15
Apr
তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে বগটুই-কাণ্ডে, গ্রেফতার হচ্ছে একের পর এক। বগটুই-কাণ্ডে সিবিআই-এর দালে আরও এক৷ ধৃত ব্যক্তির নাম রিটন শেখ৷ সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। রিটনকে তোলা হবে আদালতে। বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে রিটনের নাম৷ এর পরেই তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সম্প্রতি বগটুই-কাণ্ডে সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ তাকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ার পরেই সমীরকে গ্রেফতার করে সিবিআই। এর আগে মুম্বই থেকে ধরা পড়ে এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জন৷ তাদের গ্রেফতার করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ জেরা করেই…
