Arpita Debnath

5487 Posts
আচমকাই জলমগ্ন পরিস্থিতি দিল্লিতে

আচমকাই জলমগ্ন পরিস্থিতি দিল্লিতে

আচমকাই ঝড়ের মুখোমুখি দিল্লি। প্রবল বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া। এর জেরে দিল্লি সংলগ্ন গুরুগ্রামে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গুরুগ্রামে তীব্র যানজট দেখতে পাওয়া যায়। ঘটনা সামাল দিতে গুরুগ্রাম জেলা প্রশাসনের তরফে বেসরকারি সংস্থাগুলোকে তাঁদের কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী। দিল্লিতে প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে আট জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনাকালে লকডাউনের সময় থেকেই ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়। বিভিন্ন বেসরকারি ও অনেক ক্ষেত্রে সরকারি কর্মচারীরা ওয়ার্ক ফ্রম হোম করেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বেসরকারি সংস্থাগুলো আগের অবস্থায় ফিরে যায়। গুরুগ্রামের…
Read More
দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

দলে ফিরে বড়ো দায়িত্ব পেতে চলেছেন অর্জুন

বহু জল্পনার পর অবশেষে দল বদল করেছেন তিনি। ফিরে এসেছেন নিজের পুরোনো দলে। গেরুয়া শিবির ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন তিনি। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। দলবদলের আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। মাঝে দু বছরের হাতবদল মাত্র। পদ্ম শিবিরের মোহভঙ্গ হতেই ফের গত রবিবার ঘরের ছেলে ঘরে ফিরেছেন। কথা হচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। সাংসদ পদ থেকে এখনও পদত্যাগ করেননি বটে, কিন্তু ইতিমধ্যেই অর্জুন সিং ফের ফুল বদল করে ঘাসফুল শিবিরে। আর দলবদলের পরদিনই গুরুদায়িত্ব চাপল তাঁর কাঁধে। জানা যাচ্ছে, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব সামলাবেন অর্জুন সিং। সেই কথা পাকাপাকি হতেই মঙ্গলবার রাতেই তৃণমূলের একাধিক মন্ত্রী…
Read More
আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

আগামী দুদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা

চলতি বছর শীত যেতেই গরমের পারদ চড়ছে ধীরে ধীরে। নাজেহাল পরিস্থিতি কাটিয়েছি রাজ্যবাসী। কিন্তু অবশেষে স্বস্তি দিয়ে, গোটা এপ্রিল ধরে চলা তীব্র দাবদাহের পর অবশেষে মে মাসের শুরু থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। প্রায় প্রত্যেক সপ্তাহেই এক, দু দিন অন্তর দেখা মিলছে কালবৈশাখীর। কলকাতাতেও গত শনিবার প্রায় ৯০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঝড়, সঙ্গে ব্যাপক বৃষ্টি। তবে বৃষ্টির দেখা মিললেও আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট চলছেই। এমতাবস্তায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ধরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গেই হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলোতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। বিহার, ঝাড়খন্ড,…
Read More
তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

তবে কি সত্যি চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রোর

সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে আরো বেশ কিছুজনের বিরুদ্ধে এফআইআর  

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর এফআইআর-এ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, মেধা তালিকা না মেনে বেআইনি ভাবে অনুত্তীর্ণ…
Read More
শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

শুরু হয়েছে রাজ্যের অন্যতম প্রকল্প দুয়ারে সরকার

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসেই এবার ফের শুরু হতে পারে রাজ্যের অন্যতম প্রকল্প। শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্প। বনগাঁ ব্লকের কালুপর গ্রাম পঞ্চায়েতে সারম্বড়ে অনুষ্ঠিত হল চতুর্থ পর্যায়ের 'দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের উদ্যোগে কালুপর গ্রাম পঞ্চায়েতের কালুপুর পাঁচপোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সারম্বড়ে অনুষ্ঠিত হইয়েছে এই প্রকল্পের। এখানে উপস্থিত ছিলেন বিডিও অর্ঘ্য দত্ত, পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, উপ প্রধান হিমাংশু মণ্ডল, নির্বাহী সহায়ক অতনু হালদার সহ বনগাঁ ব্লকের ও কালুপর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণ। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিষেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের…
Read More
ধীরে ধীরে উন্নতি হচ্ছে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির

ধীরে ধীরে উন্নতি হচ্ছে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির

বিগত দু সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত পরিস্থিতিটি শ্রীলঙ্কায়। অর্থনৈতিক দিক থেকে একদম ভেঙ্গে পড়েছিল। একটানা প্রায় দুই সপ্তাহ ধরে অচলাবস্থা জারি থাকার পর শেষমেষ কিছুটা উন্নতির পথে শ্রীলঙ্কার পরিবেশ। জানা যাচ্ছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে দেশের পরিস্থিতি। আর তাই প্রায় দুই সপ্তাহ ধরে জারি থাকার পর গত রবিবার লঙ্কাপুরী থেকে উঠল জরুরি অবস্থা। সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। প্রসঙ্গত দেশজুড়ে চলা চরম আর্থিক সংকটের কারণে চলতি মাসের শুরু থেকেই বিক্ষোভ আন্দোলনের আগুনে জ্বলে ওঠে শ্রীলঙ্কা। সরকারপক্ষের সমর্থক এবং সরকারবিরোধী দেশবাসীর মধ্যে হওয়ার সংঘর্ষের কারণে রাতারাতি রণক্ষেত্রের রূপ নেয় রাজপথ। এই সংঘর্ষ, বিক্ষোভে কমপক্ষে…
Read More
ধীরে ধীরে দেশেও বাড়ছে মাঙ্কিপক্স

ধীরে ধীরে দেশেও বাড়ছে মাঙ্কিপক্স

বিগত দু বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই দুশ্চিন্তাকর পরিস্থিতির মাঝেই আবার নতুন ভয় জাগছে মাঙ্কিপক্স নিয়ে। এবার নতুন আতঙ্কের নাম 'মাঙ্কিপক্স'। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'মাঙ্কিপক্স' নিয়ে সতর্কতা জারি করেছে। বিভিন্ন দেশে একাধিক মানুষ এই রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশে আপাতত ১ জনের সংক্রমণ ধরা পড়লেও স্পেনে একসঙ্গে ১৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। আবার কানাডা, ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১০ ছাড়িয়ে চলে গিয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই রোগের হদিশ মেলেনি। তাহলে ভারত কি বেঁচে গেল? আপাতত এটাই মনে করা হচ্ছিল। কিন্তু স্বস্তি বেশিদিন থাকল না। কারণ এই রোগ নিয়ে…
Read More
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক রাজ্যপালের সাথে

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক রাজ্যপালের সাথে

এই মুহূর্তে রাজ্যে শিক্ষক নিয়োগে দির্নীতির পরিস্থিতি নিয়ে বেশ সরগরম রয়েছে। নাম জড়াচ্ছে একের পর এক, জটিল হয়ে উঠছে পরিস্থিতি। প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। কার্যত শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মুখ পুড়েছে রাজ্যের। শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনীশ জৈনকে ডেকে পাঠান রাজ্যপাল। প্রায় দুই ঘণ্টার বেশি চলে বৈঠক। বৈঠক শেষে রাজ্যপাল জগদীপ ধনখড় একটি ট্যুইট করেন। সেখানেই তিনি লেখেন, শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি তিনি শিক্ষাব্যবস্থার স্বচ্ছতার ওপরেও জোর দিয়েছেন। সাম্প্রতিককালে শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। একাধিক বিষয় নিয়ে…
Read More
এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

কেন্দ্র সরকার এর পর এবার রাজ্য সরকারের তরফেও ঘোষণা স্বস্তির খবর। সামান্য স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের জীবনে। পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় ৬৪১.৪৫ কোটি টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা বলার অপেক্ষা রাখে…
Read More
দুর্নীতির মামলায় প্রায় ষোল লক্ষ্য টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে

দুর্নীতির মামলায় প্রায় ষোল লক্ষ্য টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। নাম জড়িয়েছে একের পর এক। এরই মাঝে প্রকাশ্যে এসেছে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তিনি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী৷ সাড়ে তিন বছর স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। কলকাতা হাই কোর্টের নির্দেশ, চাকরির প্রথম দিন থেকে যে টাকা বেতন হিসাবে পেয়েছেন, তার সবটাই ফেরত দিতে হবে তাঁকে৷ মোট দুটি কিস্তিতে এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঙ্কিতাকে৷ সাড়ে তিন বছরে কত টাকা বেতন হিসাবে পেয়েছিলেন তিনি? কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয় সূত্রে খবর, প্রায় সাড়ে তিন বছর এই স্কুলে শিক্ষকতা করেছেন অঙ্কিতা৷…
Read More
সামান্য বাড়ল দেশের মৃত্যুর সংখ্যা

সামান্য বাড়ল দেশের মৃত্যুর সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণ কিন্তু চিন্তা বাড়াচ্ছিল করোনা দেশের সংক্রমনের সংখ্যা। কিন্তু আজ দেশের কোভিড গ্রাফ নিয়ে তৈরি হল কিছুটা স্বস্তির মাহল। দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ কিছুটা কম হল এদিন কারণ সেই সংখ্যা কমেছে। তবে মৃত্যু নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ তা বেড়েছে আজকে। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে। মাস্কও বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে আবার 'মাঙ্কিপক্স' নিয়ে অন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, তামিলনাড়ুতে হদিশ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের। এক মহিলা ওমিক্রনের বিএ.৪ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে খবর। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের…
Read More
সফল হলো না পূর্ব আশা, মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

সফল হলো না পূর্ব আশা, মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা

পূর্বে আশা করা হয়েছিল যে দীর্ঘ সময় পর আজে বৈঠকে মুমখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আদতে সফল হলো না সেটি। নবান্নে আজ হয়েছে লোকায়ুক্ত নিয়োগের বৈঠক। পাশাপাশি তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্যও বৈঠক হয়েছে। অনেক আগেই এই তথ্য জানা গিয়েছিল পাশাপাশি এও সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু তা হল না। কারণ আজকের এই বৈঠকে যাননি রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর ১ টানা নাগাদ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে চিঠি পাঠিয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রসচিব।…
Read More
কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে মাঙ্কিপক্স

কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে মাঙ্কিপক্স

বিগত দু বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। আশঙ্কা জাগছে আগামী কয়েক মাসের মধ্যেই দেখা দিতে পারে সংক্রমণের তৃতীয় ঢেউয়। এই দুশ্চিন্তাকর পরিস্থিতির মাঝেই আবার নতুন ভয় জাগছে মাঙ্কিপক্স নিয়ে। এবার বিশ্ব জুড়ে নতুন আতঙ্কের নাম 'মাঙ্কিপক্স'। ইতিমধ্যেই আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ। শেষ ১০ দিনে ১২ দেশে হানা দিয়েছে এই ভাইরাস, আক্রান্ত হয়েছে ৯২ জন। কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসেনি। এটাই আপাতত স্বস্তি দিচ্ছে। কিন্তু এই রোগের কারণে কি মৃত্যু হতে পারে? কতটা ভয়ের হয়ে উঠতে পারে এই অসুখ? এই সব প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে সকলকে। গবেষণা বলছে,…
Read More