Arpita Debnath

5485 Posts
নতুনভাবে সেজে উঠছে রেল স্টেশন

নতুনভাবে সেজে উঠছে রেল স্টেশন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হাওড়াকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ১৫ নম্বর প্ল্যাটফর্মের স্বল্প পরিসরের কারণে সেখানে ১২ কোচের বেশি ট্রেন স্টপেজ নিতে পারত না। ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২২ বা ২৪ কোচের দূরপাল্লার ট্রেন চালানোর লক্ষ্যে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু করে রেলওয়ে। এবার রেকর্ড সময়ের মধ্যে সেই সম্প্রসারণের কাজ সম্পন্ন করল পূর্ব রেল। পাশের ১৬ নম্বর প্ল্যাটফর্ম বর্তমানে ব্যবহার হয় সেলুন কারের জন্য। এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলে ১৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাকসিডেন্ট রিলিফ…
Read More
বৃদ্ধি পেলো ডাক্তাদের বেতন

বৃদ্ধি পেলো ডাক্তাদের বেতন

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। সঙ্গে আরও একটি ‘সুখবর’ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে ‘চিকিৎসার অরেক নাম সেবা’ নামক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বেতন বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত একটি নিয়মও শিথিল করার ঘোষণা করেন তিনি। মমতা বলেন, ‘সিনিয়র চিকিৎসকদের অনুরোধ করব, দয়া করে জুনিয়রদের ওপর সবটা ছেড়ে দেবেন না। অন্তত ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন। আমার তাতে আপত্তি নেই। আপনাদের জন্য বেঁধে দেওয়া ২০ কিলোমিটারটা আমি ৩০ কিলোমিটার করে দিচ্ছি। কারণ…
Read More
চাপ বাড়ল জ্যোতিপ্রিয়র

চাপ বাড়ল জ্যোতিপ্রিয়র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় ১৫ মাস জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কেটেছে তাঁর। তবে সম্প্রতি বালু জামিন পেয়েছেন। জেলমুক্তির পর ধীরে ধীরে রাজনীতির আঙিনায় সক্রিয় হয়ে উঠছেন হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই আবহে বড় পদক্ষেপ নিল ইডি। এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি। সেখানে নাম রয়েছে হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি নতুন যুগ শুরু হতে চলেছে। কারণ, ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন চলার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই চেন্নাইতে স্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি-এর জেনারেল ম্যানেজার সুব্বা রাও এই ট্রেনের সর্বশেষ আপডেট দিয়েছেন। তিনি জানান, ভারতে হাইড্রোজেন ট্রেন চালু হতে চলেছে। ডিজেল থেকে বৈদ্যুতিক লোকোমোটিভে রূপান্তরের পরে, রেল মন্ত্রক শীঘ্রই ভারতে হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের মার্চ মাস থেকেই এই ট্রেনগুলি শুরু হবে। প্রথম হাইড্রোজেন ট্রেনটি উত্তর রেলওয়ের দিল্লি ডিসিশনে বরাদ্দ করা হয়েছে। এই ট্রেনটি ৮৯ কিলোমিটার দীর্ঘ জিন্দ-সোনিপাত সেকশনে চলবে। তিনি…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার

নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। শহর কলকাতার একাধিক বহুতল হেলে পড়ার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের নানান প্রান্তে পুকুর বুজিয়ে আবাসন তৈরি হতে দেখা যায়। এবার এই নিয়ে নজরদারি বাড়াতে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। বলা হয়েছে, কোথাও যদি পুকুর অথবা জলাশয় বুজিয়ে বাড়ি তৈরি করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় পুরসভাকে ব্যবস্থা নিতে হবে। এবার থেকে আর কোনও পুরসভা জলাশয় বোজানোর অনুমতি প্রদান করতে পারবে না। সরকারি ইঞ্জিনিয়ারদের একাংশের কথায়, পুকুর…
Read More
শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের বাংলার বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। বাংলার নানান বিদ্যালয়ে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন বিধিতে ১০ বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করতে চায় রাজ্য। এছাড়াও জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআরের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি, ১০০টি…
Read More
নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

নিখিল নন্দার বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জামাতা নিখিল নন্দা, উত্তরপ্রদেশের বাদাউন জেলার দাতাগঞ্জ পুলিশ কর্তৃক দায়ের করা একটি প্রতারণা এবং আত্মহত্যার প্ররোচনার মামলায় নাম লেখা হয়েছে। আদালতের নির্দেশের পরে মামলাটি নন্দার নামকরণ করা হয়েছিল, যিনি একটি ট্রাক্টর কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) এবং কোম্পানির অন্যান্য কর্মকর্তাদের সাথে। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছে কোম্পানির ইউপি প্রধান, এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার এবং শাহজাহানপুরের একজন ডিলার। মামলাটি জিতেন্দ্র সিং-এর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে, যিনি জয় কিষান ট্রেডার্স নামে একটি ট্রাক্টর সংস্থার মালিক ছিলেন। জিতেন্দ্র, মূলত তার সহ-অংশীদার লল্লা বাবুর সাথে ব্যবসা পরিচালনা করতেন, পারিবারিক বিবাদের কারণে বাবুকে জেলে যাওয়ার পর একাই সংস্থাটি পরিচালনা করতে হয়েছিল। জিতেন্দ্রের…
Read More
জাপানে মুক্তি পাবে রজনীকান্তের ছবি ‘জেলার’

জাপানে মুক্তি পাবে রজনীকান্তের ছবি ‘জেলার’

রকিং ইন্ডিয়ার পর, পরিচালক নেলসনের ব্লকবাস্টার ফিল্ম 'জেলার', যেখানে তামিল সুপারস্টার রজনীকান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন, এখন জাপানে মুক্তি পেতে চলেছে। জেলার যখন এখানে মুক্তি পায় তখন একটি ব্লকবাস্টার হয়ে ওঠে। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৫০ কোটি টাকা! প্রকৃতপক্ষে, ছবিটির বিদেশী পরিবেশক আইঙ্গারান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে ছবিটি তার প্রথম দিনেই 33 কোটি আয় করেছে, যা সুপারস্টার রজনীকান্তের ক্যারিয়ারে সর্বোচ্চ! জেলর 1-এ মালায়ালাম সুপারস্টার মোহন লাল, কন্নড় সুপারস্টার শিব রাজকুমার, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ, তেলেগু অভিনেতা সুনীল, রাম্যা কৃষ্ণান, বিনায়কান, মিরনা মেনন, তামান্নাহ, বসন্ত রবি, নাগা বাবু, যোগী বাবু, জাফর সাদিক এবং কিশোরের মতো আরও অনেক অভিনেতাকেও দেখা গেছে। এটিতে…
Read More
শিলা বৃষ্টির সম্ভবনা রাজ্যে

শিলা বৃষ্টির সম্ভবনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সাথে দোসর হতে পারে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বৃষ্টির সাথেই বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি…
Read More
নিষেধাজ্ঞা এলো হাইকোর্টের তরফে

নিষেধাজ্ঞা এলো হাইকোর্টের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালতের নিযুক্ত বিশেষ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শহরের কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না। ঐতিহ্যবাহী ট্রাম বাঁচিয়ে রাখার স্বার্থে প্রধান বিচারপতি বলেন, “ট্রামগুলোর যা অবস্থা তাতে তিন কোটি টাকার বেশি লাগবে না। আন্তর্জাতিক মানের করতে সুরক্ষা দিতে এই পরিমাণ টাকাই মাত্র প্রয়োজন।” ট্রাম নিয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যকে বলেন বিচারপতি। গত বছর শেষের দিকে গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানায় রাজ্য সরকার। ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে…
Read More
‘সিকান্দার’ ছবির নতুন পোস্টার প্রকাশ করলেন সালমান খান

‘সিকান্দার’ ছবির নতুন পোস্টার প্রকাশ করলেন সালমান খান

সিকান্দার ছবির নতুন পোস্টার প্রকাশ করেছে নির্মাতারা। পোস্টারে সালমানকে লাল ও সবুজ মুড লাইটিংয়ে দেখা যাচ্ছে। পোস্টারটি সালমান খানের নতুন চেহারার একটি আভাস দেয়, যদিও চলচ্চিত্র নির্মাতারা গুঞ্জনটিকে বাঁচিয়ে রাখার জন্য বেশিরভাগ গল্পকে আড়ালে রেখেছেন। ছবির মাধ্যমে এক বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন সালমান। সুপারস্টারকে শেষ দেখা গিয়েছিল 'টাইগার 3'-এ। প্রশংসিত সন্তোষ নারায়ণন দ্বারা রচিত একটি উজ্জ্বল ব্যাকগ্রাউন্ড স্কোর দ্বারা টিজারটিকে আরও ভাল করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস, গজিনির জন্য সর্বাধিক পরিচিত, এবং রশ্মিকা মান্দান্নার সাথে সালমান খানও অভিনয় করেছেন। সিকান্দার 2014 সালের ব্লকবাস্টার কিকের পরে সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালার প্রত্যাবর্তনকে চিহ্নিত করে, যা সাজিদ…
Read More
হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের গাফিলতির জন্যই চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো যাচ্ছে না। এই বিষয়েই রাজ্যের জবাব তলব করল হাইকোর্ট, এল কড়া নির্দেশও। গত শুক্রবার চিটফান্ড সংক্রান্ত এই মামলাটি উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই অসহযোগিতার নেপথ্যে কি কারণ তা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিটফান্ডকাণ্ডে প্রচারিতদের ক্ষতিপূরণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, শুধু মেই আছে…
Read More
তৃণমূল বিধায়কের বাড়িতে চললো তল্লাশি

তৃণমূল বিধায়কের বাড়িতে চললো তল্লাশি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বিধায়কের অফিসে হানা দিল জিএসটি টিম। বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। জানা যাচ্ছে, মূলত চলতি অর্থবর্ষে ট্যাক্সের বিষয় খতিয়ে দেখার জন্যই এই অভিযান চালানো হয়েছিল। বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন জিএসটি আধিকারিকরা। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের কারখানায় হাজির হন জিএসটি আধিকারিকরা। জাকিরের সুতির অরঙ্গাবাদে বাড়ির কাছে বিড়ির প্রোডাকশন অফিসে তাঁরা হানা দেন। সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। জিএসটি টিমের আধিকারিকরা নিজেদের সঙ্গে বেশ কিছু নথিপত্র…
Read More
নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে গেল নিয়ম, ঘোষিত হলো সরকারের তরফে। রাজ্যে বাধ্যতামূলক হল সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেল্ফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতিতে চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হল পঞ্চায়েত দপ্তর তরফে। নতুন জমি-বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই সেল্ফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে, কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেল্ফ অ্যাসেসমেন্টের নোটিস। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের। এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার…
Read More