Durgasree Mitra

463 Posts
উৎসবের আবহে মুখরিত সেবকেশ্বরী কালী মন্দির

উৎসবের আবহে মুখরিত সেবকেশ্বরী কালী মন্দির

কালীপুজোর আনুষ্ঠানিক দিন এগোনোর আগেই সোমবার ভোর থেকে সেবকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল উপচে পড়ে। মা কালীর আরাধনায় অংশ নিতে শিবপুর, শিলিগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভোর বেলায়ই ভক্তদের আগমন শুরু হয়। মন্দিরে পুজো, মন্ত্রোচ্চারণ, প্রদীপ ও প্রসাদ অর্পণের মধ্য দিয়ে চলে ধারাবাহিক আরতি। মন্দির কর্তৃপক্ষের দাবি, উৎসবের মরশুমে এই ভিড় স্বাভাবিক, তবে ভক্তদের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনভর বিশেষ পাঠ, আরতি ও সাংস্কৃতিক আয়োজন থাকছে বলে জানিয়েছে মন্দির কমিটি। কালীপুজোর আগেই এমন ভক্তসমাগম মন্দির চত্বরে উৎসব আবহ তৈরি করেছে।
Read More
শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

প্রাচীন ঐতিহ্য ও রহস্যে মোড়া জলপাইগুড়ি গোশালা মোড়ের দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে শ্যামা পুজোর প্রস্তুতি। মন্দিরের পুরোহিতরা ব্যস্ত মা’কে অলংকারে সজ্জিত করতে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন ‘শ্মশান কালী’ মায়ের দর্শনে। দিনের আলোয়ও যেন গা ছমছমে পরিবেশ। সন্ধ্যা নামতেই নিঝুম হয়ে যায় চারদিক। পাশ দিয়ে বয়ে চলেছে রুকুরা নদী, তার লাগোয়া ঘন জঙ্গল আর শ্মশান ঘেরা পরিবেশে দাঁড়িয়ে এই মন্দির আজও বহন করে শতাব্দী প্রাচীন তান্ত্রিক সাধনার ইতিহাস। এই মন্দিরে দেবীর হাতে নেই কোনও অস্ত্র — এক হাতে রক্তমাখা নরমুণ্ড, অন্য হাতে পাত্র। প্রাচীন রীতি অনুযায়ী…
Read More
বাজি পোড়ানোর সময় এই বিষয়গুলি মাথায় রাখুন

বাজি পোড়ানোর সময় এই বিষয়গুলি মাথায় রাখুন

সামনেই দীপাবলি। এই আলোর উৎসবের এক মন মাতানো আকর্ষণ হল বাজি পোড়ানো। আট থেকে আশি সকলেই মেতে উঠেন এই আনন্দে। কিন্তু বিন্দুমাত্র অসতর্কতায় ঘটতে পারে অঘটন। তাই বাজি পোড়ানোর সময় কয়েকটি বিষয় মেনে চললেই অঘটন এড়ানো সম্ভব। আগুন থেকে সতর্ক থাকুন বাজির কাছাকাছি প্রদীপ বা মোমবাতি রাখা চলবে না। এগুলি বারুদের সংস্পর্শে এলে দ্রুত আগুন লাগার সম্ভাবনা থাকে। বাজি জ্বলতে না চাইলে তাতে ফের আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করবেন না। এতে অঘটন ঘটতে পারে। বাজি পোড়ানোর সময় আপনার মুখ এবং শরীর বাজি থেকে দূরে রাখুন।পোড়ানো বাজি বা তার অবশিষ্টাংশ যেখানে সেখানে ছুঁড়ে না ফেলে, সেগুলিকে তুলে জলে ডুবিয়ে দিন। এতে…
Read More
নি*ষিদ্ধ বাজির বি*রুদ্ধে বার্তা, বিপ*র্যস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ন্যাফ-এর

নি*ষিদ্ধ বাজির বি*রুদ্ধে বার্তা, বিপ*র্যস্তদের পাশে দাঁড়াতে আহ্বান ন্যাফ-এর

উৎসব মানেই শুধু আলো-আড়ম্বর নয়, দায়িত্ববোধও সমান জরুরি — এই বার্তাই সামনে আনল শিলিগুড়ির হিউম্যান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (NAF)। দীপাবলিকে কেন্দ্র করে যেখানে শহরজুড়ে চলতে থাকে শব্দবাজি ও ধোঁয়ার প্রতিযোগিতা, সেখানে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে মানবিকতার আবেদন জানাল সংস্থা। সংস্থার সম্পাদক দীপ নারায়ণ তালুকদার জানান, “নিষিদ্ধ শব্দবাজি কয়েক সেকেন্ডের আনন্দ দিলেও তার বদলে প্রকৃতি ও মানুষের যে দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, তা ফেরানো যায় না। বরং সেই অর্থ যদি উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পুনর্গঠনে কাজে লাগে, তাহলেই দীপাবলির আলো প্রকৃত অর্থে আলোকিত করবে মানবসমাজকে।” ন্যাফ-এর সদস্য ডঃ শেখর চক্রবর্তী বলেন, নিষিদ্ধ বাজির বিষাক্ত শব্দ ও ধোঁয়া বহু প্রবীণ, শিশু সহ…
Read More
দার্জিলিং থেকে ফেরার পথে মর্মা*ন্তিক দু*র্ঘটনা, মৃ*ত ২ যুবক, গুরুতর আহ*ত ৩

দার্জিলিং থেকে ফেরার পথে মর্মা*ন্তিক দু*র্ঘটনা, মৃ*ত ২ যুবক, গুরুতর আহ*ত ৩

পাঁচ বন্ধু মিলে দার্জিলিং বেড়াতে গিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। পাংখাবাড়ি রোডে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নকশালবাড়ির বাসিন্দা রাজেশ পাশওয়ান ও সুমিত সিং-এর। গুরুতর আহত আরও তিন যুবককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হঠাৎ কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানোর কারণ হিসেবে ঘন কুয়াশা ও তীব্র বাঁকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিহত দুই তরুণের অকাল মৃত্যুতে নকশালবাড়ি এলাকায় নেমেছে শোকের ছায়া।
Read More
গাঁদা-গোলাপে রেকর্ড মূল্যবৃদ্ধি, দীপাবলির আগে হতবাক ক্রেতারা

গাঁদা-গোলাপে রেকর্ড মূল্যবৃদ্ধি, দীপাবলির আগে হতবাক ক্রেতারা

দুর্গাপুজোর সময় হওয়া লাগাতার বৃষ্টির জেরে এবারের শ্যামা পুজো ও দীপাবলি ঘিরে উত্তরবঙ্গের ফুলের বাজারে দেখা দিয়েছে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি। গাঁদা, রজনীগন্ধা, গোলাপসহ প্রায় সব ফুলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বেড়ে গিয়েছে। শিলিগুড়ির হাসমিচক, হাসপাতাল মোড় ও ভক্তিনগর সহ বিভিন্ন ফুলের বাজারে সকাল থেকেই ভিড় থাকলেও দাম শুনে ক্রেতারা হতবাক। যেখানে আগের বছর গাঁদা ফুল দাম ছিল অনেক কম সেখানে এবার দাম ছুঁয়েছে অনেক বেশি। গোলাপ ও রজনীগন্ধার দামও বৃদ্ধি পেয়েছে। ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, দুর্গাপুজোর পরবর্তী টানা বৃষ্টিতে মালদা, নদিয়া ও উত্তর দিনাজপুরের ফুলচাষের জমি জলমগ্ন হয়ে পড়েছিল। ফলে বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়েছে। পাশাপাশি পরিবহন…
Read More
সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ‘শেফালী কালী পুজো’

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ‘শেফালী কালী পুজো’

চার দশকের বেশি সময় ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যমকেন্দুয়ার বাসিন্দা মুসলিম মহিলা শেফালী বেওয়া। ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই পুজো এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে পরিচিত। স্থানীয়দের দাবি, প্রায় ৪০ বছর আগে অসুস্থ হয়ে শেফালী বেওয়া বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েও আরোগ্য পাননি। একদিন হঠাৎ স্বপ্নাদেশে মা কালী নির্দেশ দেন, তাঁর পুজো করলে অসুখ সারবে। প্রথমে গ্রামবাসীরা বিশ্বাস না করলেও শেফালী দেবীর শরীরে মা কালী ভরার পর তার কথামতো পুজো শুরু হয়। এরপর থেকে প্রায় চার দশক ধরে শেফালী কালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা জানান, গ্রামের কেউ সমস্যায় পড়লে তারা…
Read More
রূপকথার ছোঁয়ায় শক্তিসোপান ক্লাবের কালীপুজো, থিম ‘স্বপ্নের দেশে পরী’

রূপকথার ছোঁয়ায় শক্তিসোপান ক্লাবের কালীপুজো, থিম ‘স্বপ্নের দেশে পরী’

কালী পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজগঞ্জ ব্লকের আমবাড়ির শক্তিসোপান ক্লাব। রাজগঞ্জ ব্লকের অন্যতম আকর্ষণীয় পুজোগুলির মধ্যে প্রতি বছরই জাঁকজমকের দিক থেকে নজর কাড়ে এই ক্লাবের পুজো। এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করছে তারা। ক্লাবের অন্যতম সদস্য তুষার দত্ত জানান, “এবছরের থিম ‘স্বপ্নের দেশে পরী’। পুরো প্যান্ডেলটি সাজানো হচ্ছে রূপকথার ছোঁয়ায়। দর্শনার্থীরা যেন স্বপ্নরাজ্যের পরিবেশ অনুভব করতে পারেন, সেই লক্ষ্যেই কাজ হচ্ছে পুজো প্রাঙ্গনে।” তিনি আরও জানান, এবারের প্রতিমা তৈরি হচ্ছে শিলিগুড়ির কুমোরটুলির কারিগরদের হাতে। প্যান্ডেলের পাশাপাশি আলোক সজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। প্রায় ৭ লক্ষ টাকার বাজেটে এই পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ১৯ অক্টোবর এই…
Read More
‘ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ’— কালীপুজো উপলক্ষ্যে মা কালীর বহুরূপে ব্যাখ্যা করলেন সাধক শান্তনু পাল

‘ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ’— কালীপুজো উপলক্ষ্যে মা কালীর বহুরূপে ব্যাখ্যা করলেন সাধক শান্তনু পাল

আসন্ন কালীপুজো ঘিরে যখন সমগ্র বাংলা জুড়ে উৎসবের আবহ, তখনই শিলিগুড়ির প্রখ্যাত তান্ত্রিক সাধক শান্তনু পাল মা কালীর আরাধনা, রূপ ও দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। তিনার ভাষায়, “মা কালী ভয়ঙ্কর নন, তিনি চেতনার জাগরণ। ধ্বংসের মধ্যেই তিনি নতুন সৃষ্টি আনেন।” সাধক শান্তনু পাল বলেন, কালীপুজোর মূল উদ্দেশ্য অন্ধকারের বিনাশ ও আলোর আহ্বান। দীপাবলির অমাবস্যা রাতে, যখন চারিদিকে অন্ধকার, তখনই মা কালী প্রকাশিত হন সময়ের অন্তরাল থেকে — ভক্তের অন্তরজগতে আলো জ্বালাতে।“এই পুজো শুধুই ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির যাত্রা,” এমনটাই তিনার মন্তব্য। সাধক জানান, মা কালী-র অসংখ্য রূপ রয়েছে, যার প্রত্যেকটির রয়েছে বিশেষ আধ্যাত্মিক অর্থ ও শক্তির প্রতীকত্ব। তিনি…
Read More
মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভি*যোগ, রেশন ডিলারকে ঘিরে উ*ত্তেজনা

মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভি*যোগ, রেশন ডিলারকে ঘিরে উ*ত্তেজনা

রেশন দোকানে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহর সংলগ্ন ২ নম্বর কালীঘাট রোড এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকায় বাসন্তী মন্দির প্রাঙ্গণে ‘দুয়ারে রেশন’ শিবির বসানো হয়। অভিযোগ, সেখান থেকেই স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় আটার প্যাকেট, যা পরে দেখা যায়—সেই প্যাকেটগুলির মেয়াদ শেষ হচ্ছে আজই। ঘটনা জানাজানি হতেই স্থানীয় গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করে। কয়েকজন গ্রাহকের অভিযোগ, "বাড়িতে গিয়ে দেখেন আটার প্যাকেটের মেয়াদ আজ পর্যন্তই। তাই সঙ্গে সঙ্গে রেশন দোকানে এসে বিষয়টি জানাই সাথে পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়।” অভিযোগের পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও খাদ্য সরবরাহ…
Read More
ধসে বিধ্ব*স্ত পাহাড় পরিদর্শনের পর মহাকালের আশীর্বাদ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধসে বিধ্ব*স্ত পাহাড় পরিদর্শনের পর মহাকালের আশীর্বাদ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক— সবকিছুই সম্পন্ন করার পর সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিং ম্যাল সংলগ্ন মহাকাল মন্দির উত্তরবঙ্গের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান। একই চত্বরে শিব, বুদ্ধ ও গুরু পদ্মসম্ভবের উপাসনা হয়— যা পাহাড়ের বহু-ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মহাকাল দেবতার আশীর্বাদে পাহাড় শান্ত থাকে ও প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি মেলে। মুখ্যমন্ত্রী এদিন ফুল, ফল ও ধূপ-দীপ দিয়ে মহাকালেশ্বরের পুজো অর্চনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস…
Read More
পোড়াঝাড়ে ব*ন্যার্ত শিশুদের জন্য উদ্যোগী ২স্বেচ্ছাসেবী সংগঠন

পোড়াঝাড়ে ব*ন্যার্ত শিশুদের জন্য উদ্যোগী ২স্বেচ্ছাসেবী সংগঠন

দুর্যোগের ক্ষত এখনও শুকোয়নি, তবু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত নয় পোড়াঝাড়ের শিশুরা। বন্যার ধাক্কায় বিপর্যস্ত মাটিগাড়া ব্লকের পোড়াঝাড়ে এবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটাল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন — লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তেরাই ও তেরাই শক্তি। কালীপুজো ও দীপাবলির আগে পোড়াঝাড় মা তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হলো ত্রাণ ও উপহার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র-পরিষদ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল আগারওয়াল, যিনি লায়ন্স ক্লাবের সদস্য হিসেবেও এই মানবিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। সঙ্গে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মনীষ আগরওয়াল, ভাইস প্রেসিডেন্ট কমল কুন্দালিয়া, সদস্য সুজিত ধেনী ও অলক সাহা। শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হয় রেডি-টু-ইট খাবার,…
Read More
মায়ের দেখা পেল না ছোট্ট হস্তী শাবক! জলদাপাড়ায় নতুন ঠিকানা পেল ‘লাকি’

মায়ের দেখা পেল না ছোট্ট হস্তী শাবক! জলদাপাড়ায় নতুন ঠিকানা পেল ‘লাকি’

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিরাপদে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছোট্ট ‘লাকি’কে আপাতত জলদাপাড়ার হলং পিলখানায় রাখা হয়েছে। সেখানে অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে তার যত্ন নেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, ছানাটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Read More
৯৪তম জন্মদিনে শিলিগুড়ি পুরনিগমে মিসাইল ম্যানকে শ্রদ্ধা

৯৪তম জন্মদিনে শিলিগুড়ি পুরনিগমে মিসাইল ম্যানকে শ্রদ্ধা

“স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দাও”— এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বুধবার শিলিগুড়ি পুরনিগমে পালিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আবদুল কালামের ৯৪তম জন্মদিন। মহান বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা, পুর আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ডেপুটি মেয়র বলেন, “ড. কালামের মতো মানুষ এক যুগে একবার জন্ম নেন। তিনি ছিলেন বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন। তাঁর দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগোবে।” এদিন পুরনিগম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ড. কালামের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বিশেষ করে তাঁর ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা ও দেশের…
Read More