Arpita Debnath

5587 Posts
ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

ফের একবার বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিবাদ বরাবরের, ফের একবার বিজেপি নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আলিপুর সংগ্রহশালার উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস বিকৃত হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, বিজেপি সরকার ঐতিহাসিক ঘটনা বদলে দিচ্ছে। দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছু দিনদিন বদলে দিচ্ছে তারা। মমতার কথায়, একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এমন করা হচ্ছে। আলিপুর সংশোধনাগার বারুইপুরে স্থানান্তরিত হওয়ার পর সেখানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছে হিডকো। সেই সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, নতুন করে ভাবতে হচ্ছে। কেন নতুন ভাবনা…
Read More
পুজোর আগে চিন্তায় রাজ্য, করোনার পাশাপাশি সংখ্যা বাড়ছে ডেঙ্গু

পুজোর আগে চিন্তায় রাজ্য, করোনার পাশাপাশি সংখ্যা বাড়ছে ডেঙ্গু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। আরও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি। শেষ কয়েক দিনের তথ্য ঘেঁটে দেখলে বোঝা যাবে, মাঝে একটু কমলেও রাজ্যের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখীই। গতকাল অর্থাৎ ২০ তারিখ প্রায় ৩০০-র কাছে ছিল রাজ্যের কোভিড সংক্রমণ। এদিকে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে, প্রায় হাজার জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বঙ্গে। তবে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তার কোনও পরিসংখ্যান এখনও পর্যন্ত…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ইডি-র দাবি মা হতে চেয়েছিলেন অর্পিতা

চাঞ্চল্যকর তথ্য, ইডি-র দাবি মা হতে চেয়েছিলেন অর্পিতা

তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এবার চার্জশিটে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৭২ পাতার চার্জশিটে ইডি জানিয়েছে, ‘মা হতে চেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। তাতে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও।' এর জন্য প্রয়োজনীয় অনাপত্তির শংসাপত্র অর্থাৎ নো-অবজেকশন সার্টিফিকেটে সই-ও করেছিলেন প্রাক্তন মন্ত্রী। অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলেই দাবি ইডির। জানা…
Read More
নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ

নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ

নগদ অনুদান রুখতে নয়া উদ্যোগ রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যস্তরের নির্বাচন হোক কী জাতীয় স্তরের, কালো টাকার রমরমা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। তবে আগামী দিনে তার বাড়বাড়ন্ত যাতে না দেখা যায় সেই কারণে এখন থেকেই ভাবনা নিল নির্বাচন কমিশন। নগদ অর্থের অনুদান নিয়ে কার্যত একটি 'বুদ্ধি' বের করেছে তারা এবং সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজুকে একটি চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের সময়ে কালো টাকার ব্যবহার আটকাতে একটি বিশেষ সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের নাম প্রকাশ করতে চাইবেন না সেই ব্যক্তি যেন কোনও রাজনৈতিক দলকে ২ হাজার টাকার বেশি নগদে অনুদান…
Read More
আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বুধবার আদালতে পেশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে ছিল তৎপরতা। বেলা সাড়ে এগারোটার কিছুটা পর আদালতে চত্বরে ঢোকেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হয় কল্যাণময়কে। তিনি গাড়ি থেকে নামতেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “স্যর, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য…
Read More
আটচল্লিশ ঘন্টা পর খোঁজ মিলল নিখোঁজ শিশুর, খুনের অভিযোগে শান্তিনিকতনে গ্রেফতার প্রতিবেশী

আটচল্লিশ ঘন্টা পর খোঁজ মিলল নিখোঁজ শিশুর, খুনের অভিযোগে শান্তিনিকতনে গ্রেফতার প্রতিবেশী

দীর্ঘ আটচল্লিশ ঘন্টার খোঁজার পর অবশেষে খোঁজ মিলল শিশুর। শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে প্রতিবেশীর বাড়ির টিনের ছাদ থেকে উদ্ধার হয় এক শিশুর দেহ। বিগত দু'দিন ধরে নিখোঁজ ছিল সে। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিবেশীই তাকে অপহরণ করেছে। এরপর দেহ উদ্ধারের ঘটনায় আরও বেশি উত্তাপ বাড়তে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ৪ বছরের শিশু শিবম ঠাকুর খুনে প্রতিবেশী রুবি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে, গত রবিবার সকালে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অঙ্গনওয়াড়ির পড়ুয়া ওই শিশু। পরে অঙ্গনওয়াড়িতে খাবার সময় হয়ে যাওয়ায় তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায় না। মঙ্গলবার…
Read More
ভয়াবহতা দেখলো মানুষ, ফের তীব্র ভূমিকম্প মেক্সিকোয়

ভয়াবহতা দেখলো মানুষ, ফের তীব্র ভূমিকম্প মেক্সিকোয়

ফের আবার একবার সেই পুরোনো স্মৃতি উঠে এলো মানুষের মনে৷ আবার একবার ভয়াবহতা দেখলো মানুষ৷ ১৯৮৫ সালের স্মৃতি উস্কে ফের কেঁপে উঠল মেক্সিকোর মাটি৷ ওই বছর ১৯ সেপ্টেম্বর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজারেরও বেশি মেক্সিকান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৮.১৷ ২০১৭ সালে এই একই দিনে ফের ভূমিকম্প হয়েছিল মধ্য আমেরিকার এই দেশে। সেবার মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। এর পর ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর৷ ফের একবার কেঁপে উঠল মেক্সিকো। সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬৷ তবে গত দু’বারের তুলনায় এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম বলে জানা গিয়েছে৷ এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে একজনের৷…
Read More
জীবন যুদ্ধে হার মানলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

জীবন যুদ্ধে হার মানলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

মায়ানগরীর বুক জুড়ে শোকের ছায়া। ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা। দীর্ঘ এক মাসের বেশি সময়ের প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দীর্ঘ সময় ধরেই নানান শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের জেরে দিন কয়েক আগে মিরাকেল ঘুরতে রাজুর অনুরাগীদের মুখে হাসি ফুটে উঠেছিল। কিন্তু অবশেষে হারিয়ে গেল এক উজ্জ্বল তারকা। জানা গিয়েছে, গত ১০ই অগাস্ট বুধবার জিমে শরীরচর্চা করার সময়েই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার হার্ট অ্যাটাকের কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকেরা নানান উন্নত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছিলেন । অ্যাঞ্জিওপ্লাস্টিও করার পর প্রাথমিক অবস্থায় তার…
Read More
তদন্তে বাড়ছে তৎপরতা, গরুপাচার কাণ্ডে দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি

তদন্তে বাড়ছে তৎপরতা, গরুপাচার কাণ্ডে দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি

গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট৷ এই দুর্নীতির কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বোলপুরে চলছে একের পর এক তল্লাশি অভিযান৷ এবার একই মামলায় দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে যে আট অফিসারকে ইডি তলব করেছিল তাদের মধ্যে একজনকে ফের তলব করা হয়েছে এই মামলাতে। আগামী ২৬ এবং ২৮ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে তাদের। জানা গিয়েছে, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগের তলবে হাজিরা দিতে যাননি জ্ঞানবন্ত সিং। এবার তিনি…
Read More
ইডি-র দাবি রাজসাক্ষী হয়ে চাইছেন অর্পিতা

ইডি-র দাবি রাজসাক্ষী হয়ে চাইছেন অর্পিতা

তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় কার্যত রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন৷ এমনটাই উল্লেখ করা হয়েছে ইডি-র চার্জশিটে৷ গ্রেফতারের ৫৮ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি৷ ওই চার্জশিটে তদন্তকারীরা আরও জানিয়েছেন, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। সেই বিষয়ে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও৷ দিয়েছিলেন ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট৷…
Read More
অবশেষে অবসান প্রতীক্ষার, তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে ছাড়পত্র আদানিকে

অবশেষে অবসান প্রতীক্ষার, তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে ছাড়পত্র আদানিকে

অবশেষে প্রতীক্ষার অবসান৷ ঘোষিত হয়েছিল পূর্বেই এবার মিললো অনুদান পত্র৷ ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়বে আদানি গোষ্ঠী। ছাড়পত্র দিল মন্ত্রিসভা। সোমবারই রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷ মন্ত্রিসভার বৈঠক শেষে বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘লেটার অফ ইনটেন্ড’ হাতে দিয়েই আদানিদের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল৷ তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র হাঁকে আদানি গোষ্ঠী।’’ মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫ হাজার কোটি…
Read More
রাজ্য সরকারের তরফে জানানো হলো ১ কোটির বেশি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছে

রাজ্য সরকারের তরফে জানানো হলো ১ কোটির বেশি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় এসেছে

প্রকল্পের মধ্যে 'লক্ষ্মী ভাণ্ডার' হলো অন্যতম। এই প্রকল্প সম্পর্কে বড় তথ্য পাওয়া গেল। জানা গিয়েছে, গত এক বছরে ১ কোটি ৮০ লক্ষ ০০৪ হাজার ৬৪৯ জন মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় এসেছেন। এদিন বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়ার এক প্রশ্নের জবাবে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই তথ্য দিয়েছেন। রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, এই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষের বেশি তফসিলি জাতি উপজাতি ভুক্ত মানুষ অর্থ সহায়তা পেয়েছেন। এর মধ্যে তফসিলি জাতি ভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন এবং তফসিলি উপজাতি ভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন। এছাড়া…
Read More
অপার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অপার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ…
Read More
দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির, চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির, চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকারের তরফের রিপোর্টে সুস্থ থাকলে, এবার হাই কোর্টের তরফে উদ্যোগ নেওয়া হলো ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির শারীরিক অবস্থার খতিয়ান করার জন্য। চরম অসুস্থতা নিয়েও সওয়ারিদের নিয়ে ছুটে চলেছে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের প্রায় ৫০টি ঘোড়া। এই ঘোড়াগুলি গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। অবিলম্বে তাদের চিকিৎসা প্রয়োজন রয়েছে৷ এমনই রিপোর্ট দিয়েছে কলকাতা হাই কোর্টের এক বিশেষজ্ঞ কমিটি। ওই রিপোর্টের প্রেক্ষিতে দ্রুত অসুস্থ ঘোড়াগুলির চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ময়দান ও ভিক্টোরিয়া চত্বরে থাকা ঘোড়াগুলির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাই কোর্ট। এই কমিটিতে ছিলেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি৷ এছাড়াও…
Read More