Arpita Debnath

5487 Posts
এবার কেকের মৃত্যু ঘিরে দায়ের হলো জনস্বার্থ মামলা

এবার কেকের মৃত্যু ঘিরে দায়ের হলো জনস্বার্থ মামলা

গত তিনটা দিন কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকে'র মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে। প্রয়াত সঙ্গীতশিল্পীর মৃত্যুর কারণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার সম্ভাবনা আগামী সোমবার। আইনজীবী সৌম শুভ্র রায় জনস্বার্থ মামলার বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি তো বটেই পাশাপাশি ৫০০ মিটারের মধ্যে পুলিশ স্টেশন থাকা সত্বেও কেন ঘটনাস্থলে তারা গেল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর আরও প্রশ্ন আয়োজক সংগঠনের পক্ষ থেকে কেন সেখানে ২ হাজার ৫০০ জনের আসন সংখ্যা রয়েছে জেনেও ৭ হাজার ৫০০ টিকিট বিলি করলেন। একই সঙ্গে তাঁর এও প্রশ্ন, সেখানে যে…
Read More
মন্ত্রিত্ব পদ ত্যাগ করার পরই বিস্ফোরক মন্তব্য ইমরানের

মন্ত্রিত্ব পদ ত্যাগ করার পরই বিস্ফোরক মন্তব্য ইমরানের

মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ নিয়ে প্রাক্তন হয়েছেন তিনি। এই মুহূর্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি। মন্ত্রিত্ব পদ ত্যাগ করার পরই একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ক্রমেই বিস্ফোরক হয়ে উঠেছেন। তার মধ্যে একাধিক মন্তব্য তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে করেছেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, তাঁর সরকার পাক সেনাবাহিনীর হাতে বাঁধা ছিল। সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি একাধিক অভি্যোগ করেছেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর তরফে তাঁকে এবং তাঁর সরকারকে মাঝে মাঝে হুমকি দেওয়া হতো। তাঁকে কোনও কাজ করতে দেওয়া হতো না। এমনই বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, তাঁর ওপরে পাক সেনার চাপ ছিল। পাশাপাশি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি…
Read More
শারীরিক রোগকে অগ্রাহ্য করেই শো করেছিলেন কেকে

শারীরিক রোগকে অগ্রাহ্য করেই শো করেছিলেন কেকে

এই মুহূর্তে শোকার্ত গোটা দেশ, মাঝে তিনটে দিন কেটে গেলেও অনেকে এখনো মেনে নিতেই পারছে না তিনি যে সত্যি তিনি আর নেই। কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ। কলকাতায় শেষবার শো করেছেন তিনি, হোটেলে ফেরার পরই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠেছে, অধিকাংশ মানুষ প্রশাসনকে দায়ি করছে। প্রশ্ন তোলা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের ম্যানেজমেন্ট নিয়ে। ময়নাতদন্তের রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্টে কেকে'র মৃত্যু হয়েছে বললেও তাঁর অনুরাগীরা সেদিনের পরিস্থিতিকেই দায়ি করছে। যদিও চিকিৎসকদের বক্তব্য, কেকে অসুস্থ ছিলেন আগে থেকেই এবং তিনি তা পাত্তা দেননি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতে তাঁর স্বাস্থ্য নিয়ে আরও তথ্য সামনে এসেছে। চিকিৎসকদের…
Read More
এখনো পর্যন্ত কুড়ি শতাংশেই দখল মিলেছে রাশিয়ার

এখনো পর্যন্ত কুড়ি শতাংশেই দখল মিলেছে রাশিয়ার

চলতি বছর শুরু দিকে শুরু হয়ে ধীরে ধীরে তিনমাসের বেশি সময় অতিক্রম করলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। একশোতম দিন পার করল সংঘাত। একাধিকবার বৈঠক হওয়ার পরেও কোনও রকম সমাধান সূত্র মেলেনি তা থেকে। বরং ক্রমাগত হামলা আরও বাড়িয়েছে পুতিন বাহিনী। কিন্তু হামলার দিনের সেঞ্চুরি হলেও কতটা ইউক্রেন দখল করতে পেরেছে রাশিয়া, তার উত্তর দিলেন খোদ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর কথায়, এতদিনে ২০ শতাংশ দখলে গিয়েছে রাশিয়ার। সার্বিকভাবে ইউক্রেন দখল করতে তারা ব্যর্থ হয়েছে। জেলেনস্কির দাবি অনুযায়ী সিংহভাগ ইউক্রেন এখনও পর্যন্ত দখলই করতে পারেনি পুতিনের সেনাবাহিনী। কিন্তু তারা ইউক্রেন দখল করা নিয়ে বড় বার্তা দিচ্ছে। আদতে বিষয়টি সম্পূর্ণ উলটো। আপাতত যে…
Read More
ক্রেতার দাবি মেনে সরানো হলো রূপঙ্করকে

ক্রেতার দাবি মেনে সরানো হলো রূপঙ্করকে

বিতর্কের সূত্রপাত হয় ভুল মন্তব্ব্যের জেরে। সেই থেকে তাকে নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। এমনকি ডাক ওঠে বয়কটেরও। এই মুহূর্তে খবরের শিরোনামে সঙ্গীত শিল্পী রুপঙ্কর। প্রখ্যাত বলিউড সিঙ্গার কেকে কে নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সেই বিতর্কের পালেই হাওয়া লেগেছিল যখন প্রখ্যাত বাংলা গায়ক রুপঙ্কর 'হু ইজ কে কে' প্রশ্ন তোলার পরেই মঙ্গলবার রাতেই অকালপ্রয়াণ হয় কেকের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেকের হাজার হাজার অনুগামী ভক্তরা সরব হয়েছেন রুপঙ্করের বিরুদ্ধে। এমনকি রুপংকরের বহু সহকর্মী এবং টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরাও কেকেকে নিয়ে রুপঙ্করের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। আর এই বিতর্ক সমালোচনার কারণেই এবার রুপঙ্করের হাতছাড়া হতে চলেছে মিয়ো আমোরের বিজ্ঞাপন। উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে মিয়ো আমোরের বিজ্ঞাপনের…
Read More
বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

বেড়েই চলেছে সংক্রমনের সংখ্যা

দেশের চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমেই বেড়ে চলেছে চিন্তা। গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটা বেশি হয়েছে দৈনিক সংক্রমণ। যদিও তা গতকালের তুলনায় কম। কিন্তু কয়েকটি রাজ্যকে নিয়ে বেড়েছে চিন্তা। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে সতর্ক থাকার জন্যই। আজ কেন্দ্রীয় তথ্য বলছে, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা…
Read More
নতুন করে দেশের নাম হলো টার্কিয়ে

নতুন করে দেশের নাম হলো টার্কিয়ে

প্রায় একশো বছরের কাছাকাছি সময় ধরে দেশ স্বাধীন থাকলেও নামে কোনো বদল আসেনি। কিন্তু এবার অবশেষে বদল হলো নামে। এখন থেকে বিশ্ব দরবারে তুরস্ক দেশের নাম বদলে হল টার্কিয়ে। আকস্মিকভাবে শুনলে অবিশ্বাস্য বলে মনে হলেও বাস্তবে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে বছরখানেক আগে দেশের নামবদলের আর্জি জানিয়ে জাতিসংঘকে একটি চিঠি পাঠিয়েছিলেন তুরস্কের বিদেশমন্ত্রী। সেই চিঠির পক্ষেই রায় দিয়েছে জাতিসংঘ। আর তাই, ১৯২৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ পাওয়া তুরস্কের নাম ২০২২ সালে বদলে হল টার্কিয়ে। সূত্রে খবর, তুরস্কের সাধারন মানুষ এবং সরকারের দাবি ১৯২৩ সালে যখন তুরস্ক স্বাধীন হয় তখন প্রথমে এই দেশের নাম রাখা হয়েছিল টার্কিয়ে। কিন্তু পরে সেই…
Read More
মন্দিরের আর্জিকে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট

মন্দিরের আর্জিকে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট

অবশেষে স্বীকৃতি মিললো মন্দিরের আর্জি। জগন্নাথ মন্দির করিডোর নির্মাণে সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই করিডোর নির্মাণের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। পিটিশনকারীদের অভিযোগ ছিল বেআইনিভাবে এই নির্মাণকাজ চলছে। নিয়মানুযায়ী ওড়িশা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আদতে রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তাই অবিলম্বে এই নির্মাণের কাজ বন্ধ করা হোক। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের এই আর্জি খারিজ করে দিয়েছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।…
Read More
গরম থেকে মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

গরম থেকে মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। বিগত কয়েক দিন ধরে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি। ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি কবে হবে সেই প্রশ্ন বারবার ধরে করে আসছে মানুষ। পশ্চিমবঙ্গের উত্তরে তাও বৃষ্টি হয়েছে বলে স্বস্তি, কিন্তু দক্ষিণবঙ্গ সেইভাবে বর্ষণের আঁচ পায়নি। তবে এবার মৌসম ভবন দিল স্বস্তির বার্তা। নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানান হল। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সিকিমেও বৃষ্টি হচ্ছে।…
Read More
হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। বাংলা সিনে জগতের অন্যতম পরিচিত মুখ দোলন রায় হাসপাতালে ভর্তি হলেন। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নেট মাধ্যমে নিজেই হাসপাতালের ছবি দিয়েছিলেন দোলন। অনেকে ভেবেছিলেন কোনও শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু পরে জানা যায় তিনি সত্যিই ভর্তি হাসপাতালে। দোলন রায় নিজেই জানিয়েছেন যে, 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়েছে তাঁর। যদিও এতে আশঙ্কার কিছু দেখছেন না অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, সকলের ভালবাসা এবং আশীর্বাদে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল আছেন, ভয়ের তেমন কিছু নেই। এটাই স্বস্তি দিয়েছে তাঁর অনুরাগীদের। তবে সোশ্যাল মিডিয়ায়…
Read More
বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির আসন

বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির আসন

গতকাল অর্থাৎ শুক্রবারই রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যথারীতি নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল ঘোষণার পরেই বড় ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানান হল, নয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাড়তে চলেছে আসন সংখ্যা। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বেশি পড়ুয়া ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। হিসেব করে দেখতে গেলে প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা প্রায় ৪৫ শতাংশ করে…
Read More
বড়ো অভিযোগ জেলেনস্কির তরফে

বড়ো অভিযোগ জেলেনস্কির তরফে

চলতি বছর শুরু দিকে শুরু হয়ে ধীরে ধীরে তিনমাসের বেশি সময় অতিক্রম করলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। একশোতম দিন পার করল সংঘাত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ বিশেষ সামরিক অভিযানের নামে যে সংঘাতের সূত্রপাত হয়েছিল তা আজও চলছে। আর সেই যুদ্ধের একশোতম দিনে রুশ ফৌজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কি বলেন ফেব্রুয়ারিতে সংঘর্ষ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রায় ২ লক্ষ শিশুকে অপহরণ করেছে পুতিনের সেনা। তাদের জোর করে রাশিয়ায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র এ খবর, গত কয়েক সপ্তাহে ধরে লাগাতার ইউক্রেনের ডনবাস এলাকায় কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনের সৈন্যরা। কয়েক সপ্তাহ ধরে চলা লাগাতার হামলায় শুধুমাত্র ডনবাসেই কয়েক হাজার…
Read More
সদ্য শহরে ঘটে যাওয়া শিল্পীর মৃত্যু নিয়ে কড়া বার্তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে

সদ্য শহরে ঘটে যাওয়া শিল্পীর মৃত্যু নিয়ে কড়া বার্তা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদেরকে

বেশ কিছু ভুলের মাশুল গুনতে হলো প্রয়াত শিল্পী কেকেকে। এই ভুলের বিরুদ্ধেই লাগু হলো বেশ কিছু কড়া নিয়ম। কলেজ ফেস্ট নিয়ে আর বেশি মাতামাতি করা চলবে না। আর কোনও বিলাসিতা নয় কলেজ ফেস্ট নিয়ে। আর তাই আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস এবং সর্বোপরি খরচে টানতে হবে লাগাম। প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে গুরুদাস কলেজের ফেস্টের লাইভ অনুষ্ঠান শেষ করে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত বলিউড প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম এই শিল্পীর। শিল্পী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমত তোলপাড় দেশ। একদিকে যেমন কেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, অন্যদিকে তেমনি বারবার কেকের লাইভ শো…
Read More
ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

পূর্বেই ঘোষিত হয়েছিল আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ সেই ঘোষণা অনুযায়ী আজ সকালেই প্রকাশিত হয়েছে ফলাফল৷ এর পরই শিক্ষা সংসদের তরফে ঘোষিত হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ৷ আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল৷ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ ২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হয়৷ এর ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক ফল প্রকাশিত হতে চলেছে৷ গত দুই বছর করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এই বছর ফের সশরীরে পরীক্ষা দেন পড়ুয়ারা৷ প্রকাশিত হবে প্রথম দশ জনের মেধা তালিকা৷ চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া…
Read More