Arpita Debnath

5702 Posts
পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রনে রাখতে নতুন উদ্যোগ

প্রতিনিয়ত বেড়ে চলছে পেট্রল ডিজেলের দাম। এবার এই দাম নিয়ন্ত্রনেই নতুন উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে। পেট্রল, ডিজেল, এটিএফ, ক্রুড ওয়েল মিলিয়ে জ্বালানি রফতানিতে শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের অনুমান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, লিটার প্রতি পেট্রোলে শুল্ক বৃদ্ধি করা হয়েছে ৫ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে তা করা হয়েছে ১২ টাকা। এটিএফ-এর ক্ষেত্রে রফতানি শুল্ক বেড়েছে ৬ টাকা। দেশের বাজারে যাতে জ্বালানির পরিমাণ কোনও ভাবেই কমে না যায়, স্টক যাতে বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থাগুলিকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলি বাইরে থেকে…
Read More
ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যের জের এবার পাকিস্তানেও

ভুল মন্তব্যকে কেন্দ্র করে জটিল হচ্ছে পরিস্থিতি। শেষ কয়েক সপ্তাহ ধরে হজরত মহম্মদ ইস্যুতে উত্তাল হয়েছে ভারত। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশেই। তার রেশ অবশ্য এখনও বহাল। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল পড়শি দেশ পাকিস্তানে। সেখানেও অভিযোগ তোলা হয়েছে যে, হজরত মহম্মদকে অপমান করা হয়েছে। সেই জন্যই বিরাট উত্তপ্ত হয়েছে করাচি। আর সেখানে অভিযুক্ত কোনও রাজনৈতিক ব্যক্তি নন, মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসং। অভিযোগ তোলা হয়েছে, করাচির এক নামী শপিং মলের বাইরে স্যামসংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস থেকে হজরত মহম্মদ সম্পর্কে কু-কথা ছড়ানো হয়। সেই কারণেই কার্যত তোলাপাড় করা হয় স্যামসংয়ের ওই শোরুম। ভেঙে…
Read More
ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

ভুল মন্তব্যেই দেশজুড়ে তোলপাড়, নূপুরের ক্ষমা চাওয়া উচিত

তার এক ভুল মন্তব্যেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার। যে অশান্তির ঘটনা ঘটেছে তার জন্য তিনিই দায়ি। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালতের বক্তব্য, নূপুর শর্মা যে যে মন্তব্য করেছেন তা করা সমীচিন হয়নি। একজন আইনজীবী হয়ে যে কথা বলেছেন তা লজ্জার। তাই তাঁর উচিত এই মুহূর্তে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এক সাংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ফেলেন নূপুর শর্মা। তাঁর সেই মন্তব্যের পর দেশজুড়ে তুমূল হইচই শুরু হয়। রাজ্যে রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়। রাস্তায় অবরোধ করা থেকে শুরু করে ট্রেন ভাঙচুর, হিন্দু-মুসলিম বিবাদ…
Read More
শুভেন্দুকে বাধা, এবার কড়া নির্দেশ

শুভেন্দুকে বাধা, এবার কড়া নির্দেশ

চলতি বছরের শুরুর ঘটনায় এবার কড়া নির্দেশ। রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলায় তাঁদের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। স্পষ্ট নির্দেশ দিয়ে জানান হয়েছে, আগামী ২৮ জুলাই আদালতে হাজির হয়ে ওই আধিকারিকদের শো-কজের জবাব দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই সিদ্ধান্ত হয়। কিন্তু কোন ঘটনার জন্য এই নির্দেশ? বিষয় হল, গত ৮ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গ্রামে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যায় মৃতদের শ্রদ্ধা জানান ছিল উদ্দেশ্য। কিন্তু নেতাই ঢোকার ২০ কিলোমিটার আগেই তাঁকে আটকে দেওয়া হয় সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার, এসপি…
Read More
রামপুরহাটের ঘটনায় হুঁশিয়ারি আনারুলের

রামপুরহাটের ঘটনায় হুঁশিয়ারি আনারুলের

রামপুরহাটের ঘটনায় কাজ চলছে তৎপরতার সাথে। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনায় সিবিআই চার্জশিটে নাম রয়েছে আনারুল হোসেনের। তিনি অন্যতম মূল অভিযুক্ত এই মামলায়। যদিও প্রথম থেকেই আনারুল দাবি করে এসেছেন যে তাঁকে ফাঁসানো হয়েছে। এবার আরও বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি। বললেন, সময় এলে সব ষড়যন্ত্রীর নাম বলবেন! তাঁর এই মন্তব্যে এখন থেকে শোরগোল শুরু হয়ে গিয়েছে। সিবিআই দাবি করেছে যে, বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা থামানো যেত। থামাতে পারতেন খোদ আনারুল। কিন্তু তিনি তা করেননি। অগ্নিকাণ্ড রুখতে তিনি কোনও পদক্ষেপ নেননি, পুলিশও ডাকতে দেননি। কিন্তু গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই…
Read More
কেমন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের শুরু

কেমন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের শুরু

টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে ঘোষণার পরেই শপথ গ্রহণ করেছেন নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। প্রাক্তন হলেন উদ্ধব ঠাকরে৷ কেমন ছিল তার জীবনের শুরুটা? ফটোগ্রাফির ছাত্র থেকে মহারাষ্ট্রের মসনদ৷ দীর্ঘ এই সফরে বহু চড়াই-উতরাই এসেছে৷ এক সময় বাবার প্রতিপত্তির ছায়ায় কোথায় যেন হারিয়েই গিয়েছিল তাঁর অস্তিত্ব৷ কিন্তু, ২০১৯ সালে শিবাজি পার্কে মারাঠি ভাষায় শপথবাক্য পাঠ করে মহারাষ্ট্রের ইতিহাসে শিবসেনার উত্থানের নতুন কাহিনি শুরু করেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে৷ রাজ্য শাসনের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিবসেনা সুপ্রিমো৷ ১৯৬০ সালে মুম্বইয়ে জন্ম উদ্ধবের৷ মুম্বইয়েই বেড়ে ওঠা তাঁর। বালমোহন বিদ্যামন্দির থেকে স্কুলের পাঠ শেষ করে জেজে স্কুল অব আর্টস থেকে…
Read More
সংগীত জগতে বিতর্কের শিরোনামে রূপঙ্কর, গান চুরির অভিযোগ

সংগীত জগতে বিতর্কের শিরোনামে রূপঙ্কর, গান চুরির অভিযোগ

বিখ্যাত সংগীত শিল্পী কেকের মৃত্যু থেকেই রূপঙ্কর বিতর্কের শিরোনামে। সংগীত জগতে বিতর্কের কেন্দ্র বিন্দুতে এখন একটাই নাম রূপঙ্কর। গায়ক কেকে'কে নিয়ে বিরূপ মন্তব্য করে সংবাদ শিরোনামে এসে গিয়েছিলেন রূপঙ্কর বাগচী। নিন্দায় সরব হয়েছিল সকলে। ব্যাপক ট্রোলিং এবং কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। 'হু ইজ কেকে?' এই প্রশ্ন তোলার পর কার্যত তাঁর জীবনে ঝড় এসে গিয়েছিল। চরম নিন্দা তো ছিলই, সঙ্গে আবার জুটেছিল প্রাণহানীর হুমকি। সেই অধ্যায় কিছুটা অতিক্রম করে এসেছিলেন তিনি। তবে আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপঙ্কর। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গান চুরির! মনোরমা ঘোষাল নামে এক ইউটিউবার সম্প্রতি এই অভিযোগ এনেছেন গায়ক রূপঙ্কর বাগচী এবং কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে। তাঁর…
Read More
নতুন করে উপাচার্য পদে ধনকরের নাম ঘোষণায় বাধবে কি বিরোধ

নতুন করে উপাচার্য পদে ধনকরের নাম ঘোষণায় বাধবে কি বিরোধ

উপচার্য পদ নিয়ে চর্চার মাঝেই নতুন ঘোষণা। রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নাম ঘোষণা করেছেন। আজ এক টুইটে তিনি বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক ডক্টর মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসাবে নিয়োগ করার কথা জানিয়েছেন। কিন্তু এই ইস্যু নিয়ে যে বিতর্ক সৃষ্টি হবে তা কারোর অজানা নয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার বিল রাজ্য বিধানসভা পাস হয়ে গিয়েছে। যদিও তা আইন হয়নি এখনও। কিন্তু এতে বিরোধ যে বাঁধবে তা স্পষ্ট। সার্চ কমিটি গত ৯ জুন বৈঠক করে মহুয়া মুখোপাধ্যায় ছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দত্ত এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর…
Read More
এবার অতি ভারী বৃষ্টির জলে ভূমিধসের কবলে মণিপুর

এবার অতি ভারী বৃষ্টির জলে ভূমিধসের কবলে মণিপুর

বৃষ্টি থামার নাম নেই উত্তরাঞ্চলে। অনবরত বৃষ্টির ফলে বেড়ে চলেছে ভূমিধস। অসমের পর এবার বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী মণিপুর। বিগত কয়েকদিন ধরে ভারতের এই পার্বত্য রাজ্যে শুরু হয়েছে জোর বর্ষণ। আর তাঁর জেরেই ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘতলেই রাজ্যে। জানা যাচ্ছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। নিখোঁজ ৬০। মাটির তলায় এখনও কতজন চাপা পড়ে রয়েছেন, প্রশাসন সে ব্য়াপারে কিছু বলতে পারছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছে আধা-সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। স্থলসেনাবাহিনীর কোহিমা ইউনিটের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল সুমিত শর্মা জানিয়েছেন, 'ভোররাতে মণিপুরের নির্মীয়মাণ তুপুল রেলস্টেশনের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১০জনেক মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত…
Read More
শপথ গ্রহণ সম্পন্ন হলো নতুন মুখ্যমন্ত্রীর

শপথ গ্রহণ সম্পন্ন হলো নতুন মুখ্যমন্ত্রীর

সব জল্পনার অবসান। নাম ঘোষিত হওয়ার সাথে সাথেই শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হলেন রাজ্যের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। যদিও তিনি প্রথমে বলেছিলেন যে মন্ত্রিসভায় থাকবেন না। কিন্তু জানা গিয়েছে, তাঁকে অমিত শাহ, জে পি নাড্ডারা অনুরোধ করায় তিনি নিজের সিদ্ধান্ত বদল করেন। এদিন মুম্বই পৌঁছে রাজভবনে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে যান একনাথ এবং ফড়ণবীশ। সেখানে সরকার গঠনের দাবি জানান তারা। পরে প্রাথমিকভাবে জানা যায় যে, মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীশ এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন একনাথ শিন্ডে। কিন্তু অবশেষে পুরো চিত্রটাই পালটে গিয়েছে। একনাথ নিজেও…
Read More
মহারাষ্ট্রের পর এবার পদ্ম শিবিরের নজরে কোন কোন রাজ্য

মহারাষ্ট্রের পর এবার পদ্ম শিবিরের নজরে কোন কোন রাজ্য

বিগত বেশ কিছুদিন ধরেই টালমাটাল পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার। প্রশ্ন জাগছে মুখ্যমন্ত্রীর গদি নিয়ে। মহারাষ্ট্রে মহা সংকট দেখল গোটা দেশ। আস্থাভোটে পরাজয় নিশ্চিত জেনে বুধবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। এবার বিজেপির সাহায্যে শিবসেনার বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে নতুন সরকার গড়বেন এটাই প্রত্যাশিত। অন্তত নতুন কোনও নাটক মঞ্চস্থ না হলে মহারাষ্ট্রের ভবিষ্যৎ তেমনটাই হতে চলেছে। আর এটা স্পষ্ট বিজেপির 'অপারেশন লোটাস' ফের একবার সফল হল। আর মহারাষ্ট্রের সফল চিত্রনাট্যের পর এবার বিজেপির টার্গেট কি ঝাড়খণ্ড ও রাজস্থান? যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে শুধু এই দুটি রাজ্যই নয়, গেরুয়া শিবিরের নজরে রয়েছে পশ্চিমবঙ্গও। অন্তত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…
Read More
প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বাইরেও এবার ধীরে ধীরে শক্তি বিস্তৃত হচ্ছে রাজ্যের শাসক শিবিরের। রাজ্যে বিপুল জয়ের পর এবার প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে। প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তারা। এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি। এই জয়ের জন্য তিনি মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের মানুষের জন্য রয়েছে তাঁর অভিনন্দন। প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫…
Read More
হাজার পার করলো বাংলার সংক্রমনের সংখ্যা

হাজার পার করলো বাংলার সংক্রমনের সংখ্যা

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যায় বিরাট বৃদ্ধি দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। কিন্তু আজ আবার আগের শঙ্কা ফিরিয়ে আনল বঙ্গের সংক্রমণ। হাজার পার করে আজ বাংলায় আক্রান্ত প্রায় পনেরোশো! গতকাল সাড়ে ৯০০ ছিল এই সংখ্যা। তাই অবশ্যভাবে বলা যায় যে পুরনো কোভিড ভীতি ফিরে আসছে। এদিকে, গত দিন কোনও মৃত্যু না হলেও আজ হয়েছে, তাও একাধিক। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে আগের মতো। যদিও টেস্টিংও বেড়েছে আগের তুলনায়। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৪…
Read More
নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

কথা চলতি সফরের শুরুতেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। এবার আবার নতুন রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। একনাগাড়ে পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। কর্মঠ এবং পরিশ্রমী হিসেবে দেশে তো বটেই বিদেশেও যথেষ্ট নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একের পর এক সফর, সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, জনসভা করা কার্যত কোনো ব্যাপারই নয় তাঁর কাছে। মূলত সেই কারণেই কর্মঠ এই প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডের কথা প্রায়শই খবরের শিরোনামে আসে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৬০ ঘন্টায় দুই দেশে সফরের পাশাপাশি কমপক্ষে ১৫ টি আন্তর্জাতিক বৈঠক করেছেন বলে খবর। কার্যত চোখের নিমেষেই তিনি জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহী ঘুরে বুধবার সকালে দেশে ফিরেছেন। এর মধ্যেই আবার জার্মানিতে জি৭ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন…
Read More