর্থাৎ, সরকার এটিকে আরও বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রস্তাব বিবেচনা করছে না। এদিকে, বর্তমানে, ৫০০ টাকার নোট বাজারে সবচেয়ে বড়। উল্লেখ্য যে, মোদী সরকার ২০১৬ সালে প্রথমবারের মতো তৎকালীন প্রচলিত ৫০০ এবং ১,০০০ টাকার…
Read More
মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

রাজ্যবাসীর কথা ভেবে বড় ঘোষণা সরকারের তরফে বদল আনা হল নিয়মে। কলকাতায় ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে পুরনো বাড়ি করলে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে দিতে হবে ফি, এটাই ছিল নিয়ম। আর সেই টাকা নাকি যেত কেএমডিএ-এর পকেটে। এদিকে আবির ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কোন টাকাই লাগতনা। এই বৈষম্য দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অবশেষে বিধানসভায় পাশ হল এক সংশোধনী বিল। সংশ্লিষ্ট ১০ টি ওয়ার্ডে বাড়ি করতে গেলে দিতে হবেনা কোন আলাদা ডেভলপমেন্ট ফি। কলকাতায় বাড়ি তৈর বা সংস্কার করার সময় ডেভেলপমেন্টাল ফি দিতে হয়। পুরোন কলকাতার ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হত ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে। এবার থেকে ১১-১৪৪ নং…
Read More
বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক হয়। এরমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না। যাদের ডেঙ্গু ধরা পড়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন। সে কারনেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ও তার আশেপাশের এলাকায় বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে। মমতা জানান, এপার বাংলায় ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

বেসরকারি সংস্থার তরফে ওলা উবেরের মতো এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো বঙ্গের হলুদ ট্যাক্সিতে। এবার রাজ্যে চালু হল মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ। পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপের আওতায়। গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার…
Read More
বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা সরকারের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত যাত্রা শুরু করেছে বিভিন্ন রুটে। রেল চিন্তা ভাবনা শুরু করেছে বন্দে ভারতের আদলে আরো বেশ কিছু ট্রেন নামানো হবে বিভিন্ন রুটে। অপরদিকে রেল চাইছে ভারতবর্ষে বুলেট ট্রেন পরিষেবা শুরু করার। বুলেট ট্রেনের উচ্চগতির করিডোর তৈরির কাজ চলছে বিভিন্ন জায়গায়। মুম্বাই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরির পাশাপাশি দেশের আরও সাতটি রুটে তৈরি করা হবে উচ্চগতির করিডোর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা বলেছেন। যে সাতটি রুটে বুলেট ট্রেন চালানোর কথা হচ্ছে তার মধ্যে রয়েছে…
Read More
বড় রদবদল, নিজ পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

বড় রদবদল, নিজ পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বড় রদলবদল বিজেপির শীর্ষ নেতৃত্বে। আর সর্বভারতীয় সহ সভাপতি নন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির শীর্ষনেতৃত্বের তালিকায় রইলেন একমাত্র অনুপম হাজরা। ১৩ জন রাষ্ট্রীয় সচিবের তালিকায় ৭ নম্বরে নাম রয়েছে অনুপমের। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ করেছেন। সেখানে সর্বভারতীয় সহ-সভাপতি পদে নাম নেই দিলীপ ঘোষের। তালিকা থেকে বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। তবে বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভায় হয়তো জায়গা পেতে চলেছেন দিলীপ ঘোষ। তবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে…
Read More
আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব

আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হচ্ছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকাল থেকেই অসুস্থতা বৃদ্ধি পায় বুদ্ধদেবের। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। সেই মতো পাম অ্যাভিনিউ থেকে অ্যাম্বুল্যান্সে বুদ্ধদেবকে নিয়ে আলিপুরের হাসপাতালের দিকে রওনা হওয়া হয়। রাস্তায় বুদ্ধদেবের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সে জন্য আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। বুদ্ধদেবের সিওপিডি-এর সমস্যা রয়েছে। ২০২১ সালে তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।
Read More