06
Jun
প্রকাশ্যে এলো বড়ো তথ্য। বর্তমানে ভারতে যে নোটগুলো চালু রয়েছে, সেখানে আমরা মহাত্মা গান্ধির ছবি দেখতে পাই। ভারতের যে কোনও নোট আরবিআই থেকে ইস্যু করা হয়। সম্প্রতি নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, আরবিআই নতুন নোট ইস্যু করতে চলেছে। সেখানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম ও বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। একাধিক রিপোর্টে জানা যাচ্ছে, অর্থ মন্ত্রক ও আরবিআই কয়েকটি নোটের সিরিজ আনতে চলেছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি নোটে এপিজে আবদুল কালামের ওয়াটার মার্ক ফিগার দেখতে পাওয়া যাবে। বর্তমানে ভারতে শুধু মহাত্মা গান্ধির ছবি দেখতে পাওয়া যায়। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের নোটে বৈচিত্র আসবে তা…
