Arpita Debnath

5484 Posts
অভিযোগ উঠল অগ্নিমিত্রার বিরুদ্ধে

অভিযোগ উঠল অগ্নিমিত্রার বিরুদ্ধে

উপনির্বাচনের পূর্বেই অভিযোগ উঠল তার বিরুদ্ধে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিতর্কিত ও হিংসামূলক মন্তব্য করার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেস আজ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাঁর এই বিতর্কিত মন্তব্য সেখানে হিংসার পরিস্থিতি তৈরি করতে পারে বলে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে অভিযোগ জানিয়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য গত ১৯ তারিখে বিজেপি প্রার্থী স্থানীয় একটি মন্দিরে পুজো দেওয়ার পরে সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মারের বদলা মার তো হবেই বলে মন্তব্য করেন বলে চিঠিতে কুণাল ঘোষ উল্লেখ করেছেন। আসলে পাণ্ডবেশ্বরের তৃণমূল…
Read More
বিধিনিষেধ উঠতেই বাড়লো মৃত্যুর সংখ্যা

বিধিনিষেধ উঠতেই বাড়লো মৃত্যুর সংখ্যা

সংক্রমনের ত্রাস কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। এই অবস্থায় আজ থেকে উঠে গিয়েছে অধিকাংশ করোনা নিয়ম বিধি। যদিও আজকেই আবার দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৫। এই একই সময় মৃত্যু হয়েছে ৫২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায়…
Read More
কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায়। অবশেষে স্বস্তি৷ আপাতত সিবিআই জেরার মুখোমুখি হতে হবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে৷ সিবিআই আর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিবিআইয়ের কাছে যেতে হবে না। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে৷  বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ তবে গতকাল সন্ধ্যায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ কলকাতা…
Read More
এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

কেন্দ্রের সিদ্ধান্তকে সহমত জানালো রাজ্য সরকারও। বাংলা থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি নবান্ন থেকে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সময় সময়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল এতদিন ধরে। তবে এখন বাংলার সমগ্র পরিস্থিতি এবং সংক্রমণের হার, তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, রাজ্যের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। আর যে নিয়ম লাগু ছিল তা এখন তোলা যেতে পারে। সেই প্রেক্ষিতেই জানান হচ্ছে যে, এতদিন যে নিয়ম, বিধি জারি ছিল করোনার কারণ তা আজ থেকেই তুলে নেওয়া হল। যদিও নিজেদের সুরক্ষায় সবাই যেন মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার…
Read More
ভরসা নেই রাজ্য পুলিশের ওপরে

ভরসা নেই রাজ্য পুলিশের ওপরে

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন। আগামী ১২ এপ্রিল রাজ্যে দুই কেন্দ্র উপনির্বাচন রয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের এই নির্বাচন ঘিরে উত্তেজনা যথেষ্ট। আর এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে নির্বাচন কমিশন একটু বেশিই সতর্কতা অবলম্বন করছে। আনিস খান হত্যা থেকে শুরু করে বগটুই কাণ্ড, রাজ্য পুলিশের ওপর ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। আর তাই আসন্ন নির্বাচনে তাদের ওপর ভরসা করছে না নির্বাচন কমিশনও। তাই এই দুই কেন্দ্রে ভোটের জন্য তারা পাঠাচ্ছে বিরাট বাহিনী। সূত্রের খবর, বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। সুষ্ঠুভাবে যাতে এই ভোট সম্পন্ন হয় তার জন্য সব রকমের চেষ্টা করছে নির্বাচন কমিশন।…
Read More
বাড়ছে ওষুধের দাম

বাড়ছে ওষুধের দাম

চারিদিকের মূল্য বৃদ্ধিতে নাজেহাল পরিস্থিতি মধ্যবিত্তদের৷ এরই মধ্যে ঘরে ঘরে অসুখ-বিসুখ প্রায় লেগেই থাকে৷ তা সামাল দিতেই নাকাল হতে হয় সাধারণ মানুষকে৷ এরই মধ্যে জীবনদায়ী ওষুধের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের৷ জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল থেকে শুরু করে প্রেসারের ওষুধ, এমনকী দাম বাড়তে চলেছে হার্ট ও সংক্রমণের ওষুধেরও৷ এই তালিকা বেশ দীর্ঘ৷ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে৷ শুক্রবারই ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়, হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তন করা হচ্ছে। ২০২১ সালের আর্থিক বছরে ওষুধের দাম ১০.৭ শতাংশ বৃদ্ধি পাবে। ১ এপ্রিল থেকেই ওষুধের বর্ধিত দাম কার্যকর করা হবে৷ এর মধ্যে অধিকাংশ ওষুধই অত্যাবশ্যকীয়। এক ধাক্কায়…
Read More
প্রাণী হত্যা রুখতে নয়া ঊদ্যোগ

প্রাণী হত্যা রুখতে নয়া ঊদ্যোগ

প্রাণী হত্যা মহা পাপ। নিরীহ বন্যপ্রাণীদের হত্যা রুখতে আদিবাসী সমাজের 'শিকার উৎসবে' রাশ টানতে চাইছে বনদপ্তর। বন্যপ্রাণী হত্যা আটকাতে ইতিমধ্যে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি ঐ জনজাতির মানুষদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা। বিশেষ সূত্রে খবর, আগামী ১২ বৈশাখ বাঁকুড়ার শিবডাঙ্গা-বিবড়দা-তালডাংরার জ্বালার জঙ্গল দিয়ে এবছর শিকার উৎসব শুরু। পরে বুদ্ধ পূর্ণিমার দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ১১ তম শিকার উৎসব দিয়ে এবছর এই প্রথার শেষ হবে। এই শিকার উৎসব গুলিতে অংশ নেবেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার আদিবাসী সমাজের মানুষ। এই অবস্থায় বণ্যপ্রাণ রক্ষায় 'শিকার উৎসব' বন্ধ রাখার আবেদন জানালেন পাঞ্চেত বনবিভাগের বিভাগীয় আধিকারিক সত্যজিৎ…
Read More
স্থগিতাদেশ পেলো রায়দান

স্থগিতাদেশ পেলো রায়দান

বারংবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিধায়ক পদ খারিজের পাশাপাশি মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) চেয়ারম্যান পদ খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছে বিজেপি। বুধবার শুনানি শেষ রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি’র দাবি, পিএসি পদ বিরোধীদের প্রাপ্য। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হলফনামাও তলব করে আদালত। স্পিকার হলফনামা দিলেও পাল্টা জবাবি হলফনামা দিতে পারেনি বিজেপি। এর কারণ হিসাবে বিজেপি’র তরফে বলা হয়েছিল, হাই কোর্টের নির্দেশ মোতাবেক অধ্যক্ষ ১৭ মার্চ হলফনামা তাদের কাছে দেননি। উনি ২০ মার্চ তা জমা দেন। সেই কারণেই ২১ মার্চ সোমবার জবাব তৈরি করতে পারেনি তারা৷  উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপি’র প্রার্থী…
Read More
উত্তাপ বাড়ছে ইউক্রেনে

উত্তাপ বাড়ছে ইউক্রেনে

কম বেশি হলেও অবিরাম গতিতে চলছে যুদ্ধ। তবে এইমুহুর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ থেকে সেনা তৎপরতা কমাচ্ছে রাশিয়া। এমনই জানা গিয়েছে। এই খবরে যেন সাময়িক স্বস্তি ফিরেছিল আন্তর্জাতিক মহলেও। কিন্তু বিষয় হল, সেনা তৎপরতা কম হলেও যুদ্ধ কিন্তু থেমে থাকবে না। কারণ রাশিয়া কোনও ভাবেই যুদ্ধ বিরতি ঘোষণা করেনি। অর্থাৎ, যুদ্ধের যে উত্তাপ তা বজায় থাকছেই ইউক্রেনে। রাশিয়ার এই সিদ্ধান্তেও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না জেলেনস্কি বাহিনী।   ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনা ছিল। সেই বৈঠকের পরেই সেনা তৎপরতা কমানো হবে এমন ঘোষণা করে ক্রেমলিন। এতেই অনেকের ধারণা হয়েছিল যে এবার হয়তো যুদ্ধ থেকে সরে আসবে রাশিয়া ধীরে ধীরে।…
Read More
আজ রাতের মধ্যেই জিজ্ঞাসাবাদ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়

আজ রাতের মধ্যেই জিজ্ঞাসাবাদ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়

শিক্ষ নিয়োগে দুর্নীতি মামলায় বড়ো ঘোষণা। গ্রুপ সি, গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু, একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য বা এসএসসি’র পক্ষ থেকে বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে আবেদন করা হয় এবং ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ জারি করে৷ এই নিয়ে বেনজির সংঘাত দেখা দিয়েছে। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করলেন, প্রত্যেক এসএসসি নিয়োগে দুর্নীতি বা বেআইনি নিয়োগ মামলা তিনি সিবিআইকেই দেবেন। এসএসসি গ্রুপ ডি মামলায় মন্তব্য তাঁর। ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় আজই এসএসসির প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ…
Read More
যুদ্ধে নামতে রাজি ইউক্রেনের মেয়েরাও

যুদ্ধে নামতে রাজি ইউক্রেনের মেয়েরাও

বিগত এক মাসের যুদ্ধে বিধস্ত হয়ে গেলো একটা শহর। ছবির মতো শহর ইউক্রেনের ওডিসা। বিশ্বের কাছে এতদিন যা পরিচিত ছিল পার্ল অব দ্য ব্ল্যাক সি বলে। সেই প্রাণবন্ত শহর লণ্ডভণ্ড করতে শুরু করেছে রুশ সেনা। যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে গোটা পরিস্থিতি। নিজের শহরকে বাঁচাতে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন সে দেশের সাধারণ জনতা। দেশরক্ষার লড়াইয়ে শামিল হয়েছেন বছর তিরিশের ওলেনা ও তেত্রিশের ক্যামিলাও। সম্প্রতি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের তরফে বছর তিরিশের ওলেনা ও তেত্রিশের ক্যামিলাকে সম্মানিত করা হয়েছে। ছবিও পোস্ট করা হয়েছে দুই সুন্দরীর। তাঁদের পরনে সেনার উর্দি। মাথায় রয়েছে গর্বের টুপি। হাতে উজ্জ্বল কালাশনিকভ। দেশ বাঁচানোর লড়াইয়ে অংশ নেওয়ার জন্য দুই তরুণীর…
Read More
বড় স্বস্তি, এইমুহূর্তে মৃত্যুহীন হলো বাংলা

বড় স্বস্তি, এইমুহূর্তে মৃত্যুহীন হলো বাংলা

এইমুহূর্তে বড়ো স্বস্তি মিলছে রাজ্যের কোভিড সংক্রমণে মৃত্যুর সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.৩১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। এই…
Read More
রাজ্যের উত্তাল পরিস্থিতির মাঝেই ডাক পড়লো মুখ্যমন্ত্রীর

রাজ্যের উত্তাল পরিস্থিতির মাঝেই ডাক পড়লো মুখ্যমন্ত্রীর

প্রতিনিয়ত জল্পনা বাড়ছে রামপুরহাট কাঁণ্ডে। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে আলোচনা করার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাঁকে দেখা করার কথা বলেছেন তিনি। আজ টুইটারে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপি প্রকাশ করে রামপুরহাটে হিংসার প্রেক্ষিতে সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের বিবৃতি এবং তাদের অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল। হাইকোর্টের নির্দেশে সিবিআই সেখানে তদন্ত করলেও তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন তার সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি গতকাল রাজ্য বিধানসভার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। বগটুই কাণ্ডে ইতিমধ্যেই চাপে রয়েছে বাংলার শাসক শিবির। তার…
Read More
এইমুহূর্তে প্রায় একশো শতাংশের কাছাকাছি সুস্থ দেশে

এইমুহূর্তে প্রায় একশো শতাংশের কাছাকাছি সুস্থ দেশে

তবে কি এবার করোনা মুক্তির পথে দেশ? তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফে আরও হেরফের হল আজ। গত ২৪ ঘন্টার তুলনায় দৈনিক সংক্রমণ কমল আজ। অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৩। এই একই সময় মৃত্যু হয়েছে ৩১ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ১০১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ১ হাজার ৮৭৬।…
Read More