Arpita Debnath

5487 Posts
হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গতকাল ভিজেছে সহ দক্ষিণের একাধিক জেলা। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা…
Read More
বাদশার বারে বোমা ছুড়ে মারে বাইকবাহী দুষ্কৃতীরা

বাদশার বারে বোমা ছুড়ে মারে বাইকবাহী দুষ্কৃতীরা

ভোররাতে চণ্ডীগড়ের উচ্চতর সেক্টর 26-এ জনপ্রিয় গায়ক এবং র‌্যাপার বাদশার মালিকানাধীন একটি বারে একটি বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটে 2:30 থেকে 2:45 টার মধ্যে যখন একটি মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাইভেট ক্লাবে একটি কম তীব্রতার বিস্ফোরক নিক্ষেপ করে। সৌভাগ্যবশত, কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই চণ্ডীগড় পুলিশকে সতর্ক করা হয়। বোমা ডিটেকশন স্কোয়াড এবং চণ্ডীগড় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলগুলি প্রমাণ সংগ্রহ করতে এবং বিস্ফোরক ডিভাইসের প্রকৃতি নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, "প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা। আমরা সন্দেহভাজনদের এবং তাদের উদ্দেশ্য শনাক্ত করার জন্য কাজ করছি। চাঁদাবাজি উড়িয়ে দেওয়া…
Read More
শোকজ করা হল বিধায়ককে

শোকজ করা হল বিধায়ককে

বিগত বেশ কিছুদিন ধরে এক বিতর্ক চলছে রাজ্যের রাজনীতিতে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক বন্দোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে ‘কোণঠাসা’ করা হচ্ছে মন্তব্যের জেরে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে শুরু করেছে।  অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে শোকজ করেই দিল তৃণমূল। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকই এদিন হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার করা মন্তব্যের জেরে বিড়াম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন? তা জান…
Read More
নতুন বছরে হবে মামলার শুনানি

নতুন বছরে হবে মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার…
Read More
সুখবর, পাঁচ হাজার টাকা পাবে রাজ্যবাসী

সুখবর, পাঁচ হাজার টাকা পাবে রাজ্যবাসী

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতিমাসে পেয়ে থাকেন ভাতা। তবে এবার রাজ্য সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যার মাধ্যমে মিলবে পাঁচ হাজার টাকা। এই প্রকল্পের সুবিধা পাবেন পুরুষ ও নারী উভয়ই। রাজ্য সরকার ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। এককালীন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়াও ৫০০০…
Read More
প্রকাশ্য এলো কোটি টাকার জালিয়াতি

প্রকাশ্য এলো কোটি টাকার জালিয়াতি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই চিটফান্ড প্রতারণা মামলায় ফের অ্যাকশনে ইডি। কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগে এবার প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টর, বাসুদেব বাগচী এবং অভীক বাগচীর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। ওড়িশায় দায়ের হওয়া মামলায় ২০১৭ সালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ কর্তারা। এরপর কেটে গিয়েছে প্রায় ৭ বছর। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত ছিলেন। এবার ইডির হাতে গ্রেফতার হলেন বাসুদেব…
Read More
হচ্ছে জল্পনা, বৈঠকে ডাক পেলেন না হেভিওয়েট সাংসদ

হচ্ছে জল্পনা, বৈঠকে ডাক পেলেন না হেভিওয়েট সাংসদ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিধানসভা উপনির্বাচনে সদ্য ছয়ে-ছয় করেছে তৃণমূল। এরপর দলের কর্মসমিতির বৈঠকে জানা যাচ্ছে, এই বৈঠকে দলের সকল সাংসদ, বিধায়ক ও জেলার শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তবে তাৎপর্যপূর্ণভাবে ডাক পাননি দলের এক হেভিওয়েট সাংসদ। বৈঠকে ডাক পেলেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর তাঁর বেশ কিছু মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় শাসক দলের বিধায়ক…
Read More
চাপ বাড়ল পার্থর

চাপ বাড়ল পার্থর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গতকালই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই একই দিনে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই। অভিযোগ, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ‘এজেন্ট’ হিসাবে কাজ করতেন এই সন্তু। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা জমা পড়েছে ‘এজেন্ট’ সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। এর আগেও অবশ্য সন্তুর বিরুদ্ধে অভিযোগ এনেছিল কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে নাম ছিল সন্তুর। তার বিরুদ্ধে কোটি…
Read More
নয়া নিয়ম লাঘু হলো সংসদের তরফে

নয়া নিয়ম লাঘু হলো সংসদের তরফে

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে এবার বড় সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি। ২০২৫ সালে শেষবারের মতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা হবে। এরপর থেকে পুরোদমে চালু হয়ে যাবে সেমিস্টার পদ্ধতি। তার আগেই সমস্ত প্রক্রিয়া অনলাইন করার উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রশ্নপত্রের নম্বর তোলা, ইতিমধ্যেই সবটা অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধিত সব কাজ অনলাইনে হবে। আগামী বছরের…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের সরকারি ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী বছরের সরকারি ছুটির তালিকা

চলতি মাস প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কটাদিন। তারপরই আসছে নতুন বছর। সম্প্রতি নতুন বছরের ছুটির তালিকাও প্রকাশ করেছে নবান্ন। ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের। তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে। ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার…
Read More
সরকারের তরফে আটশ টাকা করে পাবে শিক্ষার্থীরা

সরকারের তরফে আটশ টাকা করে পাবে শিক্ষার্থীরা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধার জন্য এক প্রকল্প হল মেধাশ্রী। জানিয়ে রাখি, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই এই সুবিধা মিলবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে…
Read More
জারি হলো কুয়াশার সতর্কতা

জারি হলো কুয়াশার সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি…
Read More
আদালতের রায়ে ফের জোর ধাক্কা খেলো সরকার

আদালতের রায়ে ফের জোর ধাক্কা খেলো সরকার

রাজ্যের বিপরীতে গেলো রায়, আবারও বড় ধাক্কা খেল রাজ্য! হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি শম্পা সরকার। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, কলকাতা পুরসভার অধীন নিজেদের কোনও স্থাবর, অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবে না সরকার। আরও জানানো হয়েছে, ক্যামাক স্ট্রিটে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিয়মের ‘প্রতীতি’ ভবনও বিক্রি, হস্তান্তর অথবা লিজ দেওয়া যাবে না। নতুন বছরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আগামী ৩ জানুয়ারি আবার এই মামলার শুনানি হবে। জাস্টিস সরকারের নির্দেশ, সেই দিন সব পক্ষকে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জানাতে হবে। হলদিয়া পেট্রোকেম সম্বন্ধিত এসেক্স ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্টের মামলায় রাজ্যকে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পেট্রোকেমের শেয়ার হস্তান্তর সম্বন্ধিত চুক্তি…
Read More
ভাতা বাড়ানো হলো সরকারের তরফে

ভাতা বাড়ানো হলো সরকারের তরফে

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় একের পর এক ‘সুখবর’ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার এক ধাক্কায় ৭০০০ টাকা ভাতা বাড়াল রাজ্য সরকার। ঘোষণা হতেই মুখে হাসি ফুটেছে অনেকের। সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানো হয়েছে। এতদিন অবধি তাঁরা মাসিক ১০,১৯০ টাকা করে পেতেন। তবে এবার এক ধাক্কায় ভাতার পরিমাণ অনেকখানি বাড়িয়ে দেওয়া হল। অভিজ্ঞতার ভিত্তিতে নূন্যতম ভাতা কাঠামোর ধাপে ধাপে বদল হল। টাকার হিসেবে যদি বলা হয়, তাহলে কোনও কর্মী যদি একটানা ৫ বছর কাজ করেন, তাহলে তিনি নূন্যতম ২১,০০০ টাকা মাইনে পাবেন। একইরকমভাবে কেউ ১০ বছর…
Read More