19
Aug
চলতি বছরের শুরুতে শুরু হয়ে অবিরাম গতিতে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ৷ যুদ্ধের আগুনে অনবরত পুড়ে চলেছে ইউক্রেন৷ মৃত্যু ঘটেছে কয়েক লক্ষ মানুষের৷ ছয় মাস অতিক্রম করলেও যুদ্ধ থামার কোনও নাম নেই৷ এমতাবস্থায় আমেরিকার সঙ্গে রাশিয়ার পরমাণু যুদ্ধ বাধলে বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে গোটা বিশ্ব৷ মৃত্যু হবে কমপক্ষে ৫০ কোটি মানুষের। শুধু মৃত্যুই নয়, একাধিক ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে গোটা মানব সভ্যতাকে। এমনই দাবি করা হল আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে৷ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’-এর আড়ালে পুরোদস্তুর যুদ্ধ শুরু করে দেয় রাশিয়া। সেই যুদ্ধের আগুন এখনও জ্বলছে৷ বহু মানুষের প্রাণ গিয়েছে৷ বহু মানুষ আজ পড়শি দেশের শরণার্থী৷ আর ঘটনাচক্রে, রাশিয়া-ইউক্রেন…
