26
Dec
২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এল কোকা-কোলা ইন্ডিয়া। আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর আসতে চলেছে ভারতে। এই সফরে ট্রফিটি নয়াদিল্লি এবং গুয়াহাটি ভ্রমণ করবে। ভারতীয় ফুটবল ভক্তরা প্রথমবারের মতো কাছ থেকে ফুটবলের এই শ্রেষ্ঠ পুরস্কারটি দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা কোম্পানির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মিকেল ভিনেট এই সফর নিয়ে ব্যাপক উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ট্যুর ভক্তদের ফুটবলের আবেগের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ভারতে ট্রফিটি নিয়ে আসার মূল লক্ষ্য হল ফুটবল নিয়ে উন্মাদনা এবং উদ্দীপনা তৈরি করা। কোকা-কোলা ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর কার্তিক সুব্রমনিয়ান জানান, ফুটবল এখন…
