Durgasree Mitra

570 Posts
মায়ের হাতে তিন বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃ*ত্যু, আটক অভিযুক্ত মা

মায়ের হাতে তিন বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃ*ত্যু, আটক অভিযুক্ত মা

মায়ের হাতে শ্বাসরোধে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। অভিযোগ, নিজের সন্তানকেই শ্বাসরোধ করে হত্যা করে মা মোমিনা বিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোমিনা বিবির স্বামীর সঙ্গে তীব্র বিবাদের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বামী বাড়ি ছাড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর মোমিনার ছোট ছেলে আতঙ্কিত হয়ে প্রতিবেশীদের জানান, “মা ঘরে কিছু একটা করছে।” প্রতিবেশীরা তৎপর হয়ে ঘরে ঢুকে দেখেন, মোমিনা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। এরপর ঘরের এক কোণে কাপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার হয় তিন বছরের কন্যাসন্তানের নিথর দেহ। পরে পুলিশ এসে অভিযুক্ত মোমিনাকে আটক করে…
Read More
জঙ্গল বন্ধ, পর্যটক টানতে ডুয়ার্সে ইলিশ ও বোরোলি উৎসব

জঙ্গল বন্ধ, পর্যটক টানতে ডুয়ার্সে ইলিশ ও বোরোলি উৎসব

বন দফতরের নিয়ম অনুযায়ী, প্রতিবছরের মতো এবছরও ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছে জঙ্গল পর্যটন। ফলে ডুয়ার্সে জঙ্গলকেন্দ্রিক পর্যটন ব্যবসা বড় ধাক্কা খেয়েছে। এই সময়টাতে পর্যটন নির্ভর অসংখ্য মানুষ, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁরা আর্থিক সমস্যায় পড়েন। সেই সংকট কাটাতেই এবার অভিনব উদ্যোগ। পর্যটক টানতে এবার লাটাগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইলিশ ও বোরোলি উৎসব’। হিমের পরশ ট্যুরস স্পেশালিস্ট ও যশশ্বিনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর যৌথ উদ্যোগে আগামী ১ জুলাই লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির ভোজন রসিকতাকে কথা মাথায় রেখেই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ইলিশ ও বোরোলির নানা পদ।…
Read More
আস্ত ছাগল খেল বিশালাকার অজগর

আস্ত ছাগল খেল বিশালাকার অজগর

জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের দেখা মিলল বিশালাকার অজগরের। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার করা হয় একটি প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জানা গিয়েছে, চা বাগানের এক ঝোপে বিশাল অজগরটি গুটিয়ে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা অবাক হয়ে লক্ষ্য করে, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা। পরে জানা যায়, সেটি কিছুক্ষণ আগেই একটি আস্ত ছাগল গিলে ফেলেছে। নিস্তেজ অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে।…
Read More
১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর কাটিয়ে বৃহস্পতিবার নব সাজে দেখা প্রভুর

১৫ দিনের অনবসর শেষে লক্ষ্মীবারে নব সাজে ভক্তদের সামনে আত্মপ্রকাশ করলেন প্রভু জগন্নাথ। স্নানযাত্রার পর অনবসরে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে নেত্র উৎসবের মাধ্যমে শেষ হয় এই অনবসর পর্ব। এরপর সকাল আটটা থেকে মন্দিরে শুরু হবে ভক্তদের প্রবেশ। দর্শনের জন্য মূল গেট (১ নম্বর) দিয়ে প্রবেশ করানো হবে ও ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন ভক্তরা। ভক্ত সমাগম সামাল দিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন দুধ, জল সহ বিভিন্ন তরল পদার্থে স্নানের কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন। তাই তাঁকে ওষুধ খাইয়ে বিশ্রামে রাখা হয়। এই অনবসরের সময়ে প্রভুকে কোনও ভুরিভোজ দেওয়া হয় না। অবশেষে ১৫ দিন…
Read More
সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা! মায়ের অদম্য জেদের সাক্ষী

সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা! মায়ের অদম্য জেদের সাক্ষী

একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে জীবনের ভবিষ্যৎ গড়ার লড়াই—দুটো দায়িত্ব একসঙ্গে সামলে নজির গড়লেন মালদার হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী মরিয়ম খাতুন। বুধবার সকাল ১০টার সময় কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম। আর তার ঠিক তিন ঘণ্টা পর, দুপুর দেড়টার সময় হাসপাতালের বেডে বসেই দর্শন বিষয়ে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেন তিনি। মরিয়মের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে। তিনি হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী হলেও তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল সামসী কলেজে। ফাইনাল পরীক্ষার তিনটি পেপারই ওই কলেজেই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার পরই প্রসব বেদনা শুরু হয় মরিয়মের। স্বামী সামির হোসেন তাঁকে নিয়ে যান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে রাতেই তাঁকে ভর্তি করা…
Read More
কুল্লুর সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্ট, হঠাৎ জলস্রোতে তীব্র বৃদ্ধি

কুল্লুর সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্ট, হঠাৎ জলস্রোতে তীব্র বৃদ্ধি

হিমাচল প্রদেশের কুল্লু জেলার সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। এর ফলে এক স্থানীয় নদীতে আচমকা জলস্রোতের প্রবল বৃদ্ধি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি জানিয়েছে, এই হঠাৎ বৃষ্টিপাতের কারণে আশপাশের এলাকা জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনো খবর না মিললেও পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে সাথে জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।
Read More
উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ২, আহত ৭

উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ২, আহত ৭

ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ১৮-সিটের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আলকনন্দা নদীতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, যখন বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বাসটি গভীর খাদ পেরিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সঠিক…
Read More
উধমপুর ও কিশ্তওয়ারে জঙ্গি দমন অভিযানে ভারতীয় সেনা

উধমপুর ও কিশ্তওয়ারে জঙ্গি দমন অভিযানে ভারতীয় সেনা

জম্মু ও কাশ্মীরের বাসন্তগড় (Basantgarh) এলাকায় বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে ভারতীয় সেনা, পুলিশ ও সিআরপিএফ (CRPF)। গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপকভাবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে কিশ্তওয়ার (Kishtwar) জেলার গভীর বনাঞ্চলে জঙ্গিদের চলাচল লক্ষ্য করা যাওয়ায় সেখানে আরও একটি তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। এই অভিযানে আধাসামরিক বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে। জানা গেছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে সন্দেহভাজনদের পালানোর সুযোগ না থাকে। এখনও পর্যন্ত কারও গ্রেফতারের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনা।
Read More
ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তপ্ত শঙ্করটোলা এলাকা

ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তপ্ত শঙ্করটোলা এলাকা

মালদা জেলার ভূতনীর শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণের নিম্নমান ও জল জমার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলায় চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও শ্রমিকরা। ঘটনায় দু’জন গ্রামবাসীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি দোকানে ভাঙচুর ও বাড়িতে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের মুখে বর্তমানে রাস্তার নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। জানা গিয়েছে, প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২.৬৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল। যদিও এই রাস্তা তৈরির নির্দেশ বহু আগেই এসেছিল, তবে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন…
Read More
সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ, বাজেয়াপ্ত সিরাপ ও ইনজেকশন

সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ, বাজেয়াপ্ত সিরাপ ও ইনজেকশন

উত্তরবঙ্গ সীমান্তে আবারও বড়সড় মাদক চক্রের ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। রাতে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোসাইপুর, চত্রাগাছ, বড়বিল্লা ও টিনাপাড়া গ্রাম থেকে বিএসএফ-এর জওয়ানরা উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৬১৪ বোতল সিরাপ ও ৯৯০টি ইনজেকশন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৯,৩৮৯ টাকা। বিএসএফের অনুমান, বাংলাদেশী পাচারকারীরা ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে এই মাদক পাচারের চেষ্টা করছিল। তবে সতর্ক বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান রুখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ও ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে।
Read More
লামডিং-বাদরপুর সেকশনে ব্যাপক ভূমিধস, বন্ধ রেলপথ

লামডিং-বাদরপুর সেকশনে ব্যাপক ভূমিধস, বন্ধ রেলপথ

পূর্ব সীমান্ত রেল (NFR) লামডিং - বাদরপুর হিল সেকশনে রেল যোগাযোগ পুনরুদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে রেল দপ্তর। এক ভয়াবহ ভূমিধসের ফলে প্রায় ১০০ মিটার ট্র্যাক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রেলপথে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের মুখ্যসচিব, রেলওয়ের জিএম, NHAI ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে সমন্বিত উদ্ধার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধারে বর্তমানে ২৫টিরও বেশি ভারী যন্ত্রপাতি (এক্সকাভেটর, জেসিবি, ডাম্পার) সহ প্রায় ২০০ জন শ্রমিক কাজ করছে বললে জানা গেছে । ঘটনাস্থলে লামডিং ডিভিশনের ঊর্ধ্বতন রেল আধিকারিকরাও উপস্থিত রয়েছে। উদ্ধারকাজের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিপাত ও নরম মাটির…
Read More
মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম ব্যবসায়ী, গ্রেপ্তার এক

মাছ ধরাকে কেন্দ্র করে বচসা, ধারালো অস্ত্রের কোপে জখম ব্যবসায়ী, গ্রেপ্তার এক

রাজগঞ্জ ব্লকের গোকুলভিটা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার জেরে উত্তেজনা চরমে পৌঁছায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্থানীয় এক ব্যবসায়ী। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ। জানা গিয়েছে, আহত ব্যক্তি ধনঞ্জয় সরকার, পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে নিজের বাড়ির পাশের একটি কালভার্টে মাছ ধরাকে কেন্দ্র করে তাঁর সঙ্গে প্রতিবেশী অশোক লোহার-এর বচসা বাঁধে। স্থানীয়রা মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে দিলেও, পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়। অভিযোগ, ধনঞ্জয়বাবু বাড়ি ফিরে স্নান করতে গেলে আচমকা অশোক লোহার ও তাঁর ছেলে ধারালো অস্ত্র হাতে তাঁকে আক্রমণ করে। মাথায় কোপ লাগার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে…
Read More
বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা

বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা

দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে এদিন অবশেষে বিক্ষোভে ফেটে পড়লেন কোচবিহারের গড়িয়াহাটি আদর্শ সংঘ ক্লাব এলাকার বাসিন্দারা। স্থানীয় একটি বেহাল রাস্তার সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল হলেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই ওই এলাকার প্রধান রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা এলেই জল জমে, আর ভাঙাচোরা রাস্তার কারণে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। বহুবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। এদিন সকাল থেকেই এলাকাবাসী গর্জে ওঠেন ও ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, যতক্ষণ না রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে…
Read More
ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল দেবতাদের ভেষজ ওষুধ, বড় বিপদের আশঙ্কা

ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল দেবতাদের ভেষজ ওষুধ, বড় বিপদের আশঙ্কা

রথযাত্রার আগেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে। দেবতাদের জন্য সংরক্ষিত বিশেষ ভেষজ ওষুধ ‘দশমূল মোদক’ চুরি গেছে বলে অভিযোগ। এই ওষুধ দিয়েই প্রতি বছর স্নানযাত্রার পর অসুস্থ হয়ে পড়া জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সুস্থ করা হয়। এবার সেই ওষুধের ৭০টি চুরি হয়ে যাওয়ায় রথযাত্রার আগে মন্দির জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত ২১ জুন একাদশীর রাতে। সেবায়ত হলধর দাসমহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নিতে গিয়ে দেখেন, গারদাঘরা কক্ষে রাখা ৭০টি দশমূল মোদক উধাও। অথচ রাজবৈদ্য সম্প্রতি ৩১৩টি মোদক তৈরি করে মন্দিরে পাঠিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির প্রশাসনকে জানান হলধরবাবু। পরে সোমবার তিনি লিখিত অভিযোগও দাখিল করেন। সেবায়তের দাবি, “মন্দিরের ইতিহাসে এমন…
Read More