Arpita Debnath

5487 Posts
পুজোর অনুদান বাড়ায় দায়ের হলো মামলা

পুজোর অনুদান বাড়ায় দায়ের হলো মামলা

পূর্ব অনুমানকে করে সত্যি করে পুজো অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এবারের পুজোতে তা আরও ১০ হাজার বাড়িয়ে দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরই, এই নিয়ে আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ ছিল, এই সিদ্ধান্তে প্রায় ৩০০ কোটি টাকার বেশি খরচ হবে রাজকোষ থেকে। এবার প্রায় একই মর্মে আরও একটি মামলা দায়ের হল। সরকারি টাকায় কেন অনুদান, সেই প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় সরকারি টাকা কেন, এই প্রশ্ন তুলেই আরও একটি মামলা দায়ের হল। অর্থাৎ…
Read More
কিছু রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি কিছু রাজ্যে বৃষ্টির ঘাটতিও দেখা গিয়েছে

কিছু রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি কিছু রাজ্যে বৃষ্টির ঘাটতিও দেখা গিয়েছে

পূর্বেই ঘোষিত হয়েছিল যে চলতি বছর বর্ষার আগমন ঘটবে নির্ধারিত সময়ের আগে। এই ঘোষণাকে সত্যি করে শুরু হয়েছে বর্ষা। বর্ষাকাল নিয়ে চলতি বছর অধিকাংশ ভারতবাসীর অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। কারণ সময়ের আগে বর্ষা ঢুকে গেলেও বেশিরভাগ রাজ্য বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে এবার। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ প্রায় সাতটি রাজ্যে বৃষ্টির আকাল দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে খরার প্রকোপ, কমছে ধানের উৎপাদন। আর এতেই চিন্তা বাড়ছে দেশের সাধারণ মানুষের। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ খরা অধ্যুষিত দেশের একটি সূচক প্রকাশ করেছে। তাতে স্থান পেয়েছে ভারত। হিসেব বলছে, দেশের একাধিক রাজ্যে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে এবার। যদিও অনেক রাজ্যে আবার অতিরিক্ত এবং মাত্রাতিরিক্ত…
Read More
চাপের মধ্যে পরেই, অবশেষে শ্রীলঙ্কা ছাড়ল চিনের নজরদারি জাহাজ

চাপের মধ্যে পরেই, অবশেষে শ্রীলঙ্কা ছাড়ল চিনের নজরদারি জাহাজ

ভারত চীন দ্বন্দ্ব বরাবরের। চলতে থাকা দ্বন্ধের পরিস্থিতিতেই নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করে শ্রীলঙ্কার বন্দরেই নোঙ্গর করেছিল চিনা জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এমনটাই জানা গেছে৷ এবার শ্রীলঙ্কা ছাড়ল চীনের নজরদারি জাহাজ 'ইউয়ান ওয়াং ৫'। জানা যাচ্ছে, ৬ দিন পর গতকাল অর্থাৎ সোমবার নোঙ্গর তুলেছে জাহাজটি। অত্যাধুনিক এই চীনা জাহাজের পরবর্তী গন্তব্য চীনের জিয়াং ইন বন্দর। অর্থাৎ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত চীন এই জাহাজটি শ্রীলঙ্কার জল সীমানা থেকে সরিয়ে নিচ্ছে। তবে এখনো গোটা পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে ভারতের। এই ঘটনা প্রসঙ্গে হামবানটোটা বন্দরের হারবার মাস্টার নির্মল সিলভা জানিয়েছেন, গতকাল বিকেল চারটে নাগাদ বন্দর ছাড়ে চিনা জাহাজটি। এই অত্যাধুনিক জাহাজটি পরবর্তী গন্তব্য হচ্ছে চিনের…
Read More
চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দূর্গাপুজো৷ পুজোর বাকি আর মাত্র কিছুদিন, অপেক্ষা আর মাত্র ছত্তিরিশ দিনের৷ মা আসছে৷ চারিদিকে পুজো পুজো রব৷ জোর কদমে চলছে কেনাকাটি৷ চলছে মণ্ডপ তৈরির কাজ৷ করোনা আবহে গত দু’বছর পুজো ছিল ম্যারমেরা৷ কিন্তু, এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ তবে চিন্তায় ফেলেছে আবহাওয়ার খামখেয়ালি৷ পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি এসে ভেস্তে দেবে নাতো পুজোর প্ল্যান? ফি বছরের মতো এ বছরও পুজোর আগে বাঙালির মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন৷ অনেকেরই আশঙ্কা, এবার জুন-জুলাইয়ে তেমন বৃষ্টি না হওয়ায় পুজোর সময় ভিজবে না তো বাংলা! কিন্তু বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দুর্গাপুজোর এখনও…
Read More
শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

এই মুহূর্তে রাজ্যের একাধিক দুর্নীতির মামলাগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা৷ এই মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা হল প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেল৷ হাই প্রোফাইল ওই ওয়ার্ডে সাধারণ কয়েদিদের মতোই রয়েছেন প্রাক্তন মন্ত্রী৷ তবে শরীর ভালো নেই তাঁর৷ দিন কয়েক আগে এসএসকেএম-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল পার্থকে৷ মঙ্গলবার রক্ত পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় প্যাথেলজি বিভাগে৷ রক্তাল্পতায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়৷ শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কম রয়েছে৷ হিমোগ্লোবিনের মাত্রা ৮.৩৷ যেখানে ১১-১২ থাকা দরকার৷ এছাড়াও নানা সমস্যায় ভুগছেন তিনি৷ পার্থের যে বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে,…
Read More
আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আচমকাই সোনালি ফোগাটের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার, উঠছে ষড়যন্ত্রের অভিযোগ

আবার এক শোকের খবর বিনোদন জগতে। প্রাক্তন বিগ বস প্রতিযোগী কথা বিজেপির তারকা নেত্রী সোনালী ফোগাটের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নেত্রীর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও। কিন্তু এর মধ্যেই সোনালীর মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। সোনালীর বোনের দাবি, নেত্রীর বিরুদ্ধে কোনও চক্রান্ত হয়েছে। সেই কারণেই এমন অকালে চলে যেতে হল দিদিকে। চিকিৎসকরা যদিও জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বিজেপি নেত্রীর। কিন্তু সোনালীর পরিবারের সদস্যরা তা মানতে নারাজ। সোনালীর মৃত্যু নিয়ে সম্প্রতি একাধিক তথ্য সামনে এনেছেন সোনালি ফোগাটের বোন। তাঁর কথায়, '২৪ ঘণ্টা আগেই মায়ের সঙ্গে কথা বলেছিল দিদি। একদম সুস্থই ছিলেন।…
Read More
দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে। এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল। ১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ…
Read More
নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

নিয়োগে দুর্নীতির অভিযোগের মাঝেই স্বচ্ছতার আশ্বাস পর্ষদের নতুন সভাপতির

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি বললেন কোনও কিছু লুকবো না৷ কোনও অস্বচ্ছ্বতা থাকবে না৷ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে৷ প্রত্যেকের অভিযোও শুনব৷ দায়িত্ব নিয়েও স্বচ্ছ্বতার আশ্বাস৷ তিনি বলেন, ‘‘আজ থেকে বোর্ডের সমস্ত কাজে স্বচ্ছতা থাকবে৷ সরকার সম্পর্কে বোর্ডের কার্যকরণে অস্পষ্টতা থাকলে, সেটা দূর করার দায়িত্বও আমার৷ যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকবো না৷’’ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আদালতের নির্দেশে এতদিন অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচী। এবার পাকাপাকিভাবে নতুন সভাপতি হিসাবে…
Read More
আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

আরও এক সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের তরফে, পার্থের বিধায়ক অ্যাকাউন্ট থেকে আর টাকা আসবেনা দলীয় তহবিলে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তোলপাড় পরিস্থিতি। এই দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, চলছে তদন্ত৷ গ্রেফতার হওয়ার পরেই দল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে৷ বরখাস্ত করা হয়েছে দলের সমস্ত পদ থেকেও৷ এবার পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে দলীয় তহবিলে চাঁদা নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল দল। তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর, শীঘ্রই এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে, যাতে তাঁর অ্যাকাউন্ট থেকে চাঁদার অর্থ কাটা না হয়৷ ২০০১ সালে তৃণমূলের টিকেটে প্রথম বার বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হন পার্থ চট্টোপাধ্যায়। এখনও তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক৷ ২০০১ সাল থেকেই প্রতি মাসে নিজের বিধায়কের বেতন থেকে দলের তহবিলে এক হাজার টাকা…
Read More
হেফাজতের মেয়াদ শেষ হতেই আদালতের উদ্দেশে রওনা অনুব্রতর

হেফাজতের মেয়াদ শেষ হতেই আদালতের উদ্দেশে রওনা অনুব্রতর

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রয়েছে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে ১৪ দিনের মেয়াদ শেষ৷ বুধবার সাত সকালেই নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সকাল ১০টা নাগাদ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের কনভয় আচমকাই এসে থামে শক্তিগড়ে। সেখানে রয়েছে ল্যাংচার একটি বিখ্যাত দোকান। তার ঠিক গায়েই লাগোয়া বাতানুকূল রেস্তরাঁ। দেখা যায়, গাড়ি থেকে নামার পর সিবিআই কর্তারা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হাত ধরে ওই রেস্তোরাঁর দিকেই নিয়ে যাচ্ছেন৷ সূত্রের খবর, এই রেস্তরাঁতেই প্রাতরাশ সারেন কেষ্ট। জলখাবারের মেনুতে ছিল মুড়ি আর চা। তবে তিনি শক্তিগড়ের বিখ্যাত…
Read More
বজায় রইল রাজ্যের সংক্রমণের সংখ্যা

বজায় রইল রাজ্যের সংক্রমণের সংখ্যা

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বঙ্গের সংক্রমণ, ওঠা পড়া লেগে আছে সংক্রমণের সংখ্যায়। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত তা নিয়ন্ত্রণে চলে এসেছিল। গতকাল অনেকটাই কম ছিল বঙ্গের সংক্রমণ, কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা বৃদ্ধি হল তার। ২৫০-র ওপর চলে গিয়েছে আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু আজ একদম কম। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক একই আছে। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ২.৭২ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০৫ হাজার ২২২ জন।…
Read More
আরও চাপের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধানসভা থেকেও সরিয়ে দেওয়া হল পার্থকে

আরও চাপের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধানসভা থেকেও সরিয়ে দেওয়া হল পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আরো চাপ বাড়ল তার ওপর৷ এই নিয়োগ দুর্নীতির মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির ছ'দিন পর তাঁকে রাজ্য সরকার পদ থেকে অপসারিত করেছিল। পরবর্তী সময়ে তাঁকে তৃণমূল কংগ্রেস দলের পদ থেকেও সরানো হয়। এবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিধানসভার সমস্ত স্থায়ী কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। বিধানসভায় আজ পরিষদীয় বিভাগের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। ফলে কমিটির কোনও বৈঠকে তিনি থাকতে পারবেন না। তাই তাঁকে…
Read More
নতুন রাজনীতির শুরুতেই ফাটলের জল্পনা মহারাষ্ট্রে

নতুন রাজনীতির শুরুতেই ফাটলের জল্পনা মহারাষ্ট্রে

সদ্য মাত্রই নতুন রাজনীতির সূচনা হয়েছে মহারাষ্ট্রে৷ মাত্র দু’মাস হল ‘গাঁটছড়া’ বেঁধেছে তারা৷ এরই মধ্যে সম্পর্কে ফাটলের গুঞ্জন৷ একাধিক ইস্যুতে নাকি মত পার্থক্য দেখা দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি’র মধ্যে৷ ফলে আরও একবার রাজনৈতিক ডামাডোলের মুখে পড়তে পারে মহারাষ্ট্র৷ আশঙ্কা রাজনৈতিক মহলের৷ উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপি’র সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মসনদে বসেছেন একনাথ শিন্ডে৷ কিন্তু, গেরুয়া শিবিরের একাংশের মতে একনাথ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেও, সরকার চালাতে অগ্রণী ভূমিকা নিচ্ছে সেই বিজেপিই। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বিস্ফোরক দাবি করেন৷ তিনি বলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীস। গত ৩০ জুন বিজেপির সঙ্গে শিন্ডে শিবির হাত মেলানোর পর একনাথকে মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেন…
Read More
গরুপাচার কাণ্ডে বিচারককে হুমকি চিঠি, জামিন দিতেই হবে অনুব্রতকে

গরুপাচার কাণ্ডে বিচারককে হুমকি চিঠি, জামিন দিতেই হবে অনুব্রতকে

গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে ধৃত অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দেওয়া না হলে গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে৷ এই মর্মে হুমকি চিঠি পাঠানো হল আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে৷ বিচারক নিজে সেই চিঠি সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলা জজের মাধ্যমে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবগত করেছেন। তাতে লেখা হয়েছে, “আমার কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে আমার গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।” কিছু দিন আগেই গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বুধবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তাঁকে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।…
Read More