Arpita Debnath

5487 Posts
রাজ্যে আলু-পেঁয়াজের চাহিদা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে আলু-পেঁয়াজের চাহিদা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে আলু-পেঁয়াজের দাম। এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু-পেঁয়াজ নিয়ে রীতিমতো দালালরাজ চলছে। সরকারকে না জানিয়েই সীমান্ত এলাকা দিয়ে আলু বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আলু-পেঁয়াজের দামে রাশ টানতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্য আগে নিজের প্রয়োজন মেটাবে তারপর রপ্তানির চিন্তা। বাংলার আলু বাইরে চলে যাচ্ছে অথচ রাজ্য কিছুই জানতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। সীমান্ত পেরিয়ে কীভাবে রাজ্যকে না জানিয়ে এখানকার আলু বাইরে চলে যাচ্ছে সেই বিষয় এবার…
Read More
কত ডিগ্রি পড়লো তাপমাত্রা

কত ডিগ্রি পড়লো তাপমাত্রা

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ। এরই মাঝে নভেম্বরের শেষে রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ। এরই মাঝে অবশ্য হাজির হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা আর খুব একটা নামার সম্ভাবনা নেই। ভোগাতে পারে কুয়াশা। কুয়াশার জন্য জারি রয়েছে সতর্কতাও। উত্তরবঙ্গের…
Read More
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-ভাগ্য কার্যত পরোক্ষভাবে কলকাতা হাইকোর্টেই ঝুলে রইল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি, এরপর সিবিআইয়ের হাতে গ্রেফতার হন এই রাজ্যের এই দাপুটে রাজনীতিক। বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে তিনি জামিনের আর্জি জানান। তবে জানা যাচ্ছে, কার এজলাসে সেই শুনানি হবে, সেটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে, কোন এজলাসে সিবিআইয়ের মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিনের আবেদনের শুনানি হবে সেটা…
Read More
বড় ঘোষণা সরকারের

বড় ঘোষণা সরকারের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন, কৃষকদের জন্য কৃষক বন্ধু সহ একাধিক স্কিম। এবার এমনই একটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু কৃষক। আজ থেকে এই স্কিমের টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, কৃষকবন্ধু প্রকল্পে এবার রবি শস্যের জন্য রাজ্য আর্থিক…
Read More
নিয়ম লঙ্ঘন রুখতে জারি নয়া নিয়ম

নিয়ম লঙ্ঘন রুখতে জারি নয়া নিয়ম

পূর্ব থেকেই নিয়ম জারি থাকলেও লঙ্ঘন করা হয়েছে বার বার। এবার এই নিয়ম লঙ্ঘনকে রুখতে কড়া নির্দেশ। চাই সততার শংসাপত্র, তা না হলে মিলবে না পদোন্নতি! জারি হল এমনই নির্দেশিকা। নবান্ন তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, সততার শংসাপত্র Integrity Clearance Certificate/ Vigilance Clearance জমা না দিলে আটকে যাবে পদোন্নতি। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকার তরফে। নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যের সকল সরকারি কর্মচারী সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য। তবে এই নিয়ম আজকের নয়, চাকরির শুরু থেকেই প্রত্যেক সরকারি কর্মীকে এই নিয়ম মানতে হবে। এমনই নির্দেশিকা রয়েছে। সার্ভিস লগ বুকেও এই বিষয়ে উল্লেখও রয়েছে। অভিযোগ, আগে থেকেই সততার শংসাপত্র নিয়ে…
Read More
বাতিল হলো জামিন

বাতিল হলো জামিন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের। একাধিকবার জামিনের আবেদন করেও সুরাহা হয়নি। ফের একবার পার্থর জামিন মামলার শুনানি বাতিল হয়ে গেল। বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন শুনানির শুরুতেই ইডির তরফ থেকে জানানো হয়, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সকল মামলার শুনানি ইডি বিশেষ আদালতে হোক। অর্থাৎ এই সংক্রান্ত সব মামলার শুনানি একজন বিচারকই করুন। ইডির এই আবেদনের ফলে আজ…
Read More
আগামী কয়েকদিন নেই বৃষ্টির সম্ভবনা

আগামী কয়েকদিন নেই বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২২ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে জোরসে কামড় বসাবে শীত। ১৫ই নভেম্বরের দিক থেকে শীতের আমেজ আসবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে নামতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্প। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদে আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের…
Read More
জোর ধাক্কা খেলো রাজ্য

জোর ধাক্কা খেলো রাজ্য

চাপ বাড়ছে রাজ্যের ওপর, জোর ধাক্কা খেলো কোর্টে। হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে জোর বিপাকে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কাছে শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর দু’হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এবার শীর্ষ আদালতে এই মামলা উঠতেই বড় নির্দেশ। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ অবিলম্বে এই বিপুল বকেয়া রাজ্যকে মেটানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম নির্দেশ, কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্য সরকারকে। এর আগে ২০২৩ সালে বকেয়া ইস্যুতে মামলা হলে সুপ্রিম কোর্টের তিন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চ সালিশি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে সমস্ত বকেয়া অর্থ মেটানোর নির্দেশ দিয়েছিল। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। প্রধান বিচারপতির বেঞ্চ…
Read More
সমুদ্র সৈকতে এবার জুড়ছে নয়া জিনিস

সমুদ্র সৈকতে এবার জুড়ছে নয়া জিনিস

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দীঘার সমুদ্র সৈকতে এখন থেকে আসলে বালি, থাই ল্যান্ডের ফিল। দোলনায় দুলে সমুদ্রের জলে পা ছুঁয়ে অপূর্ব আমেজ উপভোগ করা যাবে। এবার আকর্ষণ বাড়াতে বালি, থাইল্যান্ডের মতো জায়ান্ট সুইংয়ের ব্যবস্থা করা হচ্ছে। নিউ দিঘার ঢেউ সাগর কম্পাউন্ডের মধ্যেই সুসজ্জিত দোলনা লাগানো হচ্ছে। বেশ উঁচু স্ট্যান্ডের সঙ্গে লাগানো থাকবে এই দোলনা। আর সেখানে বসে দুলে দুলে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। এমনকি পর্যটকদের সুরক্ষার কথা ভেবে বিভিন্ন বন্দোবস্তও রয়েছে। মাত্র ১০০ টাকায় এই রাইডের সুবিধা নিতে পারবেন।…
Read More
মিললো না ধর্ণামঞ্চের অনুমতি

মিললো না ধর্ণামঞ্চের অনুমতি

বিগত বেশ কিছু দিন ধরে ধর্নাস্থল নিয়ে একাধিক মতবিবাদ চলছে। অবশেষে এই বিবাদ কাটাতে সমস্যা সমাধানের ‘পথ’ দেখাল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে শহরের কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে বা কোথায় দেওয়া যাবে না এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি জারি করা দরকার। হাইকোর্টের পর্যবেক্ষণ, এনিয়ে গাইডলাইন প্রকাশ করা উচিত। নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নামঞ্চ করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ, আপত্তি জানায় রাজ্য। সরকার তরফে নবান্ন বাসস্ট্যান্ডে কোনও দল বা সংগঠনকে ধর্না বা বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয় না। সরকার জানায়, নবান্নের বাসস্ট্যান্ড থেকে প্রচুর বাস যাতায়াত…
Read More
উঠতে থাকা অভিযোগ স্বীকার করে নিল রাজ্য সরকার

উঠতে থাকা অভিযোগ স্বীকার করে নিল রাজ্য সরকার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে দাঁড়িয়ে অভিযোগ স্বীকার করে নিল খোদ পশ্চিমবঙ্গ সরকার। তার জেরেই কলকাতা হাইকোর্টে তুমুল ভর্ৎসিত রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই রিপোর্ট রাজ্য জানাল, হ্যাঁ, টাকা নয়ছয় হয়েছে। হাইকোর্টে রাজ্য জানাল, মামলাকারীদের ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি রবি কিষাণ কাপুর। এটা ‘ইচ্ছাকৃত জালিয়াতি’, বলে মন্তব্য বিচারপতির। প্রসঙ্গত, আবাস নিয়ে ‘দুর্নীতির’ অভিযোগ আজকের…
Read More
বেড়ে চলেছে মুসলিমদের সংখ্যা

বেড়ে চলেছে মুসলিমদের সংখ্যা

ভারত একটি হিন্দু গরিষ্ঠ দেশ। তবে এটি এমন একটি দেশ যেখানে সর্ব ধর্মের সমন্বয় ঘটেছে। দেখতে গেলে ভারতে সমস্ত ধর্মের মানুষকেই পাওয়া যায়। এদিকে, নির্দিষ্ট সময় অন্তর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ধর্ম নিয়ে গবেষণা করে চলেছে এবং কিছু অনুমান বা তথ্য সামনে এসছে। পিউ রিসার্চের একটি নতুন সমীক্ষা অনুসারে, হিন্দু ধর্ম ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হয়ে উঠবে। যেখানে ভারত বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে। যা ১.৪ বিলিয়ন হবে। সমীক্ষায় বলা হয়েছে যে, খ্রিস্টান (৩১.৪ শতাংশ) এবং মুসলমানদের (২৯.৭ শতাংশ) পরে, হিন্দুরা বিশ্বের মোট জনসংখ্যার…
Read More
চিকিৎসকের মৃতদেহকে ঘিরে জল্পনা তুঙ্গে

চিকিৎসকের মৃতদেহকে ঘিরে জল্পনা তুঙ্গে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে হাসপাতালের ভেতর হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ। এবার সেই আরজি করেরই এক প্রাক্তনীর দেহ উদ্ধার ঘিরে জোর শোরগোল। দীপ্র ভট্টাচার্য নামের এক চিকিৎসক ঝাড়গ্রাম হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ছিলেন। আরজি করের প্রাক্তনী ছিলেন দীপ্র। হাসপাতালের অ্যানেস্থেসিস্ট ডাক্তারদের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে একটি লম্বা পোস্ট করেন। মেসেজে লিখেছিলেন, দেড় বছর তিনি আরজি কর হাসপাতালে ছিলেন। সেখানকার ডাক্তার-অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে হুমকি সংস্কৃতিতে মদত দেওয়ার অভিযোগ আনেন তিনি। এদিন বেলায় দীপ্র যখন ওই মেসেজ পাঠান তা দেখে তাঁর সহকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে তাঁর ফোন সুইচ অফ…
Read More
বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য

বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য

দিন প্রতিদিন বেড়ে চলেছে বকেয়ার পরিমাণ, যা বাড়তে বাড়তে পাহাড় প্রমান হয়ে দাঁড়িয়েছে। যার জেরে নাজেহাল হয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল বিদ্যুতের বিল বকেয়া রাখার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রাজ্যেরই সরকারি দফতর। রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে এক হাজার কোটি টাকার বেশি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে নানা সরকারি দফতরের। এই অবস্থায় ‘বাকি’তে লাগাম দিতে এবার ভিন্ন পন্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য। এবারে প্রি-পেড সিস্টেম চালু করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ছোট সরকারি অফিসে প্রি-পেড মিটার বসানোর নির্দেশ জারি করেছে অর্থ দফতর। রাজ্যের অর্থ দফতর তরফে গত ২৮ অক্টোবর এই মর্মে একটি নির্দেশিকা দেওয়া…
Read More