Arpita Debnath

5487 Posts
অভিযোগের মাঝেই পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে সরকারের

অভিযোগের মাঝেই পুজোর অনুদান নিয়ে বড় পদক্ষেপ রাজ্যে সরকারের

পূর্ব অনুমানকে সত্যি করে রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর জন্য অনুদান ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই অনুদানের কথা ঘোষণা করেন। বলা হয়, রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে পাবে। সেই প্রেক্ষিতে বরাদ্দ হয়ে গিয়েছে ২৪০ কোটি টাকা, এমন নির্দেশিকা এবার জারি করে দেওয়া হল। দুর্গাপুজোয় অনুদান দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার বৃহস্পতিবার শুনানি কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে এই নির্দেশিকা জারি হল। সরকারের এই অনুদান ঘোষণা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তারই শুনানি কলকাতা হাইকোর্টে। বুধবার আইনজীবী সৌমিক বাগচী আদালতে এই অনুদান স্থগিত করা হোক, এমন আর্জি জানান। আইনজীবী বিকাশ বলেন,…
Read More
এবার এসএসসি-র দখলে ডেটা রুম

এবার এসএসসি-র দখলে ডেটা রুম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত৷ নাম জড়িয়েছে একাধিকের, গ্রেফতার হয়েছে অনেকে৷ এই পরিস্থিতিতে দীর্ঘ সময় পর অবশেষে ডেটা রুমের দখল পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার ডেটা রুম এসএসসি-র হতে তুলে দেওয়া হবে বলে জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অসুবিধার কথা জানতে নিজে আদালতে আসেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর আর্জির প্রেক্ষিতেই বিচারপতি জানিয়েছেন যে তিনি শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে দেবেন। এদিন আদালতে এসএসসির চেয়ারম্যান বলেন, ওই ডেটা রুমে তিনটি সার্ভার রয়েছে। শর্ত সাপেক্ষে ডেটা রুম ব্যবহার করতে পারছেন তাঁরা। শুধুমাত্র আদালতের নির্দেশ পালনের জন্য ডেটা রুম ব্যবহার করতে পারছেন ঠিকই কিন্তু ডেটা রুম পুরোপুরি ব্যবহার করতে না পারার…
Read More
বাগুইহাটিতে কাণ্ডে তদন্তভার দেওয়া হলো সিআইডির হাতে

বাগুইহাটিতে কাণ্ডে তদন্তভার দেওয়া হলো সিআইডির হাতে

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। আগে থেকে পদক্ষেপ করা হলে এই ঘটনা ঘটত না বলেই দাবি করা হয়েছে। এই ঘটনায় এবার সিআইডি তদন্ত হবে। একই সঙ্গে ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসিকে। আগেই রাজ্যের ডিজি মনোজ মালব্য এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন। গত ২২ অগস্ট থেকে বাগুইআটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই কিশোর নিখোঁজ ছিল।…
Read More
সিবিআইয়ের পরেই ইডির ডাক মলয়কে

সিবিআইয়ের পরেই ইডির ডাক মলয়কে

এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ একদিকে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে তৎপরতা তুঙ্গে তেমনই অন্যদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি নিয়েছে৷ গতকাল কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় সিনহার বাড়িতে সিবিআই হানা৷ গতকাল অর্থাৎ বুধবার সাত সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ৷ বিকেল চারটে নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় আধিকারিকরা। তবে সিবিআই চলে যেতেই এবার এল ইডির ডাক! সূত্রের খবর, আগামী ১৪ সেপ্টেম্বর মলয়কে দিল্লিতে তলব করেছে এই কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই নাকি ইডি তাঁকে নোটিশ দিয়েছে। যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি, সেই কয়লা পাচার…
Read More
জেল হেফাজতে রয়েছেন পার্থ, তাও বিধানসভার বৈঠকে ডাক পেলেন তিনি

জেল হেফাজতে রয়েছেন পার্থ, তাও বিধানসভার বৈঠকে ডাক পেলেন তিনি

এই মুহূর্তে চর্চায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি আপাতত জেলে আছেন। দুর্নীতির মামলায় জর্জরিত তিনি৷ দল তাঁকে সব পদ থেকে সরিয়েছে, রাজ্য সরকারও তাঁকে 'অব্যাহতি' দিয়েছে। এখন তিনি শুধু সাসপেন্ডেড বিধায়ক ছাড়া কিছুই নন। যদিও বিজনেস অ্যাডভাইসরি (বিএ) কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতে এই কমিটির বৈঠকে ডাক পেয়েছেন তিনি। একথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের পর থেকে দল এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তখন থেকেই এই বিজনেস অ্যাডভাইসরি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থকে গ্রেফতার করার পর থেকে একের পর এক পদ থেকে সরানো হয়েছে তাঁকে। মন্ত্রিত্ব…
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা দেখে বিশেষজ্ঞদের মতে বছরে একটি করে করোনার টিকা নিতে হবে

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা দেখে বিশেষজ্ঞদের মতে বছরে একটি করে করোনার টিকা নিতে হবে

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিগত অনেক মাস ধরেই চলেছে টিকাকরণ। করোনা সংক্রমণ রোধে টিকাকরণ শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এখনও তা দাপটের সঙ্গে চলছে। বর্তমানে টিকার বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে যে, এইভাবে বুস্টার নিতে নিতে কি বছরে একটি করে টিকা নেওয়া বাস্তব হয়ে যাবে? সত্যি কি প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে? বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। ইতিমধ্যে আমেরিকা নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে। কেন করোনা টিকা প্রত্যেক বছর নিতে হবে? গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে…
Read More
নয়া ঘোষণা, পাল্টে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন

নয়া ঘোষণা, পাল্টে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরন

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই পরিস্থিতিতে কোভিড পর্ব কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। কিন্তু কী কী পরিবর্তন আসছে? জানা গিয়েছে, আগে উচ্চ মাধ্যমিকের উত্তর পত্রে ‘পার্ট-এ’ এবং ‘পার্ট-বি’ দু’টি ভাগ থাকত। পরীক্ষার শেষে দুটি উত্তরপত্র জুড়ে দেওয়া হত। এবার থেকে আর সেই ভাগ থাকছে না। দু’টি অংশের পরিবর্তে একটিই প্রশ্নপত্র থাকবে৷ এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন পরীক্ষার সম্ভাব্য তারিখও জানানো…
Read More
তদন্তে তৎপরতা, আজ ফের আবার তলব সুবোধ অধিকারীকে

তদন্তে তৎপরতা, আজ ফের আবার তলব সুবোধ অধিকারীকে

এই মুহূর্তে খানিকটা অবস্তির মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্যের শাসক শিবির৷ সম্প্রতি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে আরও এক দুর্নীতি। চিটফান্ড-কাণ্ডে গ্রেফতার হালিশহরের পুরপ্রধান রাজু সাহানি। রাজু সাহানিকে গ্রেফতারের পরের দিনই চিটফান্ড-কাণ্ডে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআই৷ চিটফান্ড মামলায় ফের সুবোধ অধিকারীকে সিবিআই তলব৷ মঙ্গলের পর বুধবারই ডেকে পাঠানো হল তাঁকে। তবে মঙ্গলবারের মতো এদিনও সিবিআই দফতরে নিজের আইনজীবীদের পাঠান বিধায়ক। চিটফাণ্ড মামলায় মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল বীজরপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে। কিন্তু, তিনি হাজিরার জন্য ১৫ দিন…
Read More
গরুপাচার কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের তরফে

গরুপাচার কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের তরফে

এই মুহূর্তে চর্চায় রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডে আষ্টে পৃষ্টে জড়িয়ে পড়েছে কেষ্ট৷ ১৪ দিনের জেল হেফাজত শেষে, আজ অর্থাৎ বুধবার ফের আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে৷ শুনানিতে বিস্ফোরক দাবি করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, শুল্ক আধিকারিকদের রীতিমতো হুমকি দিতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এদিন, বিচারক জানতে চান, বাংলাদেশে গরু পাচারের সঙ্গে কী ভাবে জড়িত রয়েছে অনুব্রত৷ সেই প্রশ্নের প্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতারের পর ১৭ অগাস্ট ফের বোলপুরে হানা দেয় সিবিআই। ওই দিন কেষ্টর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ…
Read More
আবার বাড়লো চিন্তা, বিগত কিছুদিনের স্বস্তির পর আজ আবার অনেকটা বাড়ল বাংলার সংক্রমণ

আবার বাড়লো চিন্তা, বিগত কিছুদিনের স্বস্তির পর আজ আবার অনেকটা বাড়ল বাংলার সংক্রমণ

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ তবে এই পরিস্থিতিতে গতকাল অনেকটাই স্বস্তি দিয়েছে বাংলার কোভিড গ্রাফ। খানিকটা কমেছে দৈনিক আক্রান্ত। কমেছে অ্যাকটিভ কেসও। কিন্তু আজ একলাফে অনেকটা বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ২০০-এর ওপর চলে গিয়েছে। তাই সকলকে আরও সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। সামনে দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২১১ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে…
Read More
সম্পত্তি বৃদ্ধি মামলায় চলতি মাসের মধ্যেই হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

সম্পত্তি বৃদ্ধি মামলায় চলতি মাসের মধ্যেই হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ৷ এই অভিযোগ থেকে বাদ যাননি খোদ মুখ্যমন্ত্রীও। আঙুল উঠেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের দিকেও৷ মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট। যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের কলকাতা হাই কোর্টে হলফনামা দিতে হবে৷ নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। মমতার পরিবারের যে সকল সদস্যের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের সকলকে ১১ নভেম্বরের মধ্যে হাই কোর্টের কাছে হলফনামা দিতে হবে৷ এর দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দেবেন মামলাকারী। ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির…
Read More
বাগুইহাটি কাণ্ডে, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে

বাগুইহাটি কাণ্ডে, প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা শহরে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। তবে শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, গত ২২ অগস্ট থেকে বাগুইআটির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই কিশোর নিখোঁজ ছিল। দুই ছাত্রের পরিবারের অভিযোগ, তারা সেই দিনেই থানায় অভিযোগ জানান। যদিও পুলিশের দাবি, অভিযোগ জানানো হয়েছে ২৪ অগস্ট। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। তবে শামিম আলি, শাহিন আলি,…
Read More
বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে এসে নমোর সঙ্গে বৈঠকে সারলেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে এসে নমোর সঙ্গে বৈঠকে সারলেন

গত মাসের শেষেই ঘোষণা করা হয়েছিল যে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সময় মতোই তিন দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ভারত সফরে এসে গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। জানা গিয়েছে, এই বৈঠকেই বিদ্যুৎ, রেল এবং সড়ক পথের ক্ষেত্রে মউ স্বাক্ষর করেছে দুই রাষ্ট্র। আগেই খবর মিলেছিল যে, এই সফরে ভারতের সঙ্গে একাধিক চুক্তি সাক্ষর করতে পারে বাংলাদেশ। সেই মতো মউ সাক্ষর হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে এসেছেন সেদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং…
Read More
অনুদান মামলায় সরকারের তরফে জানানো হলো কোনো ডিএ বকেয়া নেই

অনুদান মামলায় সরকারের তরফে জানানো হলো কোনো ডিএ বকেয়া নেই

পূর্ব অনুমানকে সত্যি করে চলতি বছর পুজোর অনুদান বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। তাঁর এই ঘোষণার পর কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। প্রশ্ন তোলা হয়, যেখানে সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে সেখানে কী ভাবে তা না দিয়ে পুজোর অনুদান দেওয়া হচ্ছে। এই মামলায় হাইকোর্টে দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। পুজোর অনুদান নিয়ে ঘোষণা হওয়ার পরেই দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এই সিদ্ধান্তের বিরোধিতা করে। মামলাকারীদের দাবি ছিল, মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া রয়েছে, তাই…
Read More