01
Oct
ভারতের প্রাইভেট বা বেসরকারি বাজার ক্রমশ ম্যাচিওর হয়ে ওঠায় বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’-এ বক্তব্য রাখতে গিয়ে ‘মাল্টিপল অল্টারনেট অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও সিইও রেনুকা রামনাথ জানিয়েছেন যে, পরিশীলিত বিনিয়োগকারীরা তাদের সামগ্রিক ইক্যুইটি বরাদ্দের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত প্রাইভেট অ্যাসেট-এ রাখতে পারেন। তিনি স্পষ্ট করেন যে, এর অর্থ পাবলিক মার্কেটকে বাদ দেওয়া নয়, বরং ঝুঁকি ও আয়ের ওপর ভিত্তি করে পাবলিক ও প্রাইভেট উভয়ের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করা।রেনুকা রামনাথের মতে, প্রাইভেট ইক্যুইটি কেবল ভালো কোম্পানি চিনে বিনিয়োগ করার নাম নয়; এটি ব্যবসায়িক অংশীদার হয়ে কাজ করার প্রক্রিয়া। তিনি বলেন, “আমরা…
