Arpita Debnath

5485 Posts
বাংলায় কি লক্ষ্য এখন আপের

বাংলায় কি লক্ষ্য এখন আপের

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। জাতীয় রাজনীতির সমীকরণ বদলে পঞ্জাবে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ দিল্লির পর পঞ্জাবের ক্ষমতা দখল করতেই তৈরি হয়েছে পরবর্তী পদক্ষেপের রূপরেখা৷ রাজনীতির শাখা বিস্তারে আপ-এর ‘টার্গেট’ নাকি বাংলা৷ এমনটাই দাবি করা হচ্ছিল বঙ্গ আপের পক্ষ থেকে। কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎ জাতীয় রাজনীতির মোড় ঘোরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে কি পরবর্তী লোকসভা নির্বাচনের আগে জোট বাঁধবে তৃণমূল-আপ? গোয়া বিধানসভা নির্বাচনের আগে যে জোট অধরা থেকে গিয়েছিল, সেই দুই দলকে কি জোটবদ্ধ করবে ’২৪ এর লোকসভা নির্বাচন? এই প্রশ্ন যখন ঘুরপাক…
Read More
চিন্তা ধরাচ্ছে অ্যাকটিভ কেস

চিন্তা ধরাচ্ছে অ্যাকটিভ কেস

বেড়েই চলেছিল দেশের সংক্রমনের সংখ্যা। এবার দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে সামান্য স্বস্তি। টানা দুই সপ্তাহ ধরে লাগাতার দৈনিক আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ার পরে কিছুটা কমল সংক্রমণ। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে, বেশ কিছুটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় প্রায় ৯ শতাংশ কমেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৩২৪ জন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এদিনও কমেনি পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা। রবি সকালের করোনা বুলেটিনে জানানো হয়েছে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ইতিমধ্যেই ১৯ হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০৮ জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ায় এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ  কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯০২। আর এটাই হয়ে দাঁড়িয়েছে এই…
Read More
স্কুল খোলার দাবিতে দায়ের হলো মামলা

স্কুল খোলার দাবিতে দায়ের হলো মামলা

প্রচন্ড গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতা। এই পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হয় স্কুলের ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, শিক্ষা দফতর আজ থেকে ১৫ জুন পর্যন্ত ৪৫ দিনের গ্রীষ্মের ছুটির নির্দেশিকা জারি করেছে। এই দীর্ঘ ছুটির প্রতিবাদ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গত ২৮ এপ্রিল মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবেরর নিকট তা পুণর্বিবেচনার দাবি করা হয়। কিন্তু পুনর্বিবেচনার ব্যাপারে সরকারের কোনও রূপ সাড়া না পাওয়া যাওয়ায় আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, এপ্রিল মাসে কয়েক দিন ধরে রাজ্যে তাপ প্রবাহ চলেছিল একথা ঠিক। সে জন্য শিক্ষামন্ত্রী পর্যালোচনা করেছিলেন…
Read More
আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

একবার নয় দুবার নয় তৃতীয়বার আশানরুপ ফলের দিগুন ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী। ২ মে, ২০২১। এই দিনটা বাংলার জন্য ঐতিহাসিক হয়ে গিয়েছে। কারণ গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। বছর ঘুরে আজ আবার সেই দিন। তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হল আজ। তাই বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই নিয়ে টুইট করেন মমতা এবং বলেন, ''মা-মাটি-মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের ওপর তারা…
Read More
আগামী সপ্তাহের শুরুতেই আরো এক ঝড়ের আশঙ্কা

আগামী সপ্তাহের শুরুতেই আরো এক ঝড়ের আশঙ্কা

বিগত কয়েকদিন নাজেহাল করা গরম থেকে সামান্য স্বস্তি পেয়েছে কলকাতাবাসী৷ এরই মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানাল দিল্লির মৌসম ভবন৷ আগামী ৫ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া৷ আইএমডি-র তরফে একটি বুলেটিনে বলা হয়েছে, "৬ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তা আরও সুস্পষ্ট ভাবে চিহ্নিত করা সম্ভাব হবে৷’’ আয়লা, আম্পান, যশ-এর মাসেই বঙ্গোপসাগরে দেখা দিচ্ছে নতুন করে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। যদিও ঘূর্ণিঝড় হবে কি হবে না, তা এত আগে থেকে বলা সম্ভব নয়৷ তবে সেই আশঙ্কা নিশ্চিত ভাবেই রয়েছে। ঘূর্ণিঝড় হলে তার অভিঘাত পশ্চিমবঙ্গ…
Read More
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে আসছে পিকের নিজস্ব দল

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে আসছে পিকের নিজস্ব দল

বিগত বেশ কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল পিকের রাজনৈতিক অবস্থান নিয়ে৷ রাজনৈতিক মহলে তিনি পরিচিত ভোট কুশলী হিসাবে৷  বিভিন্ন রাজনৈতিক দলের হাল নিজের হাতে ধরে এনে দিয়েছেন জয়ের স্বাদ৷ তাঁর পরামর্শ মেনেই ২০১৪-য় বাজিমাত করেছিল বিজেপি৷ এর পর যে  যে দলের হয়ে তিনি কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই ধরা দিয়েছে সাফল্য৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা৷ কিন্তু এবার আর অন্য দলের হাল নয়, নিজের দল ঘোষণা করতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এমনই জল্পনা রাজনৈতিক মহলে৷ কানাঘুষো, সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর৷ শুরুটা করবেন তাঁর নিজের রাজ্য বিহার থেকেই। সোমবার…
Read More
আগামী মাসের শুরু হবে দুয়ারে সরকার

আগামী মাসের শুরু হবে দুয়ারে সরকার

তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসার পর রাজ্যের সাধারণ মানুষের সুবিদার্থে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পূর্বঘোষণা মতো চালুও করেছেন প্রকল্পগুলো। যার মধ্যে অন্যতম প্রধান প্রকল্প হল 'দুয়ারে সরকার'। আপাতত মিটেছে ভোট, তাই পুনরায় শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ। নবান্ন সভাঘর থেকে দিনক্ষণ ঘোষণা করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী ২১ মে থেকে 'দুয়ারে সরকার' প্রকল্পের কাজ ফের শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত। আর এই সময়ে যা আবেদন জমা পড়বে সেই মতো কাজ করা হবে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত। 'দুয়ারে সরকার' ছাড়াও 'পাড়ায় সমাধান' প্রকল্প নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ৫ মে থেকে ২০২…
Read More
ফের এবার আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ফের এবার আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। দেখতে দেখতে দুই মাসেরও বেশি সময় পার করেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রুশ গোলার আঘাতে মার্কিন যুবকের মৃত্যুর পরেই মার্কিন নাগরিকদের ফের সতর্ক করল আমেরিকা। উল্লেখ্য, উইলি জোসেফ কানসেল নামে ২২ বছর বয়সী এক মার্কিন যুবক চলতি সপ্তাহেই ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে খবর। মৃত ওই মার্কিন যুবকের পরিবার সূত্রে খবর, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জোসেফ একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এই মুহূর্তে যারা ওই মৃত্যুপুরীতে আটকে রয়েছেন তাঁদের সাহায্য করতে দিনকয়েক আগেই ইউক্রেনে গিয়েছিলেন ওই যুবক। সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও মার্কিন নাগরিক প্রাণ হারালেন। আর এই খবর…
Read More
এবার রাজ্যপালের চিন্তা রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে

এবার রাজ্যপালের চিন্তা রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে

রাজ্য সরকার ও রাজ্যপালের মাঝের দ্বন্দ্ব বরাবরের। রাজ্যের আইন-শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক বিষয় নিয়ে এতদিন ধরে মন্তব্য করে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রতি ক্ষেত্রেই বিস্তর প্রশ্ন থেকেছে তাঁর, রাজ্যের পরিস্থিতি যে ভাল নয় তা বহুবার দাবি করেছেন। একেবারে বিজেপি বা বিরোধী দলের সুরের সঙ্গে তাঁর সুর মিলছে এমনও দেখা গিয়েছে। তা নিয়ে কম সমালোচনা করেনি শাসক দল। বর্তমানেও রাজ্যপাল-রাজ্য সংঘাত কম কিছু ঘটেনি। এবার আবার সেই সংঘাত লাগল বলে। কারণ এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আওয়াজ তুললেন তিনি। এদিন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই বক্তব্য…
Read More
গত দুবছরে ক্ষতিপূরণ হতে সময় লেগে যাবে আগামী বারো বছর

গত দুবছরে ক্ষতিপূরণ হতে সময় লেগে যাবে আগামী বারো বছর

বিগত দু বছরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস যে সর্বস্তরে ক্ষতি করে দিয়েছে তা বলতে কোনও বাধা নেই। কর্মক্ষেত্রে হোক, শারীরিক ক্ষেত্রে হোক কিংবা অর্থনীতি, সবেতেই করোনার কোপ পড়েছে। কিন্তু বছর দুয়েক কেটে যাওয়ার পর এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে বলে অনুমান। যদিও এখনও নতুন ঢেউয়ের আশঙ্কা আছে, কিন্তু তার প্রভাব আগের মতো ভয়ঙ্কর হবে না বলেই দাবি করা হচ্ছে। সুতরাং অনুমান, আস্তে আস্তে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অর্থনীতি কতদিনে ঠিক হবে? এই প্রশ্ন একটা স্পষ্ট জবাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে প্রায় দেড় বছর সবকিছুর ওপর বড় প্রভাব…
Read More
স্থিতিশীল রয়েছেন মাধবী

স্থিতিশীল রয়েছেন মাধবী

হঠাৎ করেই গত সপ্তাহের শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়৷ দ্রুত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। এখন জানা গেল তাঁর হিমোগ্লোবিনের মাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। কারণ সেই মাত্রা তাঁর কমে গিয়েছে স্বাভাবিকের থেকে। যদিও আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেই অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানান হয়েছে, ইতিমধ্যেই তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই দলে যে চিকিৎসকরা রয়েছেন তারা সময়ে সময়ে অভিনেত্রীর ওপর নজর রাখছেন, তাঁকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। তারাই জানিয়েছেন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় দেহের নানান অঙ্গে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে মাধবীর।…
Read More
যদি মৃত্যুকে ভালবাসতে

যদি মৃত্যুকে ভালবাসতে

সায়ানাইড-এর প্যাকেট যেন অমৃতসম অবসাদ বেষ্টিত জীবনের একরাশ চাহিদা কবরেই ভালোবাসা বৃথা এ'জন্ম যদি মৃত্যুকে ভালোবাসতে। ভাতকে নয় জাতকে তখন বাসতে ভালো ফ্যাসিবাদের করতে পদচুম্বন, আলোকে লাগত অন্ধকার অন্ধকারকে আলো যদি মৃত্যুকে ভালবাসতে, এক ঝাঁক চিন্তার বোঝে নুইয়ে পড়তে ধর্ষণ, আর্তনাদ, এফআইআর পুলিশের খাতা থেকে সেই ছিঁড়ে যাওয়া এফআইআরের পাতা তোমায় দিত উষ্ণতা যদি মৃত্যু কে ভালবাসতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে যখন দেখতে এক চিলতে রোদ আর্তনাদে লুটিয়ে পড়তে মৃদু উষ্ণতায় তোমার দেহ হয়ে উঠতো ক্ষতবিক্ষত যদি মৃত্যুকে ভালবাসতে মৃত্যুর পরে আত্মা যখন খুশিতে লুটিয়ে পড়বে পেলভ ঘাসের চাদরে, পরজন্মে দুশ্চিন্তায় আঁতকে উঠবে, পুনরায় প্রবেশ করতে চাইতে অর্ধদগ্ধ দেহের ভেতর। যদি মৃত্যুকে…
Read More
সেরা বন্ধু

সেরা বন্ধু

চিত্তুরাখন্ডের গাড়োয়াল প্রদেশের এক পান্ডব বর্জিত পাহাড়ীতলীর মেয়ে আমি। এখানে শিক্ষা আলো এখনো অতটা দীপ্তমান নয়। আমাদের জনজাতির অবুঝ, নাবালিকা মেয়েদের তেরো-চৌদ্দ বছর বয়সে অলিখিত বিয়ে দিয়ে শ্বশুরবাড়ী পাঠিয়ে দেওয়া হয়। এটাকে আমি আমাদের সমাজের এক ভয়ঙ্কর অভিশাপ বলে মানি। এখানে আইনও কিছু করতে পারবে না। সব কিছুই হয় লুকিয়ে-চুপিয়ে। পূর্বতন কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছোট ছোট মেয়েরাও এটা মেনে নিতে বাধ্য হয়, মানিয়েও নেয়। তবে বর্তমানে লুকিয়ে বিয়ে হয়ে গেলেও মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারে, এটা একটা বড় সুখবর। মাঝে কয়েকটা এন.জি.ও. আইনের সাহায্য নিয়ে এই দৌরত্ব্য কিছুটা কমিয়ে ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় গোঁড়ামীকে উস্কানী দিয়ে…
Read More
মে দিবস

মে দিবস

১৮৮৬ সালের ১লা মে প্রায় যে পাঁচ লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিল আমেরিকার শিকাগো শহরের হেগ মার্কেটে আট ঘন্টার কাজের দাবিতে তাদের কপালে জুটেছিল বুলেট। পুঁজিবাদী শক্তি তাদের সর্বশক্তি দিয়েও সেদিন দাবিয়ে রাখতে পারেনি শ্রমজীবী মানুষের ন্যায্য প্রতিবাদী কণ্ঠস্বর। ১৮৮৯ সালের ১৪ই জুলাই ফ্রান্সে বাস্তিল পতনের শতবার্ষিকী অধিবেশনে প্রস্তাব গৃহীত হয় ১৮৯০ সালের ১লা মে থেকে প্রতিবছর আন্তর্জাতিক শ্রমজীবী দিবস হিসেবে পালিত হবে।  বছরে এই দিনটি শ্রমজীবী মানুষের জন্য সারা পৃথিবীতে শ্রমিক দিবস পালিত হলেও পৃথিবীজুড়ে পুঁজিবাদের রমরমার আবহে শ্রমজীবী মানুষের সামগ্রিক অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। এখন অধিকাংশ ব্যক্তি মালিকানাধীন সংস্থা গুলোতে আট ঘন্টা কাজের অধিকারকে ক্রমশ প্রহসনে পরিণত করা হচ্ছে।…
Read More