Arpita Debnath

5487 Posts
প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ মানসীকে

প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ মানসীকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরমাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। এবার প্রতারণার অভিযোগে কোলাঘাটের তৃণমূল নেতা অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। গুছাইতদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তমলুকের বাসিন্দা বিকাশ বেরা৷ অভিযোগ, অতনু গুছাইত, তার ভাই শান্তনু গুছাইত এবং অতনুর স্ত্রী মানসী গুছাইত তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন। তাঁর কাছে বাড়ি বিক্রি করেছিলেন অতনুরা। অভিযোগ, বাড়ি বিক্রির পুরো টাকা মিটিয়ে দেওয়ার পরেও কিছুতেই বাড়ির রেজিষ্ট্রেশন করছিলেন না অতনু। বিকাশ জানতে পারেন, ওই বাড়িটি আগে…
Read More
নিয়মে এলো বড় বদল, টুইটার নিয়ে নয়া ঘোষণা মাস্কের

নিয়মে এলো বড় বদল, টুইটার নিয়ে নয়া ঘোষণা মাস্কের

বহু চর্চার পর অবশেষে বদলে গেলো মালিকানা। অবসান হলো বহু দিন ধরে চলতে থাকা বহু জল্পনার। বিগত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে, টুইটার সফটওয়্যারের মালিক হলেন ইলন মাস্ক। আর তা কেনার পরেই, পূর্ব অনুমান মতোই একাধিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। পুরনো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মীকে তো ছাঁটাই করেছেন, 'ব্লু-টিক' নিয়েও নিয়ে নিলেন চরম সিদ্ধান্ত। ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট বা 'ব্লু-টিক' পেতে গেলে এবার গ্রাহকদের গুনতে হবে টাকা। এমনটাই ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই সোশ্যাল মিডিয়া মাধ্যম কেনার অনেক আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, 'ব্লু-টিক' নিয়ে তিনি অন্য সিদ্ধান্ত নিতে পারেন। নিজেই টুইট করে তিনি জানিয়েছেন, বর্তমানে টুইটারের ব্লু টিক পাওয়ার জন্য…
Read More
এবার গার্ডেনরিচ কাণ্ডে নয়া ধারণা

এবার গার্ডেনরিচ কাণ্ডে নয়া ধারণা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ১৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷ যথারীতি পলাতক আমির খান নামে সেই ব্যবসায়ী। তারপর প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করার পাশাপাশি আরও ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়। ইডি সন্ধান পায় আমিরের সঙ্গী রুমেন আগরওয়ালের। উল্টোডাঙায় ব‌্যবসায়ী রুমেনের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। তার ক্রিপ্টোকারেন্সির অ‌্যাকাউন্ট থেকেও ৭ কোটি টাকা ইডি ফ্রিজ করে। কিন্তু অর্থের হিসেব এখনও সঠিকভাবে করা যাচ্ছে…
Read More
দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

দীর্ঘ সময় পর বগটুই ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড

ঘটনার পর প্রায় কয়েক মাস অতিক্রম করলেও এতদিন গ্রেফতার হয়নি মাস্টারমাইন্ড। তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা এবং তার পরবর্তী ঘটনা এখনও আতঙ্কিত করে বাংলার মানুষকে। তাঁর খুনের পর রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত আনারুল আগে গ্রেফতারি হলেও এখন আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তার নাম ফয়জল শেখ ওরফে পলাশ। জানা গিয়েছে, তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। তবে তার খোঁজ বহুদিন থেকেই করছে তদন্তকারী অফিসাররা। শেষ মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখে বগটুই গ্রাম থেকেই তাকে গ্রেফতার করা গিয়েছে। এও জানা গিয়েছে,…
Read More
চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

চিন্তায় প্রতারকরা, নিলামে উঠতে চলেছে সারদার সম্পত্তি

বিগত কয়েক বছর কেটে গেলোও টাকা ফেরত পাইনি প্রতারকরা। চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সারদা কর্তা সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়-সহ অনেকেই সেই কেলেঙ্কারির পর থেকেই জেলে রয়েছেন।‌ ঘটনার পর নয় বছর কেটে গেলেও এখনও অভিযুক্তদের শাস্তি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে চিটফান্ড সংস্থা সারদার সমস্ত স্থাবর সম্পত্তি নিলামে তুলছে সেবি। আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ ও‌ তার ডিরেক্টরদের সম্পত্তি নিলামে তোলা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি'র কলকাতার ক্যামাক স্ট্রিটের কার্যালয় থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যারা ওই সম্পত্তি নিলামের…
Read More
স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিলেও এবার সামান্য উঠছে সংক্রমণের সংখ্যা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। শেষ এক সপ্তাহ ধরে নিম্নমুখী হয়েছে বঙ্গের কোভিড গ্রাফ। যদিও গত দু'দিনে হালকা হলেও বেড়েছে সংক্রমণ। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৮৩ জন। এদিকে, রাজ্য আজ ফের এক জনের মৃত্যু হয়েছে। মোট…
Read More
মুখ্যমন্ত্রীর কথায় সৌজন্য সাক্ষাৎ করলেন স্ট্যালিনের সাথে

মুখ্যমন্ত্রীর কথায় সৌজন্য সাক্ষাৎ করলেন স্ট্যালিনের সাথে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গনেশনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন তিনি। কী আলোচনা হল তাঁদের দুজনের মধ্যে, এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে। চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে দুই নেতার বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি। বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী জানান, স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। চেন্নাই এসেছেন তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আর দু’জন রাজনীতির মানুষের দেখা হলে রাজনীতির কথা একটু হয়। যদিও ঠিক কী নিয়ে কথা হয়েছে তা খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে…
Read More
যুদ্ধ জীবনে ফিরে এসেও আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ঐন্দ্রিলা

যুদ্ধ জীবনে ফিরে এসেও আবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ঐন্দ্রিলা

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু নিমেষে ওলটপালট হল হিসাব৷ আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ মাথায় রক্ত জমাট বেঁধে যায়। আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলশনে রয়েছেন ঐন্দ্রিলা৷ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি কোমায় রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর৷ ক্যানসারকে হারিয়ে জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-র হাত ধরে ফিরেছিলেন পর্দায়৷ অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ঐন্দ্রিলা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সব সময় তাঁর পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী৷ ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।…
Read More
বাড়ছে আশঙ্কা, মিললো সব চেয়ে বড় উল্কার খোঁজ

বাড়ছে আশঙ্কা, মিললো সব চেয়ে বড় উল্কার খোঁজ

এবার এক বড় সাফল্য বিজ্ঞানীদের একটি দল হাতে। এক বিশালাকার উল্কার খোঁজ পেলেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। এই উল্কার নাম দেওয়া হয়েছে ‘২০২২ এপি৭’৷ এই সাফল্যে যেমন সকলে উচ্ছ্বসিত, তেমনই ঘিরে ধরেছে আশঙ্কার কালো মেঘ৷ কারণ, পৃথিবীর কক্ষপথকে ‘ক্রস’ বা অতিক্রম করছে এই উল্কাটির কক্ষপথ। গত আট বছরে আবিষ্কৃত মহাকাশীয় বস্তুগুলির মধ্যে সবচেয়ে বড় ‘২০২২ এপি৭’৷ সূর্য রশ্মির তেজ পার করে গবেষণামূলক কাজ চালানো বিজ্ঞানীদের কাছে সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ৷ সেই প্রেক্ষিতে প্রায় ১.৫ কিলোমিটার চওড়া একটি উল্কাটির হদিশ পাওয়াটা নিঃসন্দেহে মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটা বড় সাফল্য। তবে শুধু ‘২০২২ এপি৭’-ই নয়৷ আরও দু’টি উল্কারও সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। সেগুলিও পৃথিবী…
Read More
আচমকাই ঘটে যাওয়া সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

আচমকাই ঘটে যাওয়া সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। এই পরিস্থিতিতে বিপর্যয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি সরকারকে আক্রমণ করলেও তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি কিছু বললেন না। অন্যদিকে, সেতু বিপর্যয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মমতা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের রাজনীতির জন্য তড়িঘড়ি ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। যা হয়েছে তাকে অপরাধ বলা চলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি তিনি দাবি করেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে…
Read More
ইডি দফতরে হাজির কেষ্টা-কন্যা

ইডি দফতরে হাজির কেষ্টা-কন্যা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার মামলা নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। কথা মতো দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডির সদর দফতরে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ এদিন ইডি-র দফতরে পৌঁছনোর পর সেখানে বেশ কিছু ক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়৷ তার পর নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য৷ দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতে পারে বলে মনে করা হচ্ছে। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যেই সুকন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি। গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক কোম্পানির খোঁজ পেয়েছেন ইডি…
Read More
ভয়াবহ ঘটনায় বাড়ছে আশঙ্কা, জলের তলায় কাদায় আটকে বহু মৃতদেহ

ভয়াবহ ঘটনায় বাড়ছে আশঙ্কা, জলের তলায় কাদায় আটকে বহু মৃতদেহ

আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল গুজরাট, যা সবার কাছেই খুব মর্মান্তিক। এই ঘটনা নিয়ে এখন উত্তাল পরিস্থিতি গোটা দেশ। গুজরাতের মোরবিতে নদীর উপর থাকা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে এবং তাতে ১৪০ জনের বেশি মৃত্যু ঘটেছে। তবে মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কা এখনও আছে কারণ অনুমান করা হয়েছে এখনও নদীর জলের তলায় কাদায় আটকে রয়েছে বহু মৃতদেহ। সেগুলি উদ্ধার করার চেষ্টা জারি। এই সেতুতে সাত মাস ধরে সংস্কারের কাজ চলছিল৷ সংস্কারের পর দিন কয়েক আগেই তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নতুন করে সেতু উদ্বোধন হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়। গত রবিবার সন্ধ্যায় ওই সেতুটিতে প্রায়…
Read More
সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

সামান্য বাড়লেও স্বস্তি বহাল রইল বঙ্গের সংক্রমণের সংখ্যায়

বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কোভিড সংক্রমণ আরও তলানিতে এসে ঠেকেছে। করোনার গ্রাফ নিয়ে আবার আশার আলো। যদিও গতকালের তুলনায় আজ সংক্রমণ কিঞ্চিৎ বেড়েছে। তাই সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এদিকে আজও রাজ্যের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপরে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন। এদিকে, রাজ্য আজও মৃত্যুহীন, যা বিরাট স্বস্তির। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ০৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে চড়লো বিতর্কের পারদ, শুরু হয়েছে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া

কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে চড়লো বিতর্কের পারদ, শুরু হয়েছে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া

আসন্ন ভোটকে কেন্দ্র কেন্দ্র সরকারের তরফে এক সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল তারা। বিষয় হল, সামনেই গুজরাটে ভোট। তার আগে এই সিদ্ধান্ত ভোট টেনে নেওয়ার জন্যই বলে দাবি করছে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, সিএএ কার্যকর হয়নি, তাই এই সিদ্ধান্ত বেআইনি। গুজরাতের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্ট শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করবে তারা। সিএএ-র প্রয়োগ না করে…
Read More