Arpita Debnath

5487 Posts
বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। এদিনের বৈঠকে প্রথম দিকে সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কুলে কোনো সেমিস্টার চলবে না। একই সাথে এদিন না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, ‘আমি বাচ্চাদের ব্যাগের বোঝা কমাতে চাই। যেমন চলছে তেমন চলবে। স্কুলে কোন সেমিস্টার হবে না। শিক্ষার ব্যাপারে কোন পলিসি নিলে প্লিজ কনসাল্ট।’ একই সাথে এদিন রাজ্যের ১০ হাজার স্কুলকে ডিজিটালাইজেশন করার…
Read More
বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী তরফে

বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী তরফে

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড। সেই কার্ড সামনে রেখে মন্ত্রী-আমলাদের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডিএম, এসপি, প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে থাকবেন। কোন কোন কাজ বছরের শুরুতেই অগ্রাধিকার দিয়ে করতে হবে তা ঠিক করে দেওয়া হবে। সরকারি যে প্রকল্পগুলি চলছে তা আরও সহজে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এক বছরে প্রশাসনকে আরও চাঙ্গা করতে…
Read More
আসন্ন নতুন বছর পূর্বে কড়া নির্দেশ রাজ্যের মন্ত্রীদের জন্য

আসন্ন নতুন বছর পূর্বে কড়া নির্দেশ রাজ্যের মন্ত্রীদের জন্য

বছর প্রায় শেষের পথে, শুরু হবে নতুন বছর। তার পরে বছর ঘুরলেই ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্য যাতে অযথা বিতর্কে না জড়িয়ে পড়েন, সেটা সুনিশ্চিত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার রাজ্যের মন্ত্রীদের বড় নির্দেশ দিয়ে দিলেন তিনি। আগামী বছরের শুরু থেকেই এই নির্দেশ মেনে চলতে হবে। রাজ্যের মন্ত্রীদের আকছারই নানান অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। এবার এই প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, এবার থেকে সেটা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের কোন অনুষ্ঠানে যোগ দিতে হবে কিংবা কোথায় তাঁদের উপস্থিত হওয়ার প্রয়োজন রয়েছে,…
Read More
নতুন মোড় নিলো রেশন দুর্নীতির মামলা

নতুন মোড় নিলো রেশন দুর্নীতির মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতির মামলায় জেলে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার এই রেশন দুর্নীতি মামলায় নতুন মোড়। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে একটি মেরুন ডায়েরি। সেই ডায়েরীর দুর্বোধ্য সাংকেতিক ভাষায় লেখা রয়েছে বিভিন্ন হিসাব। কিছুদিন আগে এই রেশন দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ সুব্রত ঘোষ ও হৃতেশ চন্দক নামে দুই চাল কলের মালিকসহ শান্তনু ভট্টাচার্য নামের একজন চ্যাটার অ্যাকাউন্ট‍্যান্ট। বর্তমানে ওই তিনজনই রয়েছে ইডির…
Read More
বড় ঘোষণা শিক্ষা পর্ষদের

বড় ঘোষণা শিক্ষা পর্ষদের

দিন প্রতিদিন বদলাচ্ছে নিয়ম, দিন প্রতিদিন বদলাচ্ছে নিয়ম পরীক্ষার ধরণও। সম্প্রতি উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষার ধরণে বদল এসেছে। বার্ষিক একটি পরীক্ষা নয়, বরং একাদশ-দ্বাদশ শ্রেণিতে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। এবার প্রাথমিকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হল। ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এবার থেকে এক বছরে দু’টি করে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। গৌতমবাবু জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতি চালু করা হবে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য পড়ুয়াদের ছোট থেকে তৈরি করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পর্ষদের ঘোষণা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। একটি শিক্ষাবর্ষকে দু’টি ভাগে ভাগ করে এই পরীক্ষা…
Read More
অনুমতি মিলছে না আন্দোলনের

অনুমতি মিলছে না আন্দোলনের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শাসকদল ছাড়া রাজ্য আন্দোলন, মিছিলে অনুমতি দেয় না। বহুবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার রাজ্য সরকার আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কোথাও পর্যাপ্ত টেবিল, চেয়ার নেই, কোথাও পরিকাঠামোগত ত্রুটি তো কোথাও নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দিশেহারা হতে হচ্ছে। এমনই নানা সমস্যা রয়েছে। অন্যদিকে রয়েছে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি প্রসঙ্গ। সব মিলিয়ে…
Read More
প্রকল্পের টাকা সঠিক খাতে দেওয়া নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী

প্রকল্পের টাকা সঠিক খাতে দেওয়া নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ‘তরুণের স্বপ্ন’। তবে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মুখ পুড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়াও শুরু হয়। তরুণের স্বপ্ন প্রকল্পে দেখা গিয়েছিল পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ‍্যকাউন্টে চলে গিয়েছিল। তাই একই জিনিস যাতে আবাস যোজনার ক্ষেত্রেও না হয় তার জন্যই এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেবে রাজ্য সরকার। নির্দিষ্ট ওই আইডির ওপর নির্ভর করেই বেরিয়ে আসবে সঠিক পরিচয়। মূলত শিবির করে এই অ‍্যকাউন্টের যাচাই হবে। তবে যেসমস্ত…
Read More
চরমভাবে ব্যর্থ সিবিআই

চরমভাবে ব্যর্থ সিবিআই

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দু’জনে। এবার তাঁদের জামিন দিল আদালত। জানা যাচ্ছে, গ্রেফতারির ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দু’জনের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারায় জামিনের নির্দেশ দিয়েছে আদালত। আরজি কর চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলায় গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। এদিন ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন তিনি। তবে আর্থিক দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে একটি মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না সন্দীপের। অন্যদিকে…
Read More
নতুন বছরে বাড়ানো হতে পারে ডিএ

নতুন বছরে বাড়ানো হতে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বর্তমানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীরা। এমনিতে সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। প্রথম দফা জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফা জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হয়। এআইসিপিআই সূচকের ওপর ভিত্তি করে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার। অক্টোবর মাসে কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ বাড়ানো হয়েছিল। নতুন বছরে কত শতাংশ বৃদ্ধি করা হয়, এখন সেটা নিয়ে নানান চর্চা চলছে।…
Read More
সুখবর, সরকারের টাকায় কেনা যাবে মোবাইল

সুখবর, সরকারের টাকায় কেনা যাবে মোবাইল

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফে। সরকারের একটি প্রকল্পের মাধ্যমে মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই স্কিম শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। ‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয় সরকার। ২০২৪-২৫ সালে কবে এই টাকা পাওয়া যাবে, সম্প্রতি সেই আপডেট প্রকাশ্যে এসেছে। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য চলতি বছর ২৫ মধ্যে ছাত্রছাত্রীদের ডিটেলস ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার কথা। তবে জানা যাচ্ছে, আগস্ট মাসে এই প্রকল্পের টাকা আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা পাঠানো…
Read More
মহানগরীর বুকে বড় সুখবর

মহানগরীর বুকে বড় সুখবর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর পরিবহণ দফতরের তরফে। হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগকারী দু’টি ব্রিজ হল রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতু। নিত্যদিন অগুনতি মানুষ এবং যানবাহন এর ওপর দিয়ে যাতায়াত করেন। এবার এই দুই সেতুর ওপর থেকে চাপ কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। শালিমার জেটিঘাটে একটি নতুন রো রো ভেসেলের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভারী যানবাহন চলাচলের চাপ কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক এবং অন্যান্য যানবাহন গঙ্গা পার করানো। আপাতত গঙ্গাসাগর মেলার জন্য এই রো রো ভেসেল ব্যবহৃত হবে। এর মাধ্যমে…
Read More
সুখবরের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা

সুখবরের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। এখন প্রশ্ন হল সত্যিই কি নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়বে? এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অক্টোবর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল। সেবারে মোট ৫৩ শতাংশ হারে DA বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এই বর্ধিত হারে ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন মোট ১ কোটি কর্মী এবং পেনশন…
Read More
আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি কালীঘাটের কাকু

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি কালীঘাটের কাকু

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এদিকে দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এবার জানা গেল, আচমকাই সংজ্ঞা হারিয়েছেন ‘কাকু’। প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিগত বেশ কিছুটা সময় ধরেই শরীর ভালো নেই সুজয়কৃষ্ণ ভদ্রর। জেল হেফাজতেই ‘কাকু’র চিকিৎসা চলছিল। শারীরিক অসুস্থতার কারণেই বহুবার আদালতের নির্দেশ সত্ত্বেও সশরীরে হাজিরা দিতে পারেননি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছে, সেই বিষয়ক অসুস্থতার জেরেই…
Read More
কেন্দ্র সরকারের তরফে গুরুতর অভিযোগ

কেন্দ্র সরকারের তরফে গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে মেট্রো কতৃপক্ষের তরফে কলকাতার সাথেই আশেপাশের জেলাগুলির সাথেও যোগাযোগ মসৃণ করতে চালু করা হচ্ছে আরও একাধিক মেট্রো রেল প্রকল্প। এবার এই মেট্রোরেলের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললো কেন্দ্রীয় সরকার। দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পরিবহনের সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য কলকাতা মেট্রোর প্রত্যেক বছর ৪৫০ কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। জানা যাচ্ছে, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছে ভারতীয় রেল। এ প্রসঙ্গে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সরকারের উদাসীনতার কারণেই নাকি কলকাতা মেট্রোর এই ভোগান্তি হচ্ছে। যার ফলে কার্যত বেহাল অবস্থা একাধিক সরকারি প্রকল্পের। আর এতেই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ২০২১ সাল থেকে…
Read More