Arpita Debnath

5702 Posts
এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

কলকাতার পর এবার মধ্যপ্রদেশে৷ থরে থরে সাজানো টাকা৷ চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়িতে নোটের পাহাড় দেখে চোখ কপালে মধ্যপ্রদেশ সরকারের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর৷ মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক ওই করণিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৮৫ লক্ষ টাকা৷ একটি বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছিল ইওডব্লিউ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দেন ইওডব্লিউ আধিকারিকরা৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা। নগদ উদ্ধার হতেই অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত করণিক কেশওয়ানি৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি ইওডব্লিউ আধিকারিকরা৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর।…
Read More
আচমকাই চিনা যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

আচমকাই চিনা যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

চলতি বছরের শুরুতেই সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমানের আস্ফালন৷ আমেরিকার যুদ্ধবিমানের ঘেরাটোপে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির উড়ান স্পিকার ন্যান্সি পেলোসির উড়ান তাইওয়ানের মাটি ছাড়তেই সে দেশের আকাশসীমায় ঢুকে পড়ে ২৭টি চিনা যুদ্ধবিমান৷ প্রতিরক্ষা সীমা লঙ্ঘন করেই বিমানগুলি পাক খায় তাইওয়ানের আকাশে৷ উল্লেখ্য, তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র৷ কিন্তু, চিন তাইওয়ানকে বরাবরই তাদের দেশের অংশ হিসাবে দাবি জানিয়ে আসছে৷ সেই কারণেই তাইওয়ানে মার্কিন প্রতিনিধির সফরকে ভাল চোখে দেখছে না চিন। বুধবার বিকেলেই গোটা তাইওয়ান প্রণালীকে বিপজ্জনক অঞ্চল বলে চিহ্নিত করে বেজিং৷ চিনা…
Read More
চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক সম্পত্তি৷ কোনওটা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ নামে৷ কোনওটার মালিক আবার অর্পিতা একা৷ শুধু তাই নয়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নামে রয়েছে একাধিক জীবন বিমাও৷ যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার আদালতে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালতে এমনই দাবি করলেন তদন্তকারীরা। ১০ দিনের ইডি হেফাজত শেষে বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলে ইডি৷ শুনানির সময় ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতার ৩১টি জীবনবিমায় নমিনি হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। দু’জনের মধ্যে কতটা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে, সেটা বোঝাতেই এই তথ্য তুলে…
Read More
আবার বাড়ছে করোনাভাইরাসের চোখরাঙানি

আবার বাড়ছে করোনাভাইরাসের চোখরাঙানি

কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। সোমবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছিল। কিন্তু গতকালের মতো আজ আবার অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। যদিও একাধিক মৃত্যু হলেও এদিন সংখ্যা কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত তুলনায় নিয়ন্ত্রণে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৬.৮৫ শতাংশ। সুস্থতার হারও একটু বেড়ে ৯৮.৪৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে…
Read More
‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার তারা হানা দিল শান্তিনিকেতনে৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি নিয়ে তথ্যতালাশ করতেই এই অভিযান। মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন। সেখানে রতন কুটির গেস্ট হাউজ রয়েছেন তাঁরা৷ সকালে পৌঁছয় আরও একটি দল৷ সূত্রের খবর, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ-অর্পিতার যে বাড়িগুলি রয়েছে, সেগুলিতে তল্লাশি চলবে৷ পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে ইডি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে৷ বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান…
Read More
বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বিগত বেশ কিছুদিন ধরে চারিদিকে বাড়ছে জঙ্গি নাশকতা। চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশকে সতর্কতা জারি করেছে। আইবি রিপোর্ট অনুযায়ী, 15 আগস্টের মধ্যে জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলি বড়সড় হামলা চালানোর প্রক্রিয়ায় রয়েছে। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইবি তার 10-পৃষ্ঠার রিপোর্টে লস্কর, জইশ ছাড়াও উগ্রবাদী সংগঠনগুলি দ্বারা হুমকির বর্ণনা দিয়েছে। প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, 15 আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। উদয়পুর এবং অমরাবতীর সাম্প্রতিক ঘটনার উল্লেখ…
Read More
কলকাতার পর এবার বীরভূমে উদ্ধার কয়েক লক্ষ্য টাকা, চাপ বাড়ছে অনুব্রতর

কলকাতার পর এবার বীরভূমে উদ্ধার কয়েক লক্ষ্য টাকা, চাপ বাড়ছে অনুব্রতর

একের পর এক দুর্নীতি কাণ্ডে জর্জরিত গোটা রাজ্য৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলায় জেলায় তন্ন তন্ন করে খোঁজ শুরু করেছে ইডি। এরই মধ্যে গুরুপাচার কাণ্ডে বুধবার ইডির একটি দল হানা দেয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে। দিনভর বীরভূমের নানা জায়গায় তল্লাশি চালায় সিবিআই-ও৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বীরভূমের সিউড়িতে পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। ইডির অপর একটি দল পৌঁছে যায় বাসাপাড়া এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির মালিক আবার বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। তাঁরা দু’জনই অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার ১৭ লক্ষ টাকা৷ তাছাড়াও কিছু…
Read More
হাইকোর্টে দারস্থ হলো কংগ্রেস বিধায়করা, আর্জি সিবিআই তদন্তের

হাইকোর্টে দারস্থ হলো কংগ্রেস বিধায়করা, আর্জি সিবিআই তদন্তের

সম্প্রতি রাজ্যে আরো একবার বিপুল নগদ টাকার উদ্ধার হয়৷ দিন কয়েক আগে বিপুল টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে হাওড়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ৷ তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়৷ এবার ঝাড়খণ্ডের বহিষ্কৃত তিন কংগ্রেস বিধায়ক সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। জরুরি ভিত্তিতে মামলার শুনানি হল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে। গত রবিবার ঝাড়খণ্ডের ওই ৩ বিধায়ককে প্রথমে আটক করা হয়েছিল। টানা জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসের ৩ বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত ও ইরফান আনসারিকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। শনিবার রাতে হাওড়া থেকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে। একটি কালো গাড়ি করে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন তাঁরা৷…
Read More
শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর মন্ত্রীসভায় যে রদবদল হবে তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্বঘোষণা অনুযায়ী গতকালই রদবদল ঘটে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। মমতার মন্ত্রিসভায় আটজন নতুন মুখ, শপথ নিলেন ৫ পূর্ণমন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদার, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। সেই সঙ্গে প্রতি মন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী পদে উন্নীত হয়ে শপথ নিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। এ ছাড়া প্রতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন। কিন্তু কে…
Read More
পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

পরেশের মন্ত্রিত্ব পদ নিয়ে জনস্বার্থে দায়ের হলো মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নাম জড়ানো থেকে গ্রেফতারি, এই কারণে ইতিমধ্যেই মন্ত্রিপদ খুইয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু ওই একই এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি করে দিয়েছেন। আর তাই এবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকেউ মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে যদি অভিযোগের ভিত্তিতে মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এখনও কিভাবে মন্ত্রিপদে বহাল রয়েছেন। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

চাঞ্চল্যকর তথ্য, ১০ টি জমি কিনেছিলেন রাউত

বাংলার পর বড় দুর্নীতির কথা প্রকাশ্যে এলো রাজধানীতেও। সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। দিনভর তল্লাশি চলে গোটা রাজধানী জুড়ে। এমনিতেই সেই নিয়ে বাণিজ্য নগরীতে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জমি দুর্নীতি কাণ্ডে ও বেআইনিভাবে আর্থিক লেনদেন মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পর এবার তাঁর সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য ইডি পেয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কয়েক কোটি টাকা দিয়ে ১০ টি জমি কিনেছিলেন রাউত। সেই তথ্যই হাতে এসেছে ইডি আধিকারিকদের। আপাতত আজ, বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতে আছেন শিবসেনা সাংসদ। আরও কিছু তথ্য জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। মূলত পত্র চউল জমি দুর্নীতি মামলায় জড়িত…
Read More
তদন্তে নেমে আটক হলো বাংলার সিআইডি

তদন্তে নেমে আটক হলো বাংলার সিআইডি

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই সম্প্রতি রাজ্যে আরো একবার বিপুল নগদ টাকার উদ্ধার হয়৷ দিন কয়েক আগে বিপুল টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে হাওড়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ৷ তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরই এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি৷ এই মামলার তদন্তে নেমে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পান তাঁরা। দিল্লি পৌঁছয় সিআইডির চার তদন্তকারীর একটি দল। তদন্তের করার সময় পশ্চিমবঙ্গ সিআইডির চার আধিকারিককে ‘আটক’ করে দিল্লি পুলিশ৷ আটক করা হয়েছে এক ইনস্পেক্টর, দু’জন এসআই এবং এক জন এএসআই-কে। সিইআইডির এই চার তদন্তকারীকে সাউথ ক্যাম্পাস থানায় আটকে রাখা হয়েছে৷ সিআইডির দাবি,…
Read More
এবার ইডির হানা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠর বাড়িতে

এবার ইডির হানা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠর বাড়িতে

দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। শিক্ষা থেকে স্বাস্থ্য, একাধিক দুর্নীতি মামলায় বর্তমানে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই মামলায় পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তির সন্ধান চালাতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এর মাঝেই এদিন তৃণমূল কংগ্রেস হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেল ইডি। একইসঙ্গে আরো এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতেও হানা দিয়েছে তারা। এদিন বীরভূমে সিউড়ি এলাকায় অনুব্রত ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডি অফিসাররা। সূত্রের খবর, টুডু মণ্ডল পেশায় একজন পাথর ব্যবসায়ী। আবার ইডির…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই শপথ নেবেন নতুন রাজ্যের নতুন মন্ত্রীরা

জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই শপথ নেবেন নতুন রাজ্যের নতুন মন্ত্রীরা

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রিসভায় হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ রদবদল। একদিকে যেমন মন্ত্রীত্ব ছেড়ে দলীয় কাজের মন দিতে কয়েকজনকে সরানো হচ্ছে মন্ত্রিসভা থেকে, ঠিক তেমনই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে সামনে আসতে চলেছে নতুন কয়েকটি মুখ। সোমবার দুপুরে বৈঠক করে নবান্ন থেকে এ কথাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে নতুন মন্ত্রিত্ব কারা পাচ্ছেন সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, কারাইবা নতুন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকের মত বেশ কিছু নতুন মুখ রাজ্যের…
Read More