Arpita Debnath

5487 Posts
বাজার মূল্যে চাপ বাড়ছে মধ্যবিত্তদের

বাজার মূল্যে চাপ বাড়ছে মধ্যবিত্তদের

প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজার মূল্য৷ চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল মধ্যবিত্ত মানুষ৷ সবজি থেকে মাছ, মাংস, সব কিছুই আকাশ ছোঁয়া৷ বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে পকেটে৷ বুধবার কয়েকটি সবজি বাদে বাকি সবজি অবশ্য রয়েছে নাগালের মধ্যেই৷ তবে মাছ বাজারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন৷ সেখানে গুটি কতট মাছ বাদ দিয়ে বাকি সব মাছের দামই চড়া৷ এক নজরে দেখে নিন বুধবারের বাজার দর- চন্দ্রমুখী আলু - প্রতি কেজি ৪০ টাকা অন্যান্য আলু - ২৯ থেকে ৩০ টাকা রসুন - ৬০ টাকা কেজি লেবু - এক পিস ২ টাকা পটল - কেজি প্রতি ৪০ টাকা টমেটো - কেজি ৫০ টাকা৷ বেগুন -…
Read More
নিম্নচাপে চোখ রাঙাচ্ছে রাজ্য জুড়ে

নিম্নচাপে চোখ রাঙাচ্ছে রাজ্য জুড়ে

চলছে বৃষ্টির মরশুম। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টির জেরে একাধিক দূর ঘটনাও ঘটেছে উত্তরাঞ্চলে, একাদিক ভূমিধসের ঘটনা ঘটেছে। চলতে থাকা এই বৃষ্টির মরশুমের মাঝেই এবার অন্যদিকে উপকূলে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যার জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তের কারণেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। জানা গিয়েছে এই নিম্নচাপের হাত ধরেই অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় হচ্ছে। তার জেরেই আগামী চার থেকে পাঁচদিন কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের ছুটির দিন মাটি করে প্রায় সারাদিনই কলকাতার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। সকাল থেকে রোদের তেজ চওড়া হলেও আবহাওয়া হতাশ করবে না শহরবাসীকে। বেলা গড়াতেই বৃষ্টিতে…
Read More
ইতিহাসে প্রথম! রাষ্ট্রপতি ভবনের দখল নিল শ্রীলঙ্কার জনসাধারণ

ইতিহাসে প্রথম! রাষ্ট্রপতি ভবনের দখল নিল শ্রীলঙ্কার জনসাধারণ

বড় রকম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রপ্রধান নির্বাচিত করেন জনতা জনার্দন। আবার তাঁরাই নিমেষে পাশা উল্টে দিতে পারেন। ক্ষুব্ধ জনতাকে সামলানো রাষ্ট্রপ্রধানদের পক্ষে যে সম্ভব নয় তার সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি। যেখানে জনতার তাড়া খেয়ে বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে। আর তার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। তবে জনতার দাবি মতো পদত্যাগ করতে চাইছেন না প্রেসিডেন্ট। যদিও পরে পরিস্থিতির চাপে মত বদলেছেন তিনি। শোনা যাচ্ছে বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া। প্রাসাদের দখল নেয় হাজার হাজার জনতা। জনতার দাবি অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকে। বহুদিন ধরেই গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীরা রাজধানী…
Read More
রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ

রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ

বিভিন্ন দেশের বাড়তে থাকা করোনার সংক্রমণের পাশাপাশি ভারতেও বাড়ছে করোনার সংক্রমণের সংখ্যা। দেশের মধ্যে বাংলায় হুঁ হুঁ করে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ তো অনেক আগে থেকেই বেড়েছে কিন্তু পজিটিভিটি রেট নিয়েও নতুন করে চিন্তা রাজ্যবাসীর। কারণ অধিকাংশ জেলায় এই রেট বাড়তে শুরু করেছে। সামগ্রিকভাবে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় সংক্রমণ সবচেয়ে বেশি। কিন্তু বাকি জেলাগুলিও এখন আতঙ্ক বৃদ্ধি করছে। তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের ১১ টি জেলার সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। চমকপ্রদ ব্যাপার হল, সংক্রমণের মতো এই তালিকায় শীর্ষে নেই উত্তর ২৪ পরগনা জেলা। আছে নন্দীগ্রাম। সেখানে পজিটিভিটি রেত প্রায় ২৫ শতাংশের কাছাকাছি। তারপর রয়েছে উত্তর ২৪…
Read More
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী এসছেন কলকাতা সফরে

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী এসছেন কলকাতা সফরে

কথা ছিল কলকাতা সফরে আসবেন তিনি, কিন্তু পরে তা বাতিল হলেও অবশেষে চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা পৌঁছালেন তিনি৷ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী তিনি৷ নির্বাচনের আগে জোর প্রচার চলছে তাঁর৷ আপাতত তিনি এসেছেন দু’দিনের বাংলা সফরে৷ মঙ্গলবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন৷ এদিন কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির ভিটেমাটি ছুঁয়ে দেখলেন দ্রৌপদী মুর্মু৷ মঙ্গলবার সকাল তখন ৯টা ১৭ মিনিট৷ বিজেপি জোট শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর গাড়ি এসে দাঁড়ায় স্বামীজির বাড়ির সামনে। বিবেকানন্দের বাড়িতে তাঁর আসার আগেই নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এদিন দ্রৌপদীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল…
Read More
আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা হাফিজুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আচমকাই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা হাফিজুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

উঠেছিল রাজ্য জুড়ে। কারণ হলো চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েছিল এক আগন্তুক। ধৃত হাফিজুলকে গ্রেফতার করার পর আগেই তার থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। এবার আরও বিস্ফোরক তথ্য সামনে এল। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার আগে একাধিক বার রেইকি করেছিল সে। এমনকি বাড়ির সব তথ্য জানতে আশেপাশের বাচ্চাদের চকোলেট, কোল্ড ড্রিংক্স পর্যন্ত খাইয়েছিল হাফিজুল! এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির ছুবি তুলে বিদেশে পাঠিয়েছিল সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য জমা দিয়েছে তদন্তকারী দল। জানান হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেশ কয়েক বার রেইকি করে এসেছিল হাফিজুল। এলাকার পরিচিতি জানতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাচ্চাদের সঙ্গে…
Read More
আজ সামান্য কম হলো দেশের সংক্রমণের সংখ্যা

আজ সামান্য কম হলো দেশের সংক্রমণের সংখ্যা

করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। ঊর্ধ্বমুখী দেশের সংক্রমণের সংখ্যা। টানা চার দিন ধরে করোনার দৈনিক সংক্রমণ তথা দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের গণ্ডিতে থাকার পর অবশেষে সোমবার কিছুটা স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের করোনা রিপোর্ট। জানা যাচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ার পর অবশেষে সোমবার তা কিছুটা কমেছে। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিনে দেশে নতুন করে করনায় আক্রান্ত হয়েছেন ১৬৬৭৮ জন। অন্যদিকে রবিবারের তুলনায় বেশ কিছুটা কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। এদিন দেশে করোনার বলি হয়েছেন ২৬ জন। অন্যদিকে সুস্থতার হারও এদিন সামান্য কিছুটা বেড়েছে বলে খবর। কারণ গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে…
Read More
এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য জেলমুক্ত হওয়া রোদ্দুর

এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সদ্য জেলমুক্ত হওয়া রোদ্দুর

তার কৃতকার্যের জন্য প্রায় সব সময়ে চর্চায় থাকেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে করা কুরুচিকর মন্তব্য নিয়ে জেলে ছিলেন তিনি। সদ্যই ছাড়া পেয়েছেন জেল থেকে এবার পুলিশি হেনস্থা নিয়ে এবার সরব হলেন ইউটিউবার রোদ্দুর রায়। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন তিনি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মামলা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসিত, কুরুচিকর মন্তব্যে রাজ্যের একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। কিছুদিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রোদ্দুর রায়। একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। জানান হয়, রোদ্দুরকে ভিডিও করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয়…
Read More
অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পা বানে একের পর এক তাঁবু ভেসে গিয়ে অমরনাথে মারা গিয়েছেন একাধিক পূণ্যার্থী। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। বিভিন্ন রাজ্যের মতো বাংলা থেকেও একাধিক মানুষ গিয়েছিলেন সেখানে। ঘটনার পর এখন জানা গিয়েছে, এ রাজ্যের ৭২ জন বাসিন্দা এখনও আটকে রয়েছেন অমরনাথে। নবান্ন সূত্রে খবর, সকলকে ফেরানোর জন্য পুরোদমে কাজ চলছে। গত শনিবারই মুখ্যমন্ত্রী মমতা…
Read More
প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের বৈঠকে সাড়া দেয়নি অনেকেই

প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের বৈঠকে সাড়া দেয়নি অনেকেই

সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেছেন তিনি। বিধায়কের পরে কি এবার সাংসদরাও সঙ্গ ছাড়ছেন উদ্ধব ঠাকরের? সম্প্রতি উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে অনুষ্ঠিত একটি বৈঠকে সাংসদদের অনুপস্থিতির সংখ্যা এই প্রশ্নই উসকে দিয়েছে। জানা যাচ্ছে, মহারারষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধার ঠাকরে সম্প্রতি তাঁর বাসভবন মাতোশ্রীতে শিবসেনার সংসদে নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। সমস্যার সূত্রপাত সেখানেই। উদ্ধব ঠাকরের ডাকা ওই বৈঠকে মাত্র ছয় জন সাংসদ উপস্থিত ছিলেন। এদিকে লোকসভায় শিবসেনার মোট সাংসদসংখ্যা ১৯ জন। ফলে এই অনুপস্থিতির কারণ হিসেবে মনে করা হচ্ছে শিন্ডের নেতৃত্বে বিধায়কদের বিদ্রোহের পর এবার শিবসেনার বেশ কিছু সাংসদও ওই একই পথে হাঁটতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত দলীয় তরফে কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে ওই বৈঠকে কেন এতজন সাংসদ অনুপস্থিত তাও এখনো স্পষ্ট নয়।…
Read More
শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

স্বস্তির নিঃশ্বাস, প্রতীক্ষার অবসান করে উদ্বোধন হয়েছে শিয়ালদহ স্টেশনের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো চলাচল উদ্বোধন করেন। যদিও সেই স্টেশনের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে, এই শিয়ালদহ স্টেশন উদ্বোধন করার আগে তিনি স্টেশন পরিদর্শনে এসেছিলেন। সেখান থেকে ঘুরেই হাওড়া ময়দানের উদ্দেশে রওনা হন স্মৃতি। যদিও এই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন স্টেশন উদ্বোধনের পর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে।…
Read More
চাঞ্চল্যকর তথ্য, এবার দেশের জনসংখ্যা ছাড়িয়ে যাবে চিনকে

চাঞ্চল্যকর তথ্য, এবার দেশের জনসংখ্যা ছাড়িয়ে যাবে চিনকে

ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্রপূর্ণ। এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য দেশের জনসংখ্যা নিয়ে। ক্রমেই বেড়ে চলেছে দেশের জনসংখ্যা। বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। তাদের মতে, খুব তাড়াতাড়ি চিনকে টপকে জনসংখ্যায় ভারত আরও এগিয়ে যাবে। আর এই ঘটনা ঘটবে আগামী কয়েক মাসের মধ্যেই! শুধু এই নয়, পৃথিবীর জনসংখ্যাও খুব জলদি ৮০০ কোটি ছুঁয়ে ফেলতে চলেছে বলেই তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ শীর্ষক রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। তাতে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি চিনকে টপকে যেতে চলেছে ভারত। মোটামুটি নিশ্চিতভাবে বলতে গেলে ২০২৩ সালেই পড়শি দেশকে জনসংখ্যায় টপকে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে চলে আসতে পারে ভারত। দুই…
Read More
খুশির খবর, পুত্র সন্তানের মা হলেন সোনম

খুশির খবর, পুত্র সন্তানের মা হলেন সোনম

অপেক্ষার অবসান, পুত্র সন্তানের মা হয়েছেন সোনম৷ সোনমের মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুগামীরা৷ তাঁর সন্তানের খবর পেতে উৎসুক ভক্তরা৷ এরই মধ্যে দেখা গেল হাসপাতালে ছেলে কোলে শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ মুখে পরিতৃপ্তির হাস৷ যেন নিজের নতুন জীবনকে উপলব্ধি করছেন৷ এই ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ যা দেখে সকলেই একপ্রকার হতবাক৷ তবে কি সন্তানের জন্ম দিয়ে দিলেন অনিল-কন্যা৷ প্রথম থেকে নিজের মা হওয়ার অনুভূতি, এত মুহূর্ত ভাগ করে এসেছেন অভিনেত্রী৷ তবে কি শেষ বেলায় ভক্তদের এই সুখবরটা জানালেন না সোনম ও আনন্দ৷ এ সব নিয়ে যখন চিন্তা-ভাবনা করছেন নেটিজেনরা, তখন জানা গেল ঘটনাটি আদৌ সত্য নয়। এটি কারও কারসাজি। এখনও পৃথিবীর…
Read More
প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো রাজ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার তদন্ত, জানানো হলো হাইকোর্টের তরফে। বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্ত শেষ করেছে সিবিআই এবং তদন্তে শেষে তারা আদালতে জানিয়েছে, এই ঘটনায় মোট ১৬ জন অভিযুক্ত। কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য, চার্জশিটে নাম রয়েছে মোট ১৬ জনের। তবে এই ঘটনায় সবথেকে চর্চিত নাম আনারুল হোসেন। সিবিআই দাবি করেছে যে, আনারুল চাইলে এই ঘটনা থামাতে পারত কিন্তু সে তা করেনি। যদিও আনারুল এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করছে। এর আগে বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। গোয়েন্দাদের দাবি, বগটুই-কাণ্ডে প্ররোচনা দিয়েছিল তৃণমূল নেতা আনারুল হোসেন। বগটুইয়ের…
Read More