Arpita Debnath

5487 Posts
রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে নিয়ে সরকারকে বিশেষ নির্দেশ কোর্টের

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে নিয়ে সরকারকে বিশেষ নির্দেশ কোর্টের

বেশ কিছুদিন আগে একের পর এক ধর্ষণ কান্ড ঘটে গিয়েছে রাজ্যে। এই নিয়ে চাপ বেড়েছে রাজ্যে। আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাঁসখালির নির্যাতিতা ও মৃত কিশোরীর বাবা-মা। আদালতে তারা হাঁসখালি থানার আইসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। এই ঘটনার প্রেক্ষিতেই আইনজীবী ফিরোজ এডুলজি হাঁসখালি নির্যাতিতার ওই পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এমন দাবি তুলেছেন। এই ইস্যুতে এবার রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিন আইনজীবী ফিরোজ এডুলজি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই ক্ষতিপুরণের দাবি করেছেন। আবেদনে চারটি বিষয় উল্লেখ করে বলা হয়েছে হাঁসখালি নির্যাতিতার ওই পরিবারকে এক কোটি টাকা…
Read More
বড়ো ঘোষণা, বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ

বড়ো ঘোষণা, বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ

ঘোষিত হয়েছিল পূর্বেই। এবার সেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে বাড়তে চলেছে কর্মসংস্থান। সেই ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। কর্মসংস্থানের লক্ষ্যে একটি ডেটা সেন্টার গড়তে রাজ্য সরকার। সেই কারণে শিল্প সংস্থা আদানী গোষ্ঠীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভের সিলিকন ভ্যালির ফেজ ৩-এ আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা বেঙ্গল টেক পার্কের তরফে এই ডেটা সেন্টার তৈরি করবে বলে তিনি জানিয়েছেন। পার্থ এদিন জানান, এই জন্য আদানী গ্রুপের আবেদনের প্রেক্ষিতে সেখানে তাদের৯৯ বছরের লিজে ৫১.৭৫ একর জমি দেওয়া হবে।…
Read More
অফলাইনে পরীক্ষা না হওয়ার দাবিতে শুরু হলো বিক্ষোভ

অফলাইনে পরীক্ষা না হওয়ার দাবিতে শুরু হলো বিক্ষোভ

করোনা সংক্রমণের কারণে শুরু হয়েছিল অনলাইন পরীক্ষা। কিন্তু এই মহুর্তে সংক্রমনের অতিমারী পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় অনলাইন পরীক্ষা বন্ধ করে অফলাইনে পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে পরীক্ষা হবে। কিন্তু পড়ুয়াদের একাংশ সেই সিদ্ধান্ত মানতে নারাজ। অনলাইন পরীক্ষা নিতে হবে। এই দাবিতে আরও একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্যাম্পাসের সামনে অবস্থান, আন্দোলন শুরু করল পড়ুয়াদের একাংশ। যতক্ষণ না তাদের দাবি মানা হবে, এই আন্দোলন চলবে। একথাই বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ভ্যাপসা গরমে পড়ুয়ারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন। অনলাইন পরীক্ষার দাবিতে স্লোগান উঠেছে। চলতি মাসের ৩ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এবারে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অফলাইনে…
Read More
এবার থেকে চলতে পারে শিক্ষা কমিশনের নজরদারি

এবার থেকে চলতে পারে শিক্ষা কমিশনের নজরদারি

কিছু বদল আসতে পারে শিক্ষা ব্যবস্থায়, চলছে পরিকল্পনা পর্ব নতুন বদল নিয়ে৷ নতুন ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে, বিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত হতে পারে কমিশন৷ শিক্ষা কমিশনের মাথায় থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতি৷ এমনই সূত্র মারফত খবর৷ ফি বৃদ্ধি সহ স্কুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ জানানো যাবে এই কমিশনের কাছে৷ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করবে কমিশন৷ সূত্রের খবর, শিক্ষা কমিশন নিয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন৷ তবে বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ বিভিন্ন বেসরকারি স্কুলের দোরগোড়ায় বিক্ষোভ হচ্ছে৷ অভিযোগ, যে সকল অভিভাবক বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কথা শুনছে না স্কুল কর্তৃপক্ষ৷ এর ফলে অসন্তোষের সৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে বহু অভিভাবক ও…
Read More
নাড্ডা সাক্ষাৎ করতে পারেন দিলিপের সঙ্গে

নাড্ডা সাক্ষাৎ করতে পারেন দিলিপের সঙ্গে

আজ কলকাতা সফরে আসছেন নাড্ডা, জল্পনা বাড়ছে এই কলকাতা সফর ঘিরে। দল থেকে কড়া নির্দেশ দিয়ে, তাকে চুপ করানো নির্দেশের মাঝেই নাড্ডার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি। তাঁর মন্তব্যের জন্য বিজেপি দলকে অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। দিলীপ ঘোষের সাক্ষাৎকার মানেই বিতর্ক। সেই বিতর্ক থেকেই দলকে 'বাঁচাতে' বড় সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত 'সেন্সর' করা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে বা বক্তব্য রাখতে পারবেন না। এই নির্দেশ এসেছিল খোদ সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার থেকেই। এবার তাঁর সঙ্গেই দিলীপের সাক্ষাৎ হতে পারে জল্পনা তৈরি হয়েছে। 'সেন্সর' হওয়ার পর…
Read More
বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

দেশের পাশাপাশি এবার করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যেও। নতুন করে বাড়ছে চিন্তা রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। গত ২৪ ঘণ্টায় আশঙ্কা অব্যাহত রয়েছে বাংলায়। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে ৫০ টপকে গিয়েছে। তবে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। যদিও আজ রাজ্যের পজিটিভিটি রেট ১.১০ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি…
Read More
রাজ্য ও রাজ্যপালের দ্বন্ধের মাঝেই মন্ত্রিসভায় অনুমোদিত হলো মুখ্যমন্ত্রীর আচার্য পদ

রাজ্য ও রাজ্যপালের দ্বন্ধের মাঝেই মন্ত্রিসভায় অনুমোদিত হলো মুখ্যমন্ত্রীর আচার্য পদ

রাজ্যপাল ও রাজ্য সরকারের মাঝের দ্বন্দ্ব লেগেই আছে। দাবি উঠেছে রাজ্যপালকে সমস্ত পদ থেকে সরানোর। এই দাবিতে অবশেষে স্থির হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আরও একধাপ এগোলো রাজ্য সরকার। মন্ত্রিসভায় এই বিষয়টি অনুমোদিত হয়েছে। এরপর বিল নিয়ে এসে বিধানসভায় পাশ করানোর অপেক্ষা। রাজ্যপাল এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্রতর জায়গায় রয়েছে। সেখানে আচার্য পদে রাজ্যপালকে কিছুতেই আর দেখতে চাইছে না রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী অতিসম্প্রতি মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সেই বিষয়টি এখন চূড়ান্ত কার্যকরী হওয়ার রাস্তায় চলছে। কেবল বিশ্ববিদ্যালয়গুলি নয় স্বাস্থ্,  কৃষি, প্রাণী, মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবেও অনুমোদন দেওয়া…
Read More
প্রয়াত সংগীত শিল্পী কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি

প্রয়াত সংগীত শিল্পী কেকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি

গত ছয়দিন মাঝে কেটে গেলেও এখনো অনেকেই মেনে নিতে পারছে না তার মৃত্যুর খবর। গত মঙ্গলবার নজরুল মঞ্চে লাইভ অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এই আকস্মিক প্রয়াণে একদিকে যেমন শোকোস্তব্ধ তাঁর ভক্ত-অনুরাগীরা, অন্যদিকে ইতিমধ্যেই কেকের মৃত্যু প্রসঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। অধিকাংশেরই দাবি, কেকের লাইভ অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতির কারণে এভাবে অকালে চলে যেতে হল এই জনপ্রিয় গায়ককে। প্রসঙ্গত, কেকের মৃত্যুর পরের দিনই জানা যায় নজরুল মঞ্চে তাঁর লাইভ অনুষ্ঠান চলাকালীন মাত্রাতিরিক্ত দর্শকের সমাগম হয়েছিল। নজরুল মঞ্চ অডিটোরিয়ামের যেখানে দর্শক ধারনক্ষমতা মাত্র আড়াই হাজার, সেখানে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রায় ৭ হাজার মানুষ। অন্যদিকে দাবি করা…
Read More
মহারাজার কথায় রাজি হয়ে রাজারহাটে জমি দিলো রাজ্য সরকার

মহারাজার কথায় রাজি হয়ে রাজারহাটে জমি দিলো রাজ্য সরকার

বহু প্রচেষ্টার ফলে অবশেষে মিললো সফলতা। অনুমতি পাওয়া গেলো রাজ্য সরকারের তরফে। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অনেক ঘোরাঘুরির পর ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গলকে স্টেডিয়াম তৈরির জন্য অবশেষে রাজারহাটে জমি দেওয়া হল৷ স্টেডিয়াম তৈরির জন্যে ৩০ কোটি টাকা মূল্যের ১৪ একর জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। খুব শীঘ্রই রাজ্যের তরফে সৌরভের হাতে এই জমি তুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। উল্লেখ্য, এর আগে হাওড়ার ডুমুরজলায় জমি দেওয়া হয়েছিল৷ সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছিল। মাঠের ভিতরে ফলকও দিয়েছিল হিডকো৷ কিন্তু পরবর্তী সময়ে সৌরভ এলাকা পরিদর্শন করতে…
Read More
প্রশ্নও উঠছে তবে কি চলতি মাসে রাহুল একাই যাবেন ইডি দফতরে

প্রশ্নও উঠছে তবে কি চলতি মাসে রাহুল একাই যাবেন ইডি দফতরে

চারিদিকে বাড়ছে সংক্রমণ। নতুন করে চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে। এই পরিস্থিতিতে এবার করোনার থাবা গান্ধী পরিবারে, আক্রান্ত একের পর এক সদস্য। কদিন আগেই জানা গিয়েছিল করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। হালকা জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকলেও আপাতত সোনিয়া গান্ধী রয়েছেন হোম আইসোলেশনেই। আর এবার করোনা আক্রান্ত হলেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও। এই প্রসঙ্গে একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছেন, 'আমি করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু সমস্যা রয়েছে। আপাতত আমি নিজেকেই নিভৃতবাসে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমার অনুরোধ এই কয়েকদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তারা অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন এবং সেক্ষেত্রে যদি তাদের রিপোর্ট পজিটিভ আসে তাহলে অবশ্যই নিভৃতবাসে চলে যান।' উল্লেখ্য, সোনিয়া গান্ধীর…
Read More
এবার দেশে চিন্তা বাড়ছে মাঙ্কিপক্স নিয়ে

এবার দেশে চিন্তা বাড়ছে মাঙ্কিপক্স নিয়ে

বিগত দু বছর ধরে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। এখনো পর্যন্ত একইভাবে বজায় রয়েছে সংক্রমনের তান্ডব। এর পাশাপাশি আচমকাই দেখা দিয়েছে মাঙ্কি পক্সের আতঙ্ক। বিদেশের পর এবার কি তবে দেশেও থাবা পড়ল মাঙ্কি পক্সের? উত্তরপ্রদেশের এক শিশুর দেহের সংক্রমণ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত করোনাকালে বিশ্বজুড়ে নতুন করে ত্রাস সৃষ্টি করছে এই মাঙ্কি পক্স। আফ্রিকার নাইজেরিয়া এই ভাইরাসের আঁতুড়ঘর হলেও ইতিমধ্যেই বিশ্বের প্রায় ২৫ টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্সের সংক্রামক ভাইরাস। আমেরিকা, ব্রিটেন, স্পেনের মতো দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। মাঙ্কি পক্সের এই বাড়বাড়ন্তে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এমন পরিস্থিতিতে এবার জানা যাচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক পাঁচ বছরের শিশুর শরীরের বেশ কিছু উপসর্গ কয়েকদিন…
Read More
কেন্দ্রের চিঠি প্রাপ্তির পরেই ফের বাধ্যতামূলক হলো মাস্ক

কেন্দ্রের চিঠি প্রাপ্তির পরেই ফের বাধ্যতামূলক হলো মাস্ক

চলতি বছর শুরুর থেকে স্বস্তি দিলেও এবার আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, কেরল, দিল্লির মতো একাধিক রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া হারে বাড়তে শুরু করায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পার করেছে চার হাজারের গণ্ডি। অন্যদিকে ফের একটু একটু করে বাড়ছে দৈনিক করোনায় মৃতের সংখ্যাও। আর তাই করোনা পরিস্থিতির মোকাবিলায় ফের কোমর বেঁধে মাঠে নামছে মহারাষ্ট্র সরকার। গত ফেব্রুয়ারি মাসে সমস্ত করোনার বিধিনিষেধ শিথিল হয়ে হওয়ার পর মারাঠাভূমিতে  মাস্ক পরাও আর বাধ্যতামূলক ছিল না। কিন্তু শনিবার ফের মহারাষ্ট্রে বাধ্যতামূলক হল মাস্ক। এমনকি যারা করোনার বিধিনিষেধ তথা মাস্ক পরার এই নিয়ম নীতি…
Read More
মন্ত্রী কন্যার পর বাতিল হলো আরো একজনের চাকরি

মন্ত্রী কন্যার পর বাতিল হলো আরো একজনের চাকরি

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি৷ নাম জড়িত হয়েছে বেশ কয়েকজন মন্ত্রীর৷ এরই মাঝে মন্ত্রী পরেশ-কন্যার পর আরও একজনের শিক্ষকপদে চাকরি বাতিল৷ বেআইনি নিয়োগের অভিযোগে, নতুন বেঞ্চেও এসএসসি’র ওই শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করা হয়েছে৷ উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নিয়ম মেনে সম্প্রতি বিচারপতিদের বিচার্য বিষয় বদল হয়েছে৷ এবার থেকে এসএসসি’র যে মামলাগুলি রয়েছে সেগুলির শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে৷ সেই মতোই এসএসসি-র একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিসের নবম-দশম গণিতের শিক্ষক সিদ্দিক গাজির চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদকে৷ এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই…
Read More
উত্তরবঙ্গ সফরের পূর্বেই বড় হুমকি

উত্তরবঙ্গ সফরের পূর্বেই বড় হুমকি

পূর্বেই ঘোষণা করেছিল আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সফরে যাওয়ার আগেই বড় হুমকি এলো তার কাছে। বড় রকমের হুঁশিয়ারি দিয়ে দিল কেএলও প্রধান জীবন সিং। ভিডিও বার্তা দিয়ে তার দাবি, কোচ-কামতাপুর ভূখণ্ডে এলে রক্ত গঙ্গা বইবে! এক কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতেই বারণ করা হয়েছে। এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ঠিক কী বলা হয়েছে ভিডিও বার্তায়? যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে জীবন সিং বলছে, কোচবিহারকে ‘গ’ শ্রেণিভুক্ত রাজ্য গঠন করার কথা ছিল ভারতভুক্তির চুক্তি অনুসারে। কিন্তু এতদিনেও তা হয়নি। তাই 'বহিরাগত' পশ্চিমবঙ্গ সরকারকে তারা ঢুকতে দেবে না এখানে। তার বক্তব্য,…
Read More