Arpita Debnath

5487 Posts
আবার শহরের বুকে উদ্ধার দেড় কোটি টাকা

আবার শহরের বুকে উদ্ধার দেড় কোটি টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! এরইমাঝে ফের বিপুল পরিমাণ টাকার হদিশ শহরে৷ গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের এক ঘনিষ্ঠের উল্টোডাঙার বাড়িতে হানা দেয় ইডি৷ তল্লাশি চালিয়ে নগদ প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা৷ গত সেপ্টেম্বর মাসে আমির খানের গার্ডেনরিচের বাড়িতে খাটের তলা থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সূত্র ধরেই বুধবার সাত সকালে আমির-ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়িতে তল্লাশি অভিযানে নামেন ইডি-র আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, উমেশের বাড়িতে তল্লাশি চালিয়ে…
Read More
ঘূর্ণিঝড়ের আগে সব রকম ভাবে তৈরি থাকতে চায় রাজ্য সরকার, কড়া নির্দেশ নবান্নের তরফে

ঘূর্ণিঝড়ের আগে সব রকম ভাবে তৈরি থাকতে চায় রাজ্য সরকার, কড়া নির্দেশ নবান্নের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্নে। কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো যাতে দুর্বল না হয় তার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্যান্ডেলগুলি শক্তপোক্ত আছে নাকি তা দেখতে হবে, প্রয়োজনে ডিএম'রা নিজে নজরদারি করবে। দক্ষিণবঙ্গের জেলার জেলাশাসকদের নির্দেশ বিপর্যয় মোকাবিলা দফতরের। আগামী ২২ তারিখ থেকে সাইক্লোনের পূর্বাভাস রয়েছে। পাশাপশি সাইক্লোনের কথা মাথায় রেখে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও হুগলী জেলাকে বিশেষ ভাবে সতর্ক করেছে নবান্ন।…
Read More
আবার বাড়লো চাপ, একদিনের স্বস্তির পর আজ সায়গলের মামলার রায়দান আদালতে

আবার বাড়লো চাপ, একদিনের স্বস্তির পর আজ সায়গলের মামলার রায়দান আদালতে

সাময়িক ভাবে চাপ বাড়লেও এবার স্বস্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনের করা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। শুনানিতে তাকে একদিনের স্বস্তি দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হবে বলে জানান হয়েছে। গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। দিল্লি হাইকোর্ট এই ইস্যুতে জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। অর্থাৎ এখনই সায়গলকে দিল্লি…
Read More
কয়েক বছর পর অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস

কয়েক বছর পর অ-গান্ধী সভাপতি পেল কংগ্রেস

রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। মল্লিকার্জুন খাড়গে না শশী থারুর, কে হবেন কংগ্রেস সভাপতি, এই প্রশ্নের উত্তর নিয়ে জল্পনা ছিল। ২৪ বছরে এই প্রথমবার কংগ্রেস সভাপতির দৌড়ে ছিল না গান্ধী পরিবারের কেউ। শেষে বাজিমাত করলেন বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে। ২০১৯ সালে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। এবার নতুন সভাপতি পেল কংগ্রেস শিবির। এদিন যে ভোট হয়েছিল কংগ্রেস শিবিরের অন্দরে তাতে মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯২ টি ভোট এবং তাঁর প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন মাত্র ১ হাজার ৭২ টি ভোট। ৪১৬ টি ভোট বাতিল হয়েছে। এতএব ৬ হাজার ৮২০ ভোটের ব্যবধানে…
Read More
আবার একবার আতঙ্কে মুম্বই

আবার একবার আতঙ্কে মুম্বই

কয়েক বছর পার হয়ে গেলেও তার স্মৃতি যেন এখনো জলজ্যান্ত হয়ে রয়েছে মানুষের মনে। ২৬/১১ একটি দিন, যেনো স্মরণীয় হয়ে রয়েছে এই মর্মান্তিক ঘটনার জন্য। ২৬/১১-র আগে ফের বোমাতঙ্ক বাণিজ্য নগরীতে৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে বিস্ফোরণের হুমকি আসতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা মুম্বই শহর। পুলিশ সূত্রে খবর, মুম্বই পুলিশের ১১২ নম্বরে একটি ফোন আসে৷ অজ্ঞাতপরিচ ওই ব্যক্তি ফোনে পুলিশকে জানান, আন্ধেরির ইনফিনিটি মল, জুহুর পিভিআর মল এবং সাহারা হোটেলে বোমা রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। এই কথাটুকু বলেই ওই ব্যক্তি ফোন কেটে দেন। এই ফোন আসার পরই ওই জায়াগাগুলি নিরাপত্তার বেড়াজালে ঘিরে ফেলে…
Read More
দেশে পাওয়া গেলো ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান

দেশে পাওয়া গেলো ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে করোনা প্রজাতি প্রায় ৬০ শতাংশ সংক্রমণ ঘটিয়েছে, যাকে আপাতত সবথেকে ভয়ঙ্কর প্রজাতি বলা হচ্ছে, ওমিক্রনের সেই BAQ1 প্রজাতির হদিশ এবার মিলল ভারতে! মহারাষ্ট্রের পুনেতে এই সাব ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা আরও বেশি আতঙ্কিত হচ্ছেন করোনার এই নয়া প্রজাতির জন্য। একবার যদি এই সংক্রমণ আবার আগের মতো বাড়তে শুরু করে তাহলে তা ঠেকানো মুশকিল হবে এটা সকলের জানা।…
Read More
বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

পূর্বেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। তবে বিষয়টি শুধু ধন্যবাদজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। মাল নদীতে হরপা বানের বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের প্রাণ বাঁচিয়েছেন এমনই সাতজন যুবক–যুবতীকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে তাঁদের ডেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠকের মঞ্চে উদ্ধারকারীদের ডেকে তাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ১ লক্ষ টাকা করে আর্থিক…
Read More
এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

এবার নির্বাচন কমিশনের তরফেও মিললো ইঙ্গিত, বছর ঘুরলেই হবে ভোট

শুরু হয়ে গিয়েছে আগামী ভোটের প্রস্তুতি, বছর ঘুরলেই শুরু হবে পঞ্চায়েত নির্বাচন। বিগত বেশ কিছুদিন ধরেই ইঙ্গিত মিলেছিল যে এগিয়ে আসতে পারে ভোট। সম্ভবত মার্চ-এপ্রিলেই হবে ভোট৷ ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের৷ পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, আগামীকালই ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে৷ এই তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের মধ্যে সে বিষয়ে ডিএম কমিশনের কাছে জানানো যাবে৷ নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে৷ আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ ফলে ফেব্রুয়ারির…
Read More
বড় খবর, আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলছে ক্যানসারের টিকা

বড় খবর, আগামী কয়েক বছরের মধ্যেই আসতে চলছে ক্যানসারের টিকা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি এই রোগের সংক্রমণ বাড়ছে। এই দুই রোগের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। এরই মাঝে খুশির খবর কয়েক বছরের মধ্যে করোনার টিকা বাজারে চলে আসার পর ক্যানসারের টিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়েছে। বিভিন্ন রোগে টিকা বাঁ ওষুধ বাজারে চলে এলেও এই রোগের কোনও টিকা এখনও পর্যন্ত বাজারে আসা তো দূর আবিষ্কার পর্যন্ত হয়নি। কোভিডের সবচেয়ে বেশি ব্যবহৃত টিকা প্রস্তুতকারী স্বামী-স্ত্রীর জুটি দাবি করলেন, আগামী কিছু বছরের মধ্যেই বাজারে আসবে ক্যানসারের টিকা। কথা হচ্ছে, জার্মানির ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেক-এর…
Read More
বদল হচ্ছে নিম্নচাপের গতিপথ

বদল হচ্ছে নিম্নচাপের গতিপথ

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। যা আগামী কয়েকদিনে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটির অবস্থান ছিল উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকা৷ যা আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সম্ভাব্য নিম্নচাপ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং…
Read More
নিজ পদে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ

নিজ পদে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ

দলের বিরুদ্ধে অভিমান থেকেই এই পদক্ষেপ৷ দলের কোর কমিটিতে জায়গা হয়নি তাঁর, সেই ক্ষোভে বিজেপির রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ঘনিষ্ঠ মহলে সৌমিত্র নাকি আক্ষেপের সুরে বলেছেন, দলের আর তাঁকে দরকার নেই। তাই অগ্নিমিত্রা পালের সুযোগ হলেও তাঁর জায়গা হয়নি। পঞ্চাতের নির্বাচনের আগে রাজ্যের নতুন কোর কমিটি ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাতে জায়গা হয়েছে তারকা সদস্য মিঠুক চক্রবর্তী, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীদের। কিন্তু, জায়গা হয়নি সৌমিত্র খাঁ-র। এতেই বেজায় চটেছেন বিষ্ণুপুরের সাংসদ। বিষ্ণুপুর থেকে জিতে সাংসদ নির্বাচিত হওয়ার পরই রাজ্য যুব মোর্চার সভাপতি নির্বাচিত হন সৌমিত্র। পরে তাঁর জায়গায় আনা হয় ইন্দ্রনীল খাঁকে। সৌমিত্রকে করা হয় যুব…
Read More
রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করে পুলিশ৷ দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ এবার আরও টাকার সন্ধান মিলেছে। হিসেব করে দেখা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ীর ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু…
Read More
একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তদন্তে কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে একবালপুরের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এনআইএ তদন্ত শুরু হতে চলেছে। ইতিমধ্যে এই ঘটনায় একটি এফআইআর রুজু করেছে তারা এবং আজ বুধবার থেকেই তারা তদন্তে নামবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আদালত সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছে না কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনআইএ তদন্ত হতে পারে। আসলে ঘটনার দিন বিস্ফোরণ হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে রাজ্য আদালতকে জানিয়েছিল, ঘটনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট পাঠিয়ে বিস্ফোরণের…
Read More
আগামী মাসে দেশের ৫০ তম প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়

আগামী মাসে দেশের ৫০ তম প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়

পূর্বেই ঘোষিত হয়েছিল যে বদল আসতে চলেছে দেশের প্রধান বিচারপতি পদে। এই ঘোষণাকে সত্যি এবার দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত নিজেই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তাঁর মেয়াদকাল শেষ হচ্ছে আগামী ৮ নভেম্বর। ডিওয়াই চন্দ্রচূড়কে এই পদে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদে শপথ নেবেন বিচারপতি চন্দ্রচূড়। এর আগে তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতির পদে ছিলেন। ডিওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছিলেন। পরে তিনি বোম্বে হাইকোর্টেও…
Read More