21
Mar
বিভীষিকাময় সেই দিনগুলি। অভিশপ্ত দিনগুলোর পর কেটে গিয়েছে প্রায় ৩০ বছর। কিন্তু এখনও নিজের ঘরে ফিরতে পারেননি বহু কাশ্মীরি পণ্ডিত। এখনও সেই বিষ ভরা দিনগুলোর স্মৃতি তাড়া করে বেড়ায় তাদের। সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' নামের একটি ছবি যা ১৯৯০ সালের সেই ঘটনা তুলে ধরেছে। এই ছবি নিয়ে নানা বিতর্ক থাকলেও কাশ্মীরি পণ্ডিতদের নাড়া দিয়েছে এই সিনেমা। এই ছবি দেখার পরেই এবার কাশ্মীরে ফিরে আসার তাগিদ বেড়ে গিয়েছে তাদের। এই পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সিআরপিএফের ডিজি কুলদীপ সিং। তিনি বলেছেন, কাশ্মীরি পণ্ডিতরা চাইলেই ঘরে ফিরে আসতে পারেন। কুলদীপ জানাচ্ছেন, বর্তমানে কাশ্মীরের অবস্থা আগের থেকে অনেক ভালো। উপত্যকা এখন অনেকটাই…
