Arpita Debnath

5487 Posts
প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে, মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত?

প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে, মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত?

হঠাৎ করেই এক প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে। এই মুহূর্তে বাড়ছে জল্পনা, তবে কি এবার তার সন্তানের মতো তিনিও আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে?  হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এটি ভিডিওকে কেন্দ্র করে কার্যত তোলপাড় আমেরিকা। ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, আমার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। আর তারপরেই তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তবে আসল ঘটনাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্প্রতি হোয়াইট হাউজের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তাতেই স্পষ্ট হয়েছে গোটা ঘটনা। জানা যাচ্ছে, ম্যাসাচুসেটসে গিয়ে তৈল শোধনাগারের ক্ষতিকারক দিক নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি জো বাইডেন বলেন, 'আমরা রাস্তা দিয়ে…
Read More
অবশেষে এনকাউন্টারে খতম হল সিধু মুসেওয়ালার দুই খুনি

অবশেষে এনকাউন্টারে খতম হল সিধু মুসেওয়ালার দুই খুনি

অবশেষে নিস্পত্তি, সাজা পেলো অপরাধী। পাঞ্জাবে দিনদুপুরে পুলিশি এনকাউণ্টার। টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে খতম করা হল জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় জড়িত ২ গ্যাংস্টারসহ মোট চারজনকে। প্রসঙ্গত এদিন সকাল থেকেই হাই আলার্টে ছিল অমৃতসরের আত্তারি গ্রাম। কারণ এই গ্রামেরই একটি পুরানো হাভেলিতে গুন্ডারা লুকিয়ে আছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপরই শুরু হয় গুলির লড়াই। পুলিশের কাছে তথ্য ছিল ওই পুরনো বাড়িটিতে কমপক্ষে ৬ থেকে ৭ জন শুটার গা ঢাকা দিয়েছে। এরপরই প্রায় ৩০০ জন পুলিশকর্মী মিলে দিয়ে ঘিরে ফেলে গোটা এলাকা। পাঞ্জাবের এডিজিপি, প্রমোদ বানের নেতৃত্বে…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়ের পর যশবন্ত সিনহার বক্তব্য

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়ের পর যশবন্ত সিনহার বক্তব্য

বিপুল ভোটে জয়ী হয়ে গতকালই ঘোষিত হয়েছে নতুন রাষ্ট্রপতির নাম। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রোপদী মুর্মু। দেশ পেয়েছে দ্বিতীয় মহিলা ও প্রথম সাঁওতাল সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিপুল ভোটে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয় পেয়েছেন মুর্মু। এদিন সন্ধ্যায় মুর্মুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে অভিনন্দন জানান বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মুর্মুর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিনহা। এদিন সিনহা লেখেন, '২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে তাঁর সমস্ত দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ। এদিন…
Read More
করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে ইউরোপ

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে ইউরোপ

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ গত ৬ সপ্তাহ যাবৎ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমিতের হার বৃদ্ধির পাশাপাশি বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। হাসপাতালে করোনা সংক্রমিত রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে সমানতালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। বিশেষজ্ঞদের অভিমত, কোভিডবিধি শিথিল করা এবং প্রয়োজনীয় বুস্টার ডোজ না দেওয়ার ফলে ইউরোপের নানা দেশে উদ্বেগজনক এই পরিস্থিতি দেখা দিয়েছে। ২০২০ সাল থেকে সারা পৃথিবী করোনা আতঙ্কে ভুগছে। করোনা কবে দুনিয়া থেকে বিদায় নেবে সেব্যাপারে এখনও নির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। এদিকে ইউরোপের পরিস্থিতি ফের খারাপ হতে শুরু…
Read More
শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

শহিদ দিবসে নাজেহাল কলকাতাবাসী

বিগত দু বছর পর বাড়তে থাকা করোনাভাইরাসের চোখরাঙানি এড়িয়ে গতকাল রাজ্যের বুকে পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। দু’বছর পরে ধর্মতলায় পুরনো রীতি মেনে জনসভা করছে শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবসে কলকাতার রাস্তা থেকে বেসরকারি বাস-মিনিবাস কার্যত উধাও৷ সমাবেশে দূর দূরান্ত থেকে লোক আনতে কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার অধিকাংশ রুটে প্রায় ১০০ শতাংশ বেসরকারি বাস ভাড়া নেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন, বুধবার বিকেল থেকেই বহু রুটের বাস ট্রিপ সম্পূর্ণ করে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে অপেক্ষায় থেকেছে। এদিকে, গত দু’দিন ধরে উত্তরবঙ্গ থেকে ট্রেনে লাগাতার কলকাতা স্টেশনে পৌঁছেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের স্টেশন থেকে সভাস্থলে আনতে লেক টাউন-ঢাকুরিয়া ও…
Read More
কার পক্ষে যাবে শিবসেনার দলের নিয়ন্ত্রণ

কার পক্ষে যাবে শিবসেনার দলের নিয়ন্ত্রণ

এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর গদি আগেই হারাতে হয়েছে, এবার কি দলের নিয়ন্ত্রণও পুরোপুরি চলে যাবে উদ্ধব ঠাকরের হাত থেকে? এমনটা হলে হয়তো অবাক হওয়ার মতো কিছু থাকবে না। শিবসেনা কার, এই নিয়ে এখন নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের মধ্যে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে খুব শীঘ্রই। তবে পরিস্থিতি যা তাতে আদালতে খুব একটা সুখ পাবেন না উদ্ধব। দলের মধ্যে যে বিরোধী সৃষ্টি হয়েছিল তাতে উদ্ধব ঠাকরেকে গদি ছাড়তে হয়েছে। একনাথ শিন্ডে 'নতুন' শিবসেনার শুরু করেছেন যেন। যেভাবে একে একে বিধায়ক উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়েছেন…
Read More
অবশেষে সোনিয়া সুস্থ হয়ে হাজিরা দিলেন ইডির দফতরে

অবশেষে সোনিয়া সুস্থ হয়ে হাজিরা দিলেন ইডির দফতরে

অসুস্থতার কারণেই পিছিয়ে গেছিলো হাজিরার সময়। দিন কয়েক আগেই করোনার ধাক্কা সামলেছেন। করোনা পরবর্তী জটিলতার কারণে যেতে হয়েছিল হাসপাতালেও। এইসব সামলেই বৃহস্পতিবার সকালে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন সকাল ঠিক ১১ টায় দিল্লির ইডি অফিসে হাজির হন তিনি। সভানেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে গত জুলাই মাসের শুরুতে কংগ্রেস নেত্রীকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু তারপর থেকেই একের পর এক অসুস্থতায় জেরবার সোনিয়া ইডির ডাকে সাড়া দিতে পারেননি। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তাই বৃহস্পতিবার সকালে তিনি ইডি আধিকারিকদের মুখোমুখি হলেন। উল্লেখ্য জুলাই মাসের ৪…
Read More
বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

ঘোষিত হয়েছে দেশের নতুন রাষ্ট্রপতির নাম। নতুন রাষ্ট্রপতি পেয়েছে দেশ। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। গতকালের ২১ জুলাই সমাবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা জানান, কোনও ভাবেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে তৃণমূল সমর্থন করবে না। তাহলে কি বিরোধী প্রার্থীকে সমর্থন? সেই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস! কেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। অভিষেকের বক্তব্য, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে…
Read More
মিললো আশানুরূপ ফল, জয়ের হাসি হাসলেন দ্রৌপদী

মিললো আশানুরূপ ফল, জয়ের হাসি হাসলেন দ্রৌপদী

জয়ের আশা করা হয়েছিল পূর্বেই। এবার সেই মতো আশানুরূপ ফলও পেলেন তিনি। ২০০৭-এর পর ২০২২। রাষ্ট্রপতি নির্বাচনে ফের রচিত হল এক নয়া ইতিহাস। রেকর্ড ভোটে জয় পেয়ে দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তথা সর্বোচ্চ সাংবিধানিক প্রধান নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। দেশ পেল প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি আবার এখনও পর্যন্ত সব থেকে কম বয়স্কা রাষ্ট্রপতিও বটে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থ এবং বিদেশ মন্ত্রী তথা বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুই যে শেষ হাসি হাসবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। কারণ এক দিকে তিনি এনডিএর প্রার্থী, ফলে সিংহভাগ বিজেপি…
Read More
দেশের পাশাপাশি এবার বাড়লো বঙ্গের সংক্রমণের হার

দেশের পাশাপাশি এবার বাড়লো বঙ্গের সংক্রমণের হার

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনায় আবার বেড়েছে, তবে সুস্থতা একটু বৃদ্ধি পেয়েছে। ভয় বাড়ছে কারণ আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ। এদিকে সুস্থতার হার আজ দাঁড়িয়ে ৯৭.৬১ শতাংশে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৭৭ হাজার ০০৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ…
Read More
তবে কি এবার জয়ের হাসি হাসবেন দ্রৌপদী

তবে কি এবার জয়ের হাসি হাসবেন দ্রৌপদী

এই মুহূর্তে দেশের মধ্যে সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই রাজ্যে৷ এক দিকে বাংলায় আজ ২১ জুলাইয়ের প্রস্ততি৷ অন্যদিকে, দিল্লি সরগরম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে৷ রাজনীতির হিসাবে এগিয়ে রয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ আদিবাসী নেত্রীকে নিয়ে বাঁধনহারা উচ্ছাস ওডিশায়৷ ২০ হাজার মিষ্টি তৈরি করে দ্রৌপদী মুর্মুর জয় উদযাপন করতে প্রস্তুত রায়রাংপুরের বাসিন্দারা। ওডিশার তো বটেই রাজধানী দিল্লি সহ দেশের সবকটি রাজ্যেই বিজয় মিছিলের প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি। মুর্মুর জয়ের ঘোষণার পরই দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে একটি রোডশোর পরিকল্পনা করেছে শীর্ষ নেতৃত্ব। ওই অনুষ্ঠানে অনেক বর্ষীয়ান নেতারা উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে৷ আপাতত তিন মূর্তি মার্গের অস্থায়ী বাসভবনে রয়েছেন…
Read More
কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

কড়া বার্তা এবার লড়াই দিল্লি দখলের, শহিদ সমাবেশের মঞ্চ থেকে দাবি অভিষেকের

বিগত দু বছর পর আজ চলেছে শহিদ সমাবেশ। এই ২১ জুলাই অন্যগুলির থেকে আলাদা। কারণ গত দু'বছর কোনও সভা হয়নি করোনা পরিস্থিতির জন্য। তাই এবারের সভা নিয়ে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকে যে ভিড়ের ছবি দেখা যাচ্ছে এই সভাজুড়ে তা সত্যিই কোনও রেকর্ড সৃষ্টি করেছে বলেই মনে করছে শাসক শিবির। আর এটাই মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বকালীন সব রেকর্ড এদিনের এই সমাবেশ ছাপিয়ে গিয়েছে। অভিষেক এদিন বলেন, প্রচণ্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও আজ নিজের আসন ছেড়ে কেউ চলে যাননি। সবাই নিজের জায়গায় বসে বা দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করে। যে জেদ, আশা, প্রত্যাশা তিনি…
Read More
কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একের পর এক আইনি জটে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একেই সিবিআই-এর খাঁড়া, তার উপরে গাড়িতে লাল বাতি জ্বালিয়ে আদালতের প্রশ্নের মুখে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? এ বিষয়ে এবার রাজ্য সরকারের কাছে জবাব তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ বরাবরই নিজের গাড়িতে লাল বাতি ব্যবহার করে এসেছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ কিন্তু, কোনও নেতার ব্যক্তিগত গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই। এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ আদালতের তরফ এদিন রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যে কারা কারা লাল বাতির গাড়ি ব্যাবহার করেন। গাড়িতে কালো…
Read More
কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

কড়া নিরাপত্তার মধ্যে ঘেরা হলো শহিদ সমাবেশের মঞ্চ

উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। পূর্বেই ঘোষিত হয়েছিল যে বিগত দুই বছর করোনার দাপট কাটিয়ে চলতি বছর মহানগরীর বুকে হবে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। আজ কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ। ২১ জুলাইয়ের জন্য ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগেই জানা গিয়েছিল যে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে। এছাড়াও রাস্তাঘাটেও নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ। ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চের…
Read More