Arpita Debnath

5487 Posts
বারো ঘন্টার অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা

বারো ঘন্টার অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একদিকে দুর্গাপুজো, অন্যদিকে আমরণ অনশনে বসেছেন ৭ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলায় চলছে তাঁদের অবস্থান। এবার সেখান থেকে বিরাট কর্মসূচির ঘোষণা করা হল। ধর্মতলার অনশন মঞ্চ থেকে ঘোষণা করা হল, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন হবে। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও ১২ ঘণ্টার এই অনশন করবেন বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। জুনিয়র চিকিৎসকরা একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন। বিকেল ৪টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। যাবে ধর্মতলার অনশন মঞ্চ অবধি। এই মহামিছিলে জুনিয়র…
Read More
এবার দুর্নীতিতে নাম জরালো আরও একের

এবার দুর্নীতিতে নাম জরালো আরও একের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজনের নাম জড়াল এই মামলায়। গরু পাচার মামলার পর এবার নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে কেষ্ট-ঘনিষ্ঠ মলয় পিট! জানা যাচ্ছে, ইতিমধ্যেই মলয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মলয় আরেক কুন্তল ঘোষ? নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করেছেন? ইতিমধ্যেই মলয় ঘনিষ্ঠ এক NGO কর্তার কাছ থেকে চাকরিপ্রার্থীদের একাধিক তালিকা উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থা এও জানতে পেরেছে, ওই…
Read More
বাড়ানো হলো মাসিক বেতন

বাড়ানো হলো মাসিক বেতন

আরমাত্র কটা দিনের অপেক্ষা, তারপরই দেশজুড়ে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই আবহে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বহু ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধির। স্বাভাবিকভাবেই উৎফুল্ল শ্রমিকরা। কেন্দ্র সরকারের শ্রম মন্ত্রকের শ্রম কমিশনারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিল্ডিং নির্মাণ, লোডিং আনলোডিং, নিরাপত্তারক্ষী, দারোয়ান, হাউসকিপিং, খনি এবং কৃষি কার্যের সাথে যুক্ত শ্রমিকদের বেতন বৃদ্ধি পাবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নূন্যতম বেতন বৃদ্ধি পাবে অদক্ষ শ্রমিক, ঝাড়ুদার, সাফাই কর্মীদেরও। দৈনিক ৭৮৩ টাকা বা মাসে ২০ হাজার ৩৫৮ টাকা নূন্যতম বেতন হবে এই শ্রমিকদের। আধা ও দক্ষ শ্রমিকদের নূন্যতম দৈনিক ৮৬৮ টাকা বা মাসে ২২৫৬৮ টাকা মজুরির কথা ঘোষণা করেছে শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে…
Read More
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো বীরভুম

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো বীরভুম

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় সম্প্রতি মেয়ে সুকন্যাকে নিয়ে ফের বীরভূম ফিরেছেন অনুব্রত মণ্ডল। এর কয়েকদিনের মাথায় সামনে এল কাজল-কেষ্ট গোষ্ঠী সংঘর্ষের খবর। বীরভূমের রাজনীতির দুই হেভিওয়েট হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এবার এই দু’জনের গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়ে উঠল নানুর। দু’পক্ষেরই বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন, ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেষ্ট-কাজল গোষ্ঠী সংঘর্ষের ফলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায়, পুলিশ বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। অনুব্রত ফিরতে না…
Read More
মিলল কাজের প্রতিশ্রুতি, রাজ্যের মহিলাদের বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

মিলল কাজের প্রতিশ্রুতি, রাজ্যের মহিলাদের বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এবার এই পুজোর আবহেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা! এবার ফেক ভিডিও ধরলেই মিলতে পারে পুরস্কার। শুধু তাই নয়, পেতে পারেন চাকরিও! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ শনাক্ত করতে পারবে, ভুয়ো ভিডিওগুলো ফেক লিখে ফাস্ট পুলিশের কাছে পাঠাবে, তাঁদের জন্য ১০০টি পুরস্কার থাকবে। দরকার হলে তাঁরা চাকরিও পাবে’। পুজোর আবহে রাজ্যের মহিলাদের হাতে মুখ্যমন্ত্রীর নয়া ‘দায়িত্ব’ তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতিকদের একাংশের মতে, সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। পথে নেমে…
Read More
এবার অনশনের পথে হাঁটছে সিনিয়র ডাক্তাররা

এবার অনশনের পথে হাঁটছে সিনিয়র ডাক্তাররা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত শনিবার থেকেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এদিন জুনিয়র চিকিৎসকদের ডোরিনা ক্রসিংয়ের ধর্নাস্থলে যান সিনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে দাঁড়িয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একই মঞ্চে অনশনের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিকল্প জায়গা ভাবতে হবে সিনিয়র চিকিৎসকদের। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন…
Read More
দেশীয় ট্রেনের চাহিদা বাড়ছে বিদেশে

দেশীয় ট্রেনের চাহিদা বাড়ছে বিদেশে

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একেরপর একগুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়ার নীতি শুধু ভারতেই নয়, আলোড়ন ফেলেছে বিদেশেও। বিশ্বের নজর বন্দে ভারতের ওপর। জানা গেলো, চিলি, কানাডা এবং মালয়েশিয়ার মত বিভিন্ন দেশগুলিও এই মুহূর্তে বন্দে ভারত কেনার প্রবল আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে ট্রেনের নিরাপত্তার বিষয়ে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কবচ ব্যবস্থা সম্প্রসারনেরও কাজ চলছে। এটি ৪০ হাজার কিলোমিটার নেটওয়ার্ক বিস্তার করবে। সেই সাথে ১০ হাজার লোকোমোটিভে ইন্সটল করা হবে। কবচ…
Read More
পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে তরুণী চিকিৎসকে

পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে তরুণী চিকিৎসকে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার জানা যাচ্ছে, গত আগস্ট মাসে হওয়া এই ধর্ষণ হত্যাকাণ্ড একেবারেই আকস্মিক কোনও ঘটনা নয়। বরং দীর্ঘ এক পরিকল্পনার ফল! এই কাণ্ডের পর থেকেই শিরোনামে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালের অন্দরে হওয়া নানান অন্যায় এবং অনিয়মের প্রতিবাদে সরব হয়েছিলেন ওই তরুণী চিকিৎসক। যে কারণে সন্দীপের চোখের ‘বিষ’ হয়ে ওঠেন। আর সেই জন্যই অকালে প্রাণ হারাতে হয় তাঁকে। আরজি করে রোগীদের ফ্রি-তে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। এই বিষয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসককে অভিযোগ করেছিলেন ওই তরুণী। তাঁরা প্রত্যেকেই আবার ছিলেন…
Read More
আজ থেকে আগামী সাতদিন পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যে

আজ থেকে আগামী সাতদিন পর্যন্ত টানা বৃষ্টি চলবে রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে টানা দশ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। ওদিকে অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর জেরে বৃষ্টি চলবে। আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ…
Read More
কর্মবিরতি প্রত্যাহার করলেও থামছেনা আন্দোলন, জানালেন জুনিয়র চিকিৎসকরা

কর্মবিরতি প্রত্যাহার করলেও থামছেনা আন্দোলন, জানালেন জুনিয়র চিকিৎসকরা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করল জুনিয়র ডাক্তাররা। একপ্রকার বাধ্য হয়ে কর্মবিরতি থেকে প্রত্যাহার নিতে হলো জুনিয়র ডাক্তারদের। ধর্মতলা থেকেই এই ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন দেবাশিস হালদার বলেন, “পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে লাগাতর অবস্থান বিক্ষোভের ডাক দিচ্ছি। আমরা কাজে ফিরছি। আর এখানে বসে থেকে বুঝিয়েও দিচ্ছি, আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি।” কর্মবিরতি প্রত্যাহারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররা সাথে ডেডলাইন বেঁধে দিয়েছে সরকারকে। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন করবেন। সঙ্গে করে তারা একটি ঘড়ি দেখিয়ে হুঁশিয়ারি দেন, প্রতি মিনিট,…
Read More
বাড়ানো হলো বেতন

বাড়ানো হলো বেতন

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। পুজো মানেই বোনাস! এবার রেলওয়ে কর্মীদের বোনাস নিয়ে সামনে আসছে বড় আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে এবার সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেওয়ার দাবি তুলেছে বহু রেলওয়ে কর্মচারী ইউনিয়ন। এই আবহে কেন্দ্রের তরফ থেকে রেলওয়ে কর্মীদের ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই ষষ্ঠ বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের অধীন বোনাস দেওয়ার দাবিতে সরব হয়েছে রেলওয়ে কর্মচারীদের একাধিক সংগঠন। গতকাল কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ৭৮ দিনের মাইনের…
Read More
গেফতার সন্দীপ ঘনিষ্ঠ

গেফতার সন্দীপ ঘনিষ্ঠ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করে ধর্ষণ হত্যাকাণ্ডের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলারও তদন্ত করছে সিবিআই। সম্প্রতি এই মামলায় গ্রেফতার করা হয়েছে আশিস পাণ্ডেকে। তিনি আবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সন্দীপের সঙ্গে তাঁর ‘সুসম্পর্কে’র কথা এখনও শোনা যায় আরজি করের অন্দরে। জানা যাচ্ছে, ২০১৭ সালে এমবিবিএস পড়তে আরজি করে প্রবেশ করেন তিনি। ২০২২-২৩ সালে তাঁর ইন্টার্নশিপ হয়। এরপর ওই একই মেডিক্যাল কলেজ-হাসপাতালে হাউস স্টাফ ছিলেন তিনি। শোনা যায়, বিগত কয়েক বছরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘খাস লোক’ হয়ে উঠেছিলেন এই আশিস। সন্দীপ জমানায়…
Read More
চাপ বাড়ছে প্রাক্তন পুলিশের কমিশনের

চাপ বাড়ছে প্রাক্তন পুলিশের কমিশনের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনের বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি নিয়ে কোনওরকম বাধা নেই বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিস দেওয়ার নির্দেশ দেন। বর্ষীয়ান আইনজীবী মহেশ জেটমালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানান। আইনজীবী আরও বলেন, উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে কোনও বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
Read More
সম্মান পেলো বাংলা ভাষা

সম্মান পেলো বাংলা ভাষা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর, ধ্রুপদী বা ক্লাসিকাল ভাষার মর্যাদা পেল বাংলা ভাষা। কেন্দ্রীয় সরকার আজ বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছে। বাংলার সাথেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেল মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়াও। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সেই চিঠিতে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ গবেষণা করেছি। গবেষণায় উঠে এসেছে প্রায় আড়াই হাজার বছর পুরনো বাংলা ভাষা। ধ্রুপদী মর্যাদা পাওয়ার যোগ্যতা রাখে বাংলা ভাষা। আগে কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষার মর্যাদা দেয় তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়লাম, ওড়িয়া ভাষাকে। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত ঘোষণার পর উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী।
Read More