Arpita Debnath

5487 Posts
আসন্ন পূজার আগেই ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানের

আসন্ন পূজার আগেই ডাক দেওয়া হচ্ছে নবান্ন অভিযানের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে শুরু হয়েছে প্রতিবাদ। এরপর এই ঘটনায় জল গড়ায় হাইকোর্টে। এদিকে শোনা যাচ্ছে নবান্ন কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের একবার ছাত্র সমাজ এক নয়া অভিযানের ডাক দিতে চলেছে। নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার জানান, “পরিকল্পনা চলছে আমাদের। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা সকলে জানতে পারবেন।” ২৭ অগস্ট ঘটনার দিন কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি, দু’টি জায়গা থেকে মিছিল বের করে ছাত্র সমাজ। সেই…
Read More
মিলল স্বস্তি, কমে যাবে বিদ্যুতের বিল

মিলল স্বস্তি, কমে যাবে বিদ্যুতের বিল

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। হাজার হাজার টাকা বিদ্যুতের বিল জমা দেওয়ার দিন শেষ। অতিরিক্ত বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার করুন। যেমন LED বাল্ব। এই বাল্বগুলি সাধারণ বাল্বের তুলনায় অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করে অর্থাৎ খরচও অনেকটাই বাঁচবে। AC. মেশিন ব্যবহারের সময় তার তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখুন। এতে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক কিছু বছর আগে এক প্রকল্প চালু করেছে মমতা সরকার। যার নাম ‘হাসির আলো প্রকল্প’। এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ‍্যুতের বিলের উপরে বিশেষ…
Read More
চরম বিপাকে পরীক্ষার্থীরা

চরম বিপাকে পরীক্ষার্থীরা

বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। এই মুহূর্তে জোরকদমে পড়াশোনা করছেন ২০২৫ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পছন্দের কলেজে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা মাস্ট। এবার উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এবার এই চারটি পরীক্ষার ক্ষেত্রেই উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক করার কথা। কোনও পরীক্ষার্থীর যদি ৫০% এর নীচে…
Read More
চাঞ্চল্যকর তথ্য জানালেন হাসপাতালের ডিন

চাঞ্চল্যকর তথ্য জানালেন হাসপাতালের ডিন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিক্যাল কলেজ। এর মধ্যে অন্যতম এসএসকেএম। এই হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভীক দে-র নাম জড়িয়েছে বহু জায়গায়। এই আবহে এবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিন অভিজিৎ হাজরা। গ্রেফতার হলেই নেতা-মন্ত্রীদের বারংবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন? প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বলেন, ‘কখনও কখনও কষ্ট হয়। যে কোনও চিকিৎসকের পক্ষে, যে কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা সিস্টেমের চাপে করতে বাধ্য হই। চিকিৎসক সমাজ বাধ্য হয়’। ডিন…
Read More
দুঃসংবাদ, দেওয়া হবে না টাকা

দুঃসংবাদ, দেওয়া হবে না টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে ‘তরুণের স্বপ্ন’ অন্যতম। এ বছর দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর পড়ুয়দেরও ট্যাব, মোবাইল কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দফতর। জানা গিয়েছে এ বার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। তবে আপাতত সেই সিদ্ধান্ত প্রত্যাহার। ৫ সেপ্টেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। তবে এরপর কবে সেই টাকা…
Read More
সুপ্রিম কোর্টের দারস্থ সন্দীপ

সুপ্রিম কোর্টের দারস্থ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে। এই আবহে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দুর্নীতির অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সোজা সুপ্রিম কোর্টে ছুটলেন তিনি। টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মর্গ থেকে শবদেহ বিক্রি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রচুর। সুপ্রিম কোর্টে করা আর্জিতে সন্দীপ দাবি করেছেন, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে তাঁর কোনও কথা শোনা হয়নি। তিনি আরও দাবি করেছেন, আরজি করের ধর্ষণ, খুনের ঘটনার সঙ্গে দুর্নীতির অভিযোগ জড়িয়ে হাইকোর্টর তরফ…
Read More
শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্র

শীর্ষ আদালতের দ্বারস্থ কেন্দ্র

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। রাজ্যের তরফ থেকে আরজি করে মোতায়েন সিআইএসএফকে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর। গত ২০ আগস্ট আরজি করের ঘটনার প্রেক্ষিতে এখানকার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এরপর ২৩ আগস্ট হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নেয় কেন্দ্রীয় বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, রাজ্যের তরফ থেকে সিআইএসএফ-এর সাথে অসহযোগিতা করা হচ্ছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি আর্জি জানানো হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গ…
Read More
নয়া ঘোষণা অর্থ দফতরের তরফে

নয়া ঘোষণা অর্থ দফতরের তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। অপেক্ষা আর মাসখানেকের। মহালয়া আসতে আর একমাসও বাকি নেই। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর। অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা। জানানো হয়েছে, এতদিন অবধি সরকারি কর্মীদেরা ১৭টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো। হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তাঁরা। স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাঁদের দিত সরকার। তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে…
Read More
নয়া উদ্যোগ নিলেন বিধায়ক

নয়া উদ্যোগ নিলেন বিধায়ক

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে এবার রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি সাংসদ। ক্যাপশনে লেখা, ‘পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ৩৫৫ ধারা জারি করা উচিত। তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব’। এই পোস্টের সঙ্গে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন সৌমিত্র। কেন্দ্রীয় আইনমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন তিনি। লাগাতার সংবিধান লঙ্ঘন এবং বিনাশের কারণে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। একইসঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের…
Read More
চিকিৎসক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো পর আরও তিন জনকে

চিকিৎসক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো পর আরও তিন জনকে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সোমবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার রাতেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তবে কেবল সন্দীপ নন, সোমবার রাতে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর আরও তিন জনকে পাকড়াও করে সিবিআই। সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকেও গ্রেফতার করে সিবিআই। জানা গিয়েছে এদের মধ্যে আফসর আলি সন্দীপের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। বাকি সুমন ও বিপ্লব হাসপাতালের ভেন্ডর। আর জি করের ঘটনার পর থেকেই সিবিআই এর নজরে আসে সন্দীপ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও…
Read More
পরিবহণ থেকে আয়ে মাইলফলক ছুঁয়ে ফেলল মেট্রো কতৃপক্ষ

পরিবহণ থেকে আয়ে মাইলফলক ছুঁয়ে ফেলল মেট্রো কতৃপক্ষ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। সারা দেশের মধ্যে কলকাতা মেট্রো বিপুল সংখ্যক যাত্রীদের পরিষেবা দিয়ে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র নিজে এই কথা জানিয়েছেন সবাইকে। গত মাসের শেষ দিন অর্থাৎ ৩১শে আগস্ট কলকাতা মেট্রো একদিনেই আয় করেছে এক কোটিরও বেশি। এদিন কলকাতা মেট্রোর ব্লু লাইন ও গ্রিন লাইনে যাতায়াত করেছেন করেছেন প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার যাত্রী। ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ করিডোর গত ৩১ শে আগস্ট পরিষেবা প্রদান করেছে প্রায় ৫ লাখ ৭৫ হাজার যাত্রীকে। কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছে গণপরিবহণের লাইফ লাইন কলকাতা মেট্রো। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ…
Read More
দুঃসংবাদ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য

দুঃসংবাদ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সম্প্রতি সরকারি কর্মীদের কথা মাথায় রেখে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। এদিকে সেপ্টেম্বরেই ফের একবার ডিএ বাড়বে বলে জানা যাচ্ছে। তবে এত সব ভালোর মধ্যেই এবার সরকারি কর্মীদের জন্য শুরু কড়াকড়ি। এবার বাংলায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নয়া নিয়ম চালু করছে মোদী সরকার। এবার বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটির সময় বাড়ানো হচ্ছে। নাইন তো ফাইভ নয়, ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত। জিএসটি, ইনকাম ট্যাক্স, কাস্টমস থেকে শুরু করে…
Read More
দুঃসংবাদ, আর ফ্রি-তে রেশন মিলবে না

দুঃসংবাদ, আর ফ্রি-তে রেশন মিলবে না

রাজ্যবাসীর কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর! এবার রেশন কার্ড থাকলেও ফ্রি-তে সামগ্রী পাবেন না ৬ লক্ষ গ্রাহক, জানিয়েছেন রাজ্য খাদ্য দফতর। এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড রয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার এবং অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা রেশন কার্ডের সংখ্যা ৫৭ হাজার ২৬৩। কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যের রেশন গ্রাহকদের কার্ডের সঙ্গে আধার নম্বর…
Read More
চলতি মাসে কদিন ছুটি থাকবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য

চলতি মাসে কদিন ছুটি থাকবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য

নতুন মাসের শুরুতেই এলো দুঃসংবাদ, সরকারি কর্মীদের জন্য। সরকারের তরফে সেপ্টেম্বরের হলিডে লিস্ট আসতেই বাড়ল চিন্তা। সেপ্টেম্বরে মাসে সরকারি অফিসে একটি মাত্র দিনই ছুটি থাকবে। অর্থ দফতর জানিয়েছে, ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে। তবে একদিন ছুটি মিললেও ১৬ সেপ্টেম্বর হলেডে থাকায় একটানা লম্বা ‘উইকেন্ড’ পাবেন সরকারি কর্মচারীরা। শনিবার হাফ ডে, এরপর রবি ও সোম দু’দিন পরপর ছুটি। তবে সরকারি অফিসে কম ছুটি থাকলেও বেশ অনেকগুলোই ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ৫ সেপ্টেম্বর ছুটি থাকবে। এরপর ফতোয়া-দোয়াজ-দাহামে ১৬ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে ১৭ সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ সেপ্টেম্বরও মিলবে ছুটি।
Read More