Arpita Debnath

5487 Posts
দুর্নীতির মামলায় নামের তালিকা পেশ করলো সিবিআই

দুর্নীতির মামলায় নামের তালিকা পেশ করলো সিবিআই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুর আদালতে সিবিআই চার্জশিট পেশ করল। এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও। এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন তিনি। এছাড়া প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও রয়েছে চার্জশিটে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে রিপোর্ট পেশ করে সিবিআই অনেক আগে অভিযোগ করেছিল, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহু সাদা খাতা জমা পড়েছিল। কিছু খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর…
Read More
শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

শীতের আগমন কবে জানালো আবহাওয়া দফতর

পুজোর মরশুম প্রায় শেষের পথে৷ পুজো শেষ হতেই যেনো ঘুরতে শুরু করেছে আবহাওয়া৷ রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ তবে শীত ভ্রান্তি দূর করে হাওয়া অফিস জানাল, আপাতত বঙ্গে শীতের কোনও সম্ভাবনা নেই৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না রাজ্যে৷ তবে আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা থাকবে৷ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া৷ বেলার দিকে আপেক্ষিক আদ্রতাও বাড়তে থাকবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সময় যে তাপমাত্রা কমেছিল, তা সিত্রাংয়ের প্রভাবে। এবার পারদ ফের চড়বে। এখনই বাংলায় শীতের আগমন ঘটছে না। পুরোপুরি শীতের আগমন ঘটবে আগামী ১৫…
Read More
অবশেষে স্বস্তি, স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ

অবশেষে স্বস্তি, স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ

আবার একবার অভিযোগ ওঠে গোলযোগের। আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক গোলযোগ দেখা গিয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ সমাজমাধ্যম হোয়াটসঅ্যাপে। দুপুর সাড়ে ১২ টার পর থেকে আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছিল এটি। সমস্যা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এই নিয়ে অভিযোগ তোলা শুরু হয়। প্রায় দু'ঘণ্টা পর এটি ঠিক হল। অবশেষে স্বস্তিতে ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছিল, তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে সমস্যা শুরু হওয়ার আধ ঘণ্টার ওপর কেটে যাওয়ার পরেও কর্তৃপক্ষের তরফে কিছুই জানান হচ্ছিল না। তাই ক্ষোভ বাড়ছিল ব্যবহারকারীদের। টুইটার, ফেসবুকে এই নিয়ে লেখাও শুরু হয়। কিন্তু এখন অবশেষে সমস্যার সমাধান হয়েছে। অনুমান, বিশ্বজুড়ে…
Read More
দীপাবলীতেও স্বস্তি বজায় দেশের কোভিড গ্রাফে

দীপাবলীতেও স্বস্তি বজায় দেশের কোভিড গ্রাফে

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এরইমাঝে দেশের কোভিড গ্রাফ গত কয়েক দিনে নিম্নগামী হতে শুরু করেছিল। মাঝে একধাক্কায় প্রায় অনেকগুণ বেড়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দীপাবলীতে আপাতত কমেছে এই গ্রাফ। যদিও সতর্কতা যে অবলম্বন করতেই হবে তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৪ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯১ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের বেশিই।…
Read More
খারাপ হচ্ছে পরিস্থিতি, বিমান পরিষেবা বন্ধ হল বাংলাদেশে

খারাপ হচ্ছে পরিস্থিতি, বিমান পরিষেবা বন্ধ হল বাংলাদেশে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। কালীপুজোর আগে থেকেই পূর্বাভাস ছিল আরো এক দূর্যোগের। সেই মতোই গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ। এই কারণে অনেক আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে বাংলাদেশ প্রশাসন। এবার ঝড়ের ক্ষতির আশঙ্কায় সে দেশে বন্ধ হয়ে গেল বিমান চলাচল। আশঙ্কা করা হচ্ছে, ১৩ জেলায় ক্ষয়ক্ষতি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ৩১ কিমি বেগে এগোচ্ছে…
Read More
মলিন হবে প্রতিশোধের আঁচ, এবার ব্রিটেন শাসন করবেন এক ভারতীয় বংশোদ্ভুত

মলিন হবে প্রতিশোধের আঁচ, এবার ব্রিটেন শাসন করবেন এক ভারতীয় বংশোদ্ভুত

একের পর এক বদল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। আবার একবার বদল হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ দেওয়ার কারণে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে গেল। যারা একদিন ভারত শাসন করেছিল, সেই দেশকে এবার শাসন করতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভুত। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। আর এইদিনই ব্রিটেন থেকে এই খুশির খবর এল। কনজারভেটিভ পার্টির সদস্য ৪২ বছরের ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে। গত ভোটে তিনি লিজ ট্রাসের কাছে হেরে যান। বিগত কিছু সময় ধরেই লিজের অর্থনীতি সংক্রান্ত…
Read More
মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল ইডি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় ফের তলব করা হল মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলকে। জানা গিয়েছে মূলত ইডির নজরে রয়েছে তাপসের অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাস নিয়েই তাপসকে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভারস অ্যাসোসিয়েশনের (এবিটিটিএএ) প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন তাপস মণ্ডল। এই সংস্থার অধীনে বহু কলেজ রয়েছে যেখানে ডিএলএড-এর কোর্স করানো হয়। করোনা পরিস্থিতিতে এবিটিএএ-র পক্ষ থেকে ডিএলএড-এর চল্লিশ হাজার পড়ুয়ার কাছ থেকে মাথাপিছু…
Read More
পূর্ব ঘোষিত সময়েই দেখা গেলো সিত্রাং-এর তান্ডব, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৯ জনের

পূর্ব ঘোষিত সময়েই দেখা গেলো সিত্রাং-এর তান্ডব, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৯ জনের

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। কালীপুজোর আগে থেকেই পূর্বাভাস ছিল আরো এক দূর্যোগের। সেই মতোই গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ। গভীর রাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি৷ সিত্রাংয়ের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে পড়শি দেশে। সিত্রাং-এর তাণ্ডবে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে৷ রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মূল কেন্দ্রটি উপকূল অতিক্রম করে বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সন্ধ্যায় এবং মূল কেন্দ্রটি রাতের দিকে উপকূলে আঘাত করে। সিত্রাং-এর কেন্দ্রটি ভোলার উপর দিয়ে গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সোমবার গভীর রাত পর্যন্ত বাংলাদেশে…
Read More
জল্পনাকে সত্যি করে ঋষি সুনাকেই হাতেই গেলো ব্রিটেনের রাশ

জল্পনাকে সত্যি করে ঋষি সুনাকেই হাতেই গেলো ব্রিটেনের রাশ

একের পর এক বদল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ ট্রাস। প্রায় ২০ হাজারেরও বেশি ভোটে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী হয়েছিলেন লিজ। কিন্তু প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় সপ্তাহের মধ্যেই, অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে ইস্তফা দিলেন তিনি। তারপর থেকেই সম্ভাবনা জোরাল হচ্ছিল যে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। সেই জল্পনাই সত্যি হল। ঘোষণা হয়ে গেল যে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি। এতএব এক ভারতীয় বংশোদ্ভূত এখন ব্রিটেন শাসন করতে চলেছেন। গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস…
Read More
স্বাস্থ্যসাথী সংক্রান্ত খরচের দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

স্বাস্থ্যসাথী সংক্রান্ত খরচের দেওয়া হলো রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো 'স্বাস্থ্যসাথী' কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'স্বাস্থ্যসাথী' কার্ডের ঘোষণা করে বঙ্গবাসীকে সুস্বাস্থ্যের বার্তা দিয়েছিলেন। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১ হাজার ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপতালে সুবিধাভোগীদের চিকিৎসা খরচ বাবদ ২৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বাকি টাকা বেসরকারি হাসপাতালের বিল মেটাতে খরচ করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপতালের ৯৫ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে বলে দফতরের দাবি। ২০২১-২২ আর্থিক বছরে…
Read More
আলোর উৎসবের মাঝেই অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

আলোর উৎসবের মাঝেই অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

রাজ্য জুড়ে চলছে উৎসবের মরসুম।একদিকে গোটা রাজ্যে আলোর রোশনাই, অন্যদিকে কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। ১২৫ দিনে পড়ল তাঁদের আন্দোলন। গত ৭০ দিন ধরে চলছে তাঁদের রিলে অনশন৷ উচ্চ প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীদের পাশাপাশি রাজ্যের গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরিপ্রার্থীরাও তাঁদের পাশে মঞ্চ বেঁধে আন্দোলনে সামিল৷ তবে দীপাবলীতে অভিনব প্রতিবাদ করলেন চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে 'হীরক রাজার দেশে' সিনেমার নাট্যরুপ আয়োজন করলেন চাকরি প্রার্থীরা৷ প্রাপ্য চাকরি থেকে বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এদিন অভিনব আন্দোলন দেখা গেল ধর্মতলায়। নাটকের মাধ্যমে তুলে নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরলেন চাকরিপ্রার্থীরা। প্রদীপ…
Read More
উৎসবের আবহের মাঝেই ভয়াবহ অগ্নিকান্ড

উৎসবের আবহের মাঝেই ভয়াবহ অগ্নিকান্ড

চলছে উৎসবের মরশুম। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। এই উৎসবের আবহের মাঝেই আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা। কালীপূজোর দিনই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বানতলায়। চামড়ার কারখানায় বিধ্বংসী আগুল লেগেছে। যার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণে কয়েকজন ভিতরে আটকে গিয়েছিলেন যদিও তাদের দমকল উদ্ধার করতে পেরেছে। তাই প্রাণহানির কোনও আশঙ্কা নেই বলে স্বস্তি। তবে অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। আরও জানা গিয়েছে, এক তলায় আগুন লাগার পর সেই আগুন ৪ তলায় ছড়িয়ে পড়ে। গুদামের ভিতর দাউ…
Read More
ডেঙ্গি আক্রান্ত ভাইজান

ডেঙ্গি আক্রান্ত ভাইজান

এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার বাড়ছে ডেঙ্গির উপদ্রব। বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গি চরম আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। একাধিক রাজ্যেই আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার এই রোগের কবল থেকে বাদ গেলেন না বলিউডের ভাইজান সলমন খানও। তিনিও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আপাতত নিজের সমস্ত কাজ বাতিল করেছেন, দিওয়ালীর সব নিমন্ত্রণ এবং পার্টিও বাতিল করা হয়েছে। 'বিগ বস' শোয়ের সঞ্চালকও বদলে যাবে আগামী কয়েক সপ্তাহের জন্য। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন সলমন খান। যদিও সুপারস্টারের অবস্থা আশঙ্কাজনক নয় কিন্তু আগামী কয়েক সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাই সলমন যত…
Read More
দীপাবলিতেই কলকাতায় আসতে পারেন অভিষেক

দীপাবলিতেই কলকাতায় আসতে পারেন অভিষেক

এই মুহূর্তে চোখের সমস্যার কারণে কয়েক সপ্তাহ আগেই আমেরিকা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে এখন আমেরিকায় চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি। সর্বশেষ যে অস্ত্রপচার হয়েছে অভিষেকের চোখে তার ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, শেষ অস্ত্রপচার সফল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব ঠিক থাকলে কালীপুজোর আগে আমেরিকা থেকে ফিরে আসবেন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও আপাতত তাঁর চোখের বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁ চোখে ধুলো এবং তাপ যাতে না লাগে, সে দিকে নজর রাখা দরকার বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন…
Read More