Arpita Debnath

5487 Posts
প্রতীক্ষার অবসান, পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

প্রতীক্ষার অবসান, পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

খুশির খবর নতুন জীবনে পা রাখলেন সোনম কাপুর, পুত্র সন্তানের মা হলেন তিনি৷ খুশির হাওয়া কাপুর পরিবারে। পৃথিবীর আলো দেখল সোনম কাপুর ও আনন্দ আহুজার প্রথম সন্তান। লন্ডনের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন৷ নতুন অতিথির আগমনে আনন্দে বিহ্বল কাপুর পরিবার৷ অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বি-টাউনের অনুরাগীরা৷ চলতি বছর মার্চ মাসের শুরুতেই মা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এর পর থেকে নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতেও দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে প্রতীক্ষার অবসান৷ আহুজা ও কাপুর পরিবারে এল বহু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। সোনমের কোল আলো করে এল ফুটফুটে পুত্র…
Read More
কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুতের বাড়িতে সিবিআইয়ের অভিযান

গরুপাচার কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল, রয়েছেন সিবিআইয়ের হেফাজতে ৷ কেষ্টর পর এবার অনুব্রত ও সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা সিবিআইয়ের। জানা যাচ্ছে, ৪ জনের একটি প্রতিনিধি দল পৌঁঁছয় গায়েন বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। প্রসঙ্গত, অনুব্রতকে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই বিদ্যুতের নাম চর্চার কেন্দ্রবিন্দুতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। রবিবার তাঁরই বাড়িতে গিয়েছে সিবিআই-এর একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিদ্যুৎবরণকে নিয়ে। তবে একা অনুব্রত নন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের সঙ্গেও তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক বলে স্থানীয় সূত্রে খবর। এই বিদ্যুৎবরণ গায়েন একজন পুরোকর্মী। রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিদ্যুৎবরণের বোলপুরের বাড়িতে মোট চারজন সিবিআই আধিকারিক গিয়েছিলেন। তবে…
Read More
শ্রীলঙ্কার পর এবার ধীরে ধীরে শেষের পথে ভুটানের রাজকোষ

শ্রীলঙ্কার পর এবার ধীরে ধীরে শেষের পথে ভুটানের রাজকোষ

নাজেহাল পরিস্থিতি শ্রীলঙ্কাবাসীর, সামান্য উন্নতির মুখ দেখেনি তারা৷ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ এখনো পর্যন্ত দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কা৷ প্রায় শূন্য হয়েছে দ্বীপরাষ্ট্রের ভাঁড়ার৷ রাজকোষ বিদেশি মুদ্রাশূন্য৷ এই পরিস্থিতিতেই ক্রমেই শ্রীলঙ্কার পথে অগ্রসর হচ্ছে ভারতের আরও এক প্রতিবেশী রাষ্ট্র ভুটান৷ তাদের রাজকোষেও বিদেশি মুদ্রার টান৷ কমে আসছে সঞ্চিত বিদেশি মুদ্রার পরিমাণ। খুব শ্রীঘ্রই অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে চলেছে ড্রাগনের দেশ৷ তেমনটাই অভিমত বিশেষজ্ঞ মহলের৷ তথ্য বলছে, ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুটানের রাজকোষে ছিল ১১ হাজার ৬৬৮ কোটি টাকার বিদেশি মুদ্রা৷ কিন্তু, ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যা বলছে, এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫২ কোটিতে। ভারত ও চিনের…
Read More
গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

গরুপাচারে সোজাসুজি যোগ রয়েছে কেষ্টর, দাবি সিবিআইয়ের

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মতই গরুপাচার কাণ্ডেও প্রকাশ্যে আসছে একের পর এক নয়া তথ্য। এই দুই দুর্নীতির মামলায় এইমুহুর্তে উত্তাল পরিস্থিতি রাজ্যে। এবার গরু পাচার মামলায় নয়া মোড়। ইতিমধ্যে এ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, যা কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়। ফের একবার আদালতে তোলা হলে অনুব্রত মণ্ডলকে পুনরায় চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর মাঝেই সিবিআইয়ের নয়া দাবি ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ল বঙ্গ রাজনীতিতে। তাদের দাবি, সীমান্তে গরু পাচার মামলায় প্রত্যক্ষভাবে মদত ছিল বীরভূম জেলা সভাপতির! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, বর্তমানে অনুব্রত এবং তাঁর একাধিক আত্মীয় ও কর্মীদের থেকে যে…
Read More
বিক্ষুব্ধ জনতার রোষানলে নীতীশ, কনভয়ে হামলা

বিক্ষুব্ধ জনতার রোষানলে নীতীশ, কনভয়ে হামলা

রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ, সম্প্রতি নতুন মুখ্যমন্ত্রী পেয়েছে বিহার। বিগত কয়েকদিন ধরেই ফের সংবাদের শিরোনামে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সৌজন্যে বিহারের রাজনীতির ভোলবদল। প্রসঙ্গত, দিন কয়েক আগেই JDU সুপ্রিমো বিজেপির হাত ছেড়ে ফের লালুর দল RJD-এর সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে বিহারে গঠিত হয়েছে নতুন জোট সরকার এবং নতুন সরকারেরও মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশই শপথ নিয়েছেন। এমতাবস্থায় জাতীয় রাজনীতিতে ফের কিছুটা সক্রিয় বিহারের অষ্টমবারের মুখ্যমন্ত্রী। এরমধ্যেই রবিবার সন্ধ্যায় পাটনায় নীতীশ কুমারের কনভয়ের উপর হামলা চালাল উন্মত্ত জনতা। জানা যাচ্ছে পাটনার কাছে তাঁর কনভয়কে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। যদিও সেই কনভয়ে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন না। ফলে বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি। কিন্তু জনতার ছোড়া পাথরে কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে…
Read More
নিম্নচাপের জেরে শতাধিক বাংলাদেশি ট্রলার ডুবেছে বঙ্গোপসাগরে

নিম্নচাপের জেরে শতাধিক বাংলাদেশি ট্রলার ডুবেছে বঙ্গোপসাগরে

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে নিম্নচাপের ফলে বিগত দুদিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যজুড়ে ও সমস্ত উপকূলবর্তী অঞ্চলে। জারি করা হয়েছিল সতর্কতা। পূর্ব ঘোষণাকে সত্যি করে বঙ্গোপসাগরের দুই দিনের প্রবল ঝড় ঝঞ্জায় ডুবেছিল এক এক করে কমপক্ষে ১০০টি বাংলাদেশি ট্রলার। ভারতীয় মৎস্যজীবীদের তৎপরতায় সেই সমস্ত ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার করা হল অন্তত ৫০জন বাংলাদেশি মৎস্যজীবীকে। সম্প্রতি প্রশাসনের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। এর সঙ্গেই আশঙ্কা করা হয়েছে যে আগামী দিনে উদ্ধারকারী বাংলাদেশী মৎস্যজীবীদের এই সংখ্যা আরও বাড়তে পারে। জানা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা এবং রায়দিঘির ভারতীয় জলসীমা থেকে এই সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে এলাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গত দুদিন…
Read More
এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

বাংলার পর দুর্নীতির অভিযোগ উঠল দেশের আরো এক রাজ্যে। এবার দুর্নীতির অভিযোগ খোঁজ রাজধানীর বুকে। অভিযোগ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে। এবার আরও বিপাকে মনীশ সিসোদিয়া, মদ কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে তাঁর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে সিসোদিয়াসহ মোট ১৩ জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিবিআই। এই লুকআউট নোটিশ অগ্রাহ্য করে বিদেশ যাত্রা চেষ্টা করলে সিসোদিয়াকে আটক করা হতে পারে বলে, সিবিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মদ কেলেঙ্কারিতে মোট ১৫ জনের নামে এফ আই আর দায়ের করে যে সিবিআই। তবে এই ১৫ জনের মধ্যে মূল অভিযুক্ত সিসোদিয়াই। চলতি সপ্তাহের প্রথম…
Read More
জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরই তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷ এদিন গাড়ি থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসা করা হয় শরীর কেমন? জবাবে পার্থ বললেন, ‘‘শরীর ভাল নেই।’’ এসএসকেএম-এ পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে৷ তাঁর চিকিৎসক এবং আইনজীবীরা জানিয়েছেন, স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারছেন না প্রাক্তন মন্ত্রী৷ তাঁর ক্রিয়েটিনিন-এর মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ পাশাপাশি অনেকখানি কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রা৷ এই অবস্থায় চিকিৎসকরা তাঁকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন৷ এর পরেই…
Read More
১০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, হামলার হুমকিতে ক্রাইম ব্রাঞ্চের জালে ১

১০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, হামলার হুমকিতে ক্রাইম ব্রাঞ্চের জালে ১

১০ বছর আগের ঘটনা, অনেকটা সময় কেটে গিয়েছে তাও এখনো তার বিভীষিকাময় ছবি তারা করে বেড়ায় মানুষকে। আবারও এলো হুমকি ফোন। বিভীষিকাময় সেই ২৬/১১-এর ধাঁচে আবারও হামলা হবে বানিজ্য নগরীর বুকে! এই হুমকি পেল মুম্বই পুলিশ। গত সপ্তাহের শনিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে হোয়াটসঅ্যাপে এমন হুমকি পেয়ে কার্যত নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তবে একা মুম্বই নয়, এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে পড়ে গিয়েছে শোরগোল। মাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজই উসকে দিয়েছে ২০০৮ সালের সেই ভয়াবহ হামলার স্মৃতি, যে হামলায় এক লহমায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ১৬৬ জন নিরীহ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাণিজ্য নগরীতে শুরু…
Read More
একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

একাধিক দূর্নীতির অভিযোগের পরিস্থিতিতে, রাজ্যের শাসক দলের ভাবমূর্তি ফেরাতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছে রাজ্যের শাসকদল। রাজ্যের বড় দুই দুর্নীতির কাণ্ডে জড়িত পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইস্যুতে তৃণমূল যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে। দুর্নীতি ইস্যুতে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে রদবদলের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করার আগে সেগুলি ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রীরা কেউ যেন পাইলট কার ব্যবহার না করেন। এমনকী জেলা থেকে কলকাতায় আসলেও কেউ পাইলট কার ব্যবহার করতে পারবেন না। এছাড়া এবার থেকে প্রতিমন্ত্রীদের জন্য আলাদা করে কাজ ঠিক করে…
Read More
সঙ্কটজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মৃতের সংখ্যা বেড়ে ২২

সঙ্কটজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মৃতের সংখ্যা বেড়ে ২২

অসমের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে হিমাচল প্রদেশ। ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশে, কার্যত একদিনেই লন্ডভন্ড হয়েছে হিমাচল প্রদেশ। এই মুহূর্তে হিমাচল প্রদেশের পরিস্থিতি সঙ্কটজনক। মেঘ ভাঙ্গা বৃষ্টি, ভূমিধস অন্যদিকে লাগাতার বৃষ্টিতে হড়পা বান সব মিলিয়ে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি উত্তরের এই পার্বত্য রাজ্যে। জানা যাচ্ছে একদিনের এই প্রাকৃতিক বিপর্যয়েই এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেউ বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন, কেউবা আবার হড়পা বানে ভেসে গিয়েছেন। অন্যদিকে এখনো পর্যন্ত পাঁচজন নিখোঁজ বলে রাজ্য মোকাবিলা দপ্তর সূত্রে খবর। হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিরেক্টর সুদেশ কুমার মোখতা জানিয়েছেন, প্রাকৃতিক…
Read More
খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

খারিজ হলো জামিনের আবেদন, আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতে তরফে

আদতে লাভ হলো না কোনো কিছুই, শারীরিক অসুস্থতার দোহাইও কাজে দিল না। এর আগেও তিনি অসুস্থ, এই দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন৷ তবে এবার আরো চাপের মধ্যে পড়লো কেষ্ট। বহু টানাপোড়েনের পর অবশেষে গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন শুরুতেই তাঁর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সিবিআই তার বিরোধিতা করে। অনুব্রত নিজেও শারীরিক অসুস্থতার কথা আদালতে জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সিবিআইয়ের আর্জিই মান্যতা পেয়েছে বিচারকের কাছে। তবে অসুস্থতা নিয়ে বিচারকের সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেতার। সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডল বিচারককে জানান, তিনি সব সময়ে অসুস্থ থাকেন। শরীর বরাবর অসুস্থ।…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা দুয়ারে রেশন নিয়ে

রাজ্যে চলতে থাকা একাধিক প্রকল্পগুলির মাঝে অন্যমত হলো দুয়ারে রেশন। এবার এই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে রেশন দোকানদারদের জন্য এককালীন মাসিক পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। রেশন ডিলারদের কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা। এখন আবার নতুন বিতর্ক। আসলে জানান হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের কুইন্ট্যাল প্রতি ৭৫ টাকা ছাড়াও প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে কমিশন দেবে। এছাড়াও খাদ্যশস্য…
Read More
এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

এবার কি বাড়তে পারে পুজোর অনুদান?

আর কিছু সময়ের অপেক্ষা তার পরেই উপস্থিত হবে প্রতীক্ষিত সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে মাঝে আর বাকি মাত্র দেড় মাস। ইতিমধ্যেই শহরের অলিতে গলিতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। চলতি বছরে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। আর তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য প্রশাসনিক প্রস্তুতি নিতে সোমবারই রাজ্যের সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যবার শুধুমাত্র কলকাতার পুজো কমিটিগুলিই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের আমন্ত্রণ পেতেন। কিন্তু এবারের বৈঠকে আনা হয়েছে কিছু বদল। জানা যাচ্ছে কলকাতার পুজো কমিটির পাশাপাশি জেলার পুজো কমিটিগুলোও সোমবারের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। আজ এই বৈঠকে কি নির্দেশ দেন রাজ্যের…
Read More